
গাজীপুরে মাদক মামলায় তিনজনের যাবৎজীবনসহ বিভিন্ন মেয়াদে কারাদণ্ড
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর:
গাজীপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের পৃথক তিন মামলায় তিনজনকে যাবৎজীবন সশ্রম কারাদণ্ডসহ বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন আদালত। রোববার (০৪ অক্টোবর ২০২৬ খ্রি.) গাজীপুরের বিজ্ঞ আদালতসমূহ এই রায় ঘোষণা করেন।
মামলার বিবরণ অনুযায়ী দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন:
- যাবৎজীবন কারাদণ্ড: কাশিমপুর থানার মামলা নং-১০(০৩)১৯ এর আসামি মো. সমেজ উদ্দিন ওরফে সমজে ওরফে সমে (পিতা: মৃত ইউনুস আলী)—কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) টেবিলের ৮(গ) ধারায় দোষী সাব্যস্ত করে যাবৎজীবন সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন বিজ্ঞ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত, গাজীপুর।
- ৩ বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা: টঙ্গী পূর্ব থানার মামলা নং-১০(১১)২৫ এর আসামি তাজ উদ্দিন ওরফে তাজুল (পিতা: মৃত পংকি মিয়া)—কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) টেবিলের ১০(ক) ধারায় দোষী সাব্যস্ত করে ৩ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন বিজ্ঞ চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, গাজীপুর।
- ৩ বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা: কাশিমপুর থানার মামলা নং-২৮(০৫)২৫ এর আসামি মো. সোহানুর রহমান ওরফে সুহান (পিতা: মো. আ. সালাম) এবং মোছা. লিপা খাতুন (স্বামী: মানিক মিয়া)—দ্বয়কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) টেবিলের ২২/৪১ ধারায় দোষী সাব্যস্ত করে প্রত্যেককে ৩ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করেছেন বিজ্ঞ চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, গাজীপুর।
আদালত সূত্রে জানা যায়, মাদক মামলার অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারকগণ আইন অনুযায়ী এই রায় প্রদান করেন।