1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. thegazipurnewstoday@gmail.com : the gazipur news today :
ভূইয়মে ডাকাত আতঙ্ক, দুই বাড়িতে দরজা ভেঙে লুট, চেতনানাশক স্প্রে ব্যবহারের অভিযোগ, অসুস্থ কয়েকজন - The Gazipur News Today
২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শনিবার| রাত ৮:৪৬|
শিরোনামঃ
প্রতিদিনের ভোগান্তি, বিকেল হলেই পাঁচদোনা মোড়ে দীর্ঘ যানজট ৫–৬ জন ট্রাফিক পুলিশ দায়িত্বে থাকার পরও যানজট নিরসন হচ্ছে না কেন? জনদুর্ভোগ লাঘবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা জাহানারা হত্যা মামলার রহস্য উদ্ঘাটন, নরসিংদীতে বিশেষ পুরস্কার পেলেন এসআই ইউসুফ ভূইয়মে ডাকাত আতঙ্ক, দুই বাড়িতে দরজা ভেঙে লুট, চেতনানাশক স্প্রে ব্যবহারের অভিযোগ, অসুস্থ কয়েকজন সাত মাসেও তদন্ত প্রতিবেদন আদালতে না পাঠানোর অভিযোগ সলিমগঞ্জ ভূমি অফিসের নায়েবের বিরুদ্ধে অর্থ লেনদেন ও পক্ষপাতিত্বের অভিযোগ কাভার্ড ভ্যানের ধাক্কায় হেলপার মৃত্যু: পিবিআইয়ের হাতে চালক গ্রেফতার বিশ্ব বসতি দিবস উপলক্ষে গাজীপুরে আলোচনা সভা গাজীপুরে মাদক মামলায় তিনজনের যাবৎজীবনসহ বিভিন্ন মেয়াদে কারাদণ্ড টঙ্গীতে ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার গাজীপুরে শিশু ও যুবদের নিরাপত্তা ও অধিকার বিষয়ে পুলিশ সুপারের সঙ্গে ওরিয়েন্টেশন সভা  পড়াশোনার পাশাপাশি পরিবেশবান্ধব প্রজন্ম গড়ার আহ্বান, আছিয়া তৈয়ব মডেল স্কুলে অভিভাবক সমাবেশ ও বৃক্ষ চারা বিতরণ

ভূইয়মে ডাকাত আতঙ্ক, দুই বাড়িতে দরজা ভেঙে লুট, চেতনানাশক স্প্রে ব্যবহারের অভিযোগ, অসুস্থ কয়েকজন

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ৪৮ Time View

 

কামরুল হাসান জুয়েল
নরসিংদী:

নরসিংদী সদর উপজেলার আমদিয়া ইউনিয়নের ভূইয়ম পূর্বপাড়া গ্রামে গভীর রাতে দুটি বাড়িতে দরজা ভেঙে প্রবেশ করে চেতনানাশক স্প্রে ব্যবহার করে স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুরো এলাকায় ডাকাত আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, গত রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটের দিকে ভূইয়ম পূর্বপাড়ার দুটি বাড়িতে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা দরজা ভেঙে ঘরে প্রবেশের পর চেতনানাশক স্প্রে ব্যবহার করে পরিবারের সদস্যদের অচেতন করার চেষ্টা করে। পরে ঘরের মূল্যবান মালামাল নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ রয়েছে।

ভুক্তভোগী আরিফ মিয়া, পিতা—মরফত আলী, জানান, তাঁর বাড়ি থেকে স্বর্ণালংকার, একটি দামি স্মার্টফোন ও আনুমানিক ৩০ হাজার টাকা নগদ নিয়ে গেছে দুর্বৃত্তরা।

আরিফ মিয়া বলেন, “রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটের দিকে আমাদের ঘরের দরজা ভেঙে তারা ভেতরে ঢোকে। এরপর চেতনানাশক ধরনের স্প্রে ব্যবহার করে। আমরা কিছু বুঝে ওঠার আগেই ঘর থেকে স্বর্ণালংকার, মোবাইল ফোন ও নগদ টাকা নিয়ে তারা চলে যায়। স্প্রের কারণে ঘটনার পর থেকে পরিবারের সদস্যরা অসুস্থ বোধ করছেন।”

অপর ভুক্তভোগী রবিকুল, পিতা—রতন মিয়া, জানান, তাঁর বাড়ি থেকেও স্বর্ণের কানের দুল, একটি মোবাইল ফোন ও কিছু নগদ টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা।

রবিকুল বলেন, “গভীর রাতে দরজা ভেঙে ঘরে ঢুকে আমাদের ওপর চেতনানাশক স্প্রে করা হয়। পরে স্বর্ণের কানের দুল, মোবাইল ফোন ও নগদ টাকা নিয়ে যায়। ঘটনার পর থেকে আমরা আতঙ্কের মধ্যে আছি। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাই।”

ভুক্তভোগীদের অভিযোগ, চেতনানাশক স্প্রে ব্যবহারের কারণে পরিবারের কয়েকজন সদস্য বর্তমানে অসুস্থ হয়ে পড়েছেন। একই রাতে পাশাপাশি দুটি বাড়িতে এ ধরনের ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় বাসিন্দারা জানান, রাতের বেলায় নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। দ্রুত ঘটনার তদন্ত, জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার এবং এলাকায় পুলিশের টহল জোরদারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্টদের দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025