1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. thegazipurnewstoday@gmail.com : the gazipur news today :
গাজীপুরে রেললাইনের মাঝে গড়ে উঠা বর্জ্য অপসারণ কার্যক্রম চলমান - The Gazipur News Today
১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| সোমবার| রাত ২:১৪|
শিরোনামঃ
ডেঙ্গু ঠেকাতে গাজীপুরে ৭০০ মানুষের পরিচ্ছন্নতা অভিযান তিন মাসে আনাচে-কানাচে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কারের ঘোষণা স্থানীয় পর্যায়ে প্রধান স্টেকহোল্ডারদের সঙ্গে সমন্বয় সভা অনুষ্ঠিত গাজীপুরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে রোটারি ক্লাব অব ভাওয়ালের ১৪তম অভিষেক অনুষ্ঠিত রোটারী ক্লাব অব গাজীপুর সেন্ট্রালের নবম চার্টার্ড ডে অনুষ্ঠান সম্পন্ন গাজীপুর সিটির ইছালী–পূবাইল কলেজগেট সড়কের কাজ উদ্বোধন;লাখো মানুষের দুর্ভোগের অবসানের আশা তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী নির্যাতন বিচারের দাবিতে কালীগঞ্জে মানববন্ধন ও ধর্ষণকারীর বিচারের দাবিতে শিক্ষার্থীসহ এলাকাবাসীর বিক্ষোভ গাজীপুরে রেললাইনের মাঝে গড়ে উঠা বর্জ্য অপসারণ কার্যক্রম চলমান শ্রদ্ধা, ভালোবাসা ও স্মৃতিচারণে আমদিয়াতে বেগম খোরশেদা বানুর ১৫তম মৃত্যুবার্ষিকী পালন গাজীপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়া গোল্ড কাপে ট্রাইব্রেকারে মানিকগঞ্জকে হারিয়ে চ্যাম্পিয়ন ঢাকা বিকেএসপি

গাজীপুরে রেললাইনের মাঝে গড়ে উঠা বর্জ্য অপসারণ কার্যক্রম চলমান

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ১৭৮ Time View

নিজস্ব প্রতিবেদক:
দীর্ঘদিন ধরে গাজীপুর সিটি কর্পোরেশনের ২৮ নং ওয়ার্ড সাহাপাড়া এলাকার ময়মনসিংহ-টাঙ্গাইল দুই রেললাইনের মাঝখানে গড়ে ওঠা ময়লার ভাগাড়ের কারণে চরম দুর্ভোগ ও দুর্গন্ধের শিকার হচ্ছিলেন স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও পথচারীরা। অবশেষে সেই জনভোগান্তির অবসান ঘটাতে ময়লার স্তূপ অপসারণে সরাসরি মাঠে নেমেছেন গাজীপুর সিটি কর্পোরেশন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে সারাদেশের ন্যায় গাজীপুর সিটি কর্পোরেশনকে দৃষ্টিনন্দন করতে পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন করতে ব্যাপক কর্মসূচী হাতে নিয়েছেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার। এরই ধারাবাহিকতায় ময়মনসিংহ-টাঙ্গাইল দুই রেললাইনের মাঝখানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেছে গাজীপুর সিটি কর্পোরেশন।

পরিচ্ছন্ন নগর গড়ার প্রত্যয়ে রবিবার (১২ জুলাই) সকালে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার ও প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা সোহেল রানার নির্দেশনায় তাৎক্ষনিক বর্জ্য পরিদর্শক মোঃ মাহমুদুল হাসান, বর্জ্য পরিদর্শক মোঃ ইমরান খান ও বর্জ্য সুপারভাইজার মেহেদী হাসান মৃদুল ময়লা-আবর্জনা অপসারণের কার্যক্রম পরিচালনা করা হয়।

স্থানীয়রা জানান, ঢাকা ময়মনসিংহ-টাঙ্গাইল রেললাইনের পাশ দিয়ে প্রতিদিন হাজারো মানুষে চলাচল। এসব আবর্জনা থেকে বের হচ্ছে দুর্গন্ধ। বাতাসের সঙ্গে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে কয়েক পুরো এলাকাজুড়ে। এতে দূষিত হচ্ছে পরিবেশ। দুর্গন্ধে দুর্ভোগ পোহাচ্ছে হাজার হাজার মানুষ। তারা আরো জানান, ময়লা-আবর্জনার কারণে আশপাশের এলাকায় বেড়েছে মাছির উপদ্রব। ঢাকা-টাঙ্গাইল-ময়মনসিংহ ট্রেন চলাচলে যাত্রীদেরও অসুবিধায় ফেলছে এই দুর্গন্ধ । আশপাশের দোকানপাটে মাছি বসে রোগ-জীবাণু ছড়াচ্ছে। দুর্গন্ধের কারণে প্রতিদিন হাজারো মানুষের চলাচল করতে হয় নাক-মুখে রুমাল চেপে।

সংশ্লিষ্ট বর্জ্য পরিদর্শক মোঃ মাহমুদুল হাসান জানান, পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য নগর গড়তে প্রশাসক শওকত হোসেন সরকার স্যার ও প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা সোহেল রানা স্যারের নির্দেশনায় দুই রেললাইনের মাঝের পুরো জায়গাটি পরিচ্ছন্ন, দুর্গন্ধমুক্ত ও পরিবেশবান্ধব করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরো জানান, ময়লা-আর্বজনা অপসারণের পর জায়গাটি শুধু দুর্গন্ধমুক্তই হবে না, বরং একটি পরিচ্ছন্ন দৃষ্টিনন্দন পরিবেশে পরিণত হবে। একই সঙ্গে দীর্ঘদিনের পরিবেশ দূষণ কমে এলাকাবাসী ও জনসাধারণের চলাচল আরও আরামদায়ক ও স্বাস্থ্যসম্মত হবে। একই সাথে বর্জ্য অপসারণ কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত আমাদের এ চলমান কাজ অব্যাহত থাকবে। পরিবেশ রক্ষায় পাশাপাশি স্থানীয় জনগণকেও ময়লা না ফেলতে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025