1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. thegazipurnewstoday@gmail.com : the gazipur news today :
গাজীপুর সিটির ইছালী–পূবাইল কলেজগেট সড়কের কাজ উদ্বোধন;লাখো মানুষের দুর্ভোগের অবসানের আশা - The Gazipur News Today
২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বৃহস্পতিবার| ভোর ৫:২৮|
শিরোনামঃ
প্রতিদিনের ভোগান্তি, বিকেল হলেই পাঁচদোনা মোড়ে দীর্ঘ যানজট ৫–৬ জন ট্রাফিক পুলিশ দায়িত্বে থাকার পরও যানজট নিরসন হচ্ছে না কেন? জনদুর্ভোগ লাঘবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা জাহানারা হত্যা মামলার রহস্য উদ্ঘাটন, নরসিংদীতে বিশেষ পুরস্কার পেলেন এসআই ইউসুফ ভূইয়মে ডাকাত আতঙ্ক, দুই বাড়িতে দরজা ভেঙে লুট, চেতনানাশক স্প্রে ব্যবহারের অভিযোগ, অসুস্থ কয়েকজন সাত মাসেও তদন্ত প্রতিবেদন আদালতে না পাঠানোর অভিযোগ সলিমগঞ্জ ভূমি অফিসের নায়েবের বিরুদ্ধে অর্থ লেনদেন ও পক্ষপাতিত্বের অভিযোগ কাভার্ড ভ্যানের ধাক্কায় হেলপার মৃত্যু: পিবিআইয়ের হাতে চালক গ্রেফতার বিশ্ব বসতি দিবস উপলক্ষে গাজীপুরে আলোচনা সভা গাজীপুরে মাদক মামলায় তিনজনের যাবৎজীবনসহ বিভিন্ন মেয়াদে কারাদণ্ড টঙ্গীতে ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার গাজীপুরে শিশু ও যুবদের নিরাপত্তা ও অধিকার বিষয়ে পুলিশ সুপারের সঙ্গে ওরিয়েন্টেশন সভা  পড়াশোনার পাশাপাশি পরিবেশবান্ধব প্রজন্ম গড়ার আহ্বান, আছিয়া তৈয়ব মডেল স্কুলে অভিভাবক সমাবেশ ও বৃক্ষ চারা বিতরণ

গাজীপুর সিটির ইছালী–পূবাইল কলেজগেট সড়কের কাজ উদ্বোধন;লাখো মানুষের দুর্ভোগের অবসানের আশা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ৩২৯ Time View

 

স্টাফ রিপোর্টার :

গাজীপুরের পূবাইল–জয়দেবপুর সড়কের দীর্ঘদিনের দুর্ভোগের অবসানে শুরু হলো বহুল প্রতীক্ষিত ৫ কিলোমিটার সড়ক উন্নয়নকাজ।

শনিবার (১৮ জুলাই) গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে প্রকল্পটির শুভ উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন এবং গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার।

ইছালী ব্রিজ থেকে পূবাইল কলেজগেট পর্যন্ত সড়ক প্রশস্তকরণ, বিটুমিনাস/আরসিসি দ্বারা উন্নয়ন, নর্দমা ও ফুটপাত নির্মাণের এ প্রকল্প বাস্তবায়িত হলে পূবাইল, পূর্বাচল, কালীগঞ্জ ও ঘোড়াশাল এলাকার কয়েক লাখ মানুষের যাতায়াতে নতুন দিগন্ত উন্মোচিত হবে।

গাজীপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন জোনের প্রধান সংযোগ রাস্তাগুলি প্রশস্তকরণসহ নর্দমা ও ফুটপাত নির্মাণ” শীর্ষক প্রকল্পের আওতায় বাস্তবায়িত এ কাজ পরিচালনা করছে গাজীপুর সিটি কর্পোরেশন এবং নির্মাণ করছে কেই-বি এন্ড সি (জেভি)।

এর আগে জয়দেবপুরের বাঙ্গালগাছ থেকে ইছালী ব্রিজ পর্যন্ত সড়কের উন্নয়নকাজ প্রায় শেষ হয়েছে। নতুন করে ইছালী থেকে পূবাইল কলেজগেট পর্যন্ত কাজ শুরু হওয়ায় পুরো সড়কটি আধুনিক ও নিরাপদ যোগাযোগপথে রূপ নিতে যাচ্ছে।

দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরা, সরু ও চলাচলের অনুপযোগী এ সড়কে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হতো সাধারণ মানুষকে। বর্ষায় কাদা, শুকনো মৌসুমে ধুলাবালি এবং প্রায়ই দুর্ঘটনার কারণে এলাকাবাসীর দুর্ভোগ ছিল নিত্যদিনের সঙ্গী।

উন্নয়নকাজ শেষ হলে পূবাইল থেকে গাজীপুর শহরে যাতায়াতের সময় উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলে আশা করছেন স্থানীয়রা।

উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন বলেন, “এই সড়ক শুধু একটি রাস্তা নয়, এটি এ অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের অন্যতম ভিত্তি। উন্নত যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত হলে ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও বিনিয়োগের সুযোগ আরও বাড়বে।”

গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার বলেন, “আধুনিক ও টেকসই মান বজায় রেখে সড়ক, নর্দমা ও ফুটপাত নির্মাণ করা হবে। কাজের গুণগত মান নিশ্চিত করতে কঠোর তদারকি থাকবে এবং নির্ধারিত সময়ের মধ্যেই প্রকল্প শেষ করার লক্ষ্য রয়েছে।”

সড়ক উদ্বোধনী অনুষ্ঠানে পূবাইল বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

স্থানীয় বাসিন্দা, পরিবহন চালক ও ব্যবসায়ীরা বলেন, এই উন্নয়নকাজ শুধু যোগাযোগ ব্যবস্থার পরিবর্তনই নয়, বরং পুরো অঞ্চলের অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও শিল্পখাতের বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটিয়ে পূবাইল–জয়দেবপুর সড়ক নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেবে—এমন প্রত্যাশা এখন সবার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025