1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. thegazipurnewstoday@gmail.com : the gazipur news today :
মরহুম আব্দুল মোমেন খান স্মৃতি টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, উৎসবমুখর পরিবেশ - The Gazipur News Today
২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বৃহস্পতিবার| ভোর ৫:২৭|
শিরোনামঃ
প্রতিদিনের ভোগান্তি, বিকেল হলেই পাঁচদোনা মোড়ে দীর্ঘ যানজট ৫–৬ জন ট্রাফিক পুলিশ দায়িত্বে থাকার পরও যানজট নিরসন হচ্ছে না কেন? জনদুর্ভোগ লাঘবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা জাহানারা হত্যা মামলার রহস্য উদ্ঘাটন, নরসিংদীতে বিশেষ পুরস্কার পেলেন এসআই ইউসুফ ভূইয়মে ডাকাত আতঙ্ক, দুই বাড়িতে দরজা ভেঙে লুট, চেতনানাশক স্প্রে ব্যবহারের অভিযোগ, অসুস্থ কয়েকজন সাত মাসেও তদন্ত প্রতিবেদন আদালতে না পাঠানোর অভিযোগ সলিমগঞ্জ ভূমি অফিসের নায়েবের বিরুদ্ধে অর্থ লেনদেন ও পক্ষপাতিত্বের অভিযোগ কাভার্ড ভ্যানের ধাক্কায় হেলপার মৃত্যু: পিবিআইয়ের হাতে চালক গ্রেফতার বিশ্ব বসতি দিবস উপলক্ষে গাজীপুরে আলোচনা সভা গাজীপুরে মাদক মামলায় তিনজনের যাবৎজীবনসহ বিভিন্ন মেয়াদে কারাদণ্ড টঙ্গীতে ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার গাজীপুরে শিশু ও যুবদের নিরাপত্তা ও অধিকার বিষয়ে পুলিশ সুপারের সঙ্গে ওরিয়েন্টেশন সভা  পড়াশোনার পাশাপাশি পরিবেশবান্ধব প্রজন্ম গড়ার আহ্বান, আছিয়া তৈয়ব মডেল স্কুলে অভিভাবক সমাবেশ ও বৃক্ষ চারা বিতরণ

মরহুম আব্দুল মোমেন খান স্মৃতি টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, উৎসবমুখর পরিবেশ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ৩৩১ Time View

কামরুল হাসান জুয়েল
নরসিংদী জেলা প্রতিনিধি :

নরসিংদীর আমদিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত মরহুম আব্দুল মোমেন খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর জমজমাট ফাইনাল খেলা শুক্রবার (১০ জুলাই) বিকাল ৩টায় অনুষ্ঠিত হয়েছে।

প্রাইম সিটি বালুর মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত এই ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও নরসিংদী-২ (পলাশ) আসনের মাননীয় সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মাহাবুব আলম। এছাড়াও উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরী, নরসিংদী জেলা বিএনপির সদস্য বাহাউদ্দিন ভূইয়া মিল্টন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সরকার, আমদিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি মো: আহসান উল্লাহ, মাধবদী থানার অফিসার ইনচার্জ মো: কামাল হোসেন এবং ঘোড়াশাল পৌরসভা বিএনপির সভাপতি মো: আলম মোল্লাসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানটি পরিচালনা ও সঞ্চালনা করেন আমদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো: আইনুল হক মিয়া।

খেলাটি উপভোগ করতে স্থানীয় ক্রীড়াপ্রেমীসহ সর্বস্তরের মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়, যা পুরো মাঠকে উৎসবমুখর পরিবেশে পরিণত করে।

খেলা শেষে প্রধান অতিথি বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং আয়োজকদের এমন উদ্যোগকে সাধুবাদ জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025