1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. thegazipurnewstoday@gmail.com : the gazipur news today :
গাজীপুরসহ দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মানিরা ইয়াসমিন। - The Gazipur News Today
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সকাল ৬:৫৪|
শিরোনামঃ
টিকটকের প্রলোভনে ঘরছাড়া দুই কিশোরী, গাজীপুর সদর থানার অভিযানে ৫০ পিচ ইয়াবা উদ্ধার গাজীপুর মহানগর কৃষক দলের আয়োজনে জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদৎ বার্ষিকী পালিত পুলিশের বিশেষ অভিযানে বিদেশি পিস্তল প্রাইভেটকারসহ এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়, ত্যাগের মহিমায় উদ্ভাসিত ঈদ—আমদিয়া ইউনিয়নবাসীকে আলহাজ্ব মাহাবুব আলমের হৃদয়ছোঁয়া শুভেচ্ছা। আমদিয়ায় ড. আব্দুল মঈন খানের উপস্থিতিতে হত-দরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের নগদ অর্থ বিতরণ নাগরী ইউনিয়ন বাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থী খন্দকার সুলতান আহমেদ পাইকারদী বাজারে জমে উঠেছে কোরবানির পশুর হাট। আমদিয়া ইউনিয়নে ঈদ উপলক্ষে ভিজিএফ খাদ্যসামগ্রী বিতরণ পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে আমদিয়া ইউনিয়নে ভিজিএফ খাদ্যসামগ্রী বিতরণ শুক্রবার

গাজীপুরসহ দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মানিরা ইয়াসমিন।

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ১১৯ Time View

মোঃ মাসুম বিল্লাহ (রায়হান) সিটি প্রতিনিধি। গাজীপুর পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গাজীপুর সিটি কর্পোরেশনের ১৯, ২০ ও ২১ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সম্ভাব্য মহিলা কাউন্সিলর পদপ্রার্থী মানিরা ইয়াসমিন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, ত্যাগ, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের এক মহামিলনের দিন। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদ আমাদের জীবনে বয়ে আনে খুশি, শান্তি ও মানবিকতার বার্তা। এই পবিত্র দিনে ধনী-গরিব, ছোট-বড় সকল ভেদাভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়ানো এবং ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করাই ঈদের প্রকৃত শিক্ষা।”
তিনি আরও উল্লেখ করেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোই ঈদের আসল আনন্দ। সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নিতে হবে। আমরা যদি সামর্থ্য অনুযায়ী আর্তমানবতার সেবায় এগিয়ে আসি, তবেই সমাজে মানবিকতা ও সৌহার্দ্য আরও শক্তিশালী হবে।”
নিজের ভবিষ্যৎ পরিকল্পনা ও জনসেবার অঙ্গীকার ব্যক্ত করে মানিরা ইয়াসমিন বলেন, “আমি সবসময় সাধারণ মানুষের পাশে থেকে এলাকার উন্নয়ন ও কল্যাণে কাজ করতে আগ্রহী। ১৯, ২০ ও ২১ নং ওয়ার্ডের সম্মানিত নাগরিকদের ভালোবাসা, দোয়া ও সমর্থন নিয়ে আমি অত্র এলাকার শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে চাই।”
পরিশেষে তিনি মহান আল্লাহর দরবারে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বলেন, “পবিত্র ঈদুল ফিতর সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও কল্যাণ। ঈদ মোবারক।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025