1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. thegazipurnewstoday@gmail.com : the gazipur news today :
কালীগঞ্জে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ প্রতিবেশী চাচাতো ভাই কনট্রাক্টর হানিফার বিরুদ্ধে - The Gazipur News Today
১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| সোমবার| রাত ১২:০৪|
শিরোনামঃ
ডেঙ্গু ঠেকাতে গাজীপুরে ৭০০ মানুষের পরিচ্ছন্নতা অভিযান তিন মাসে আনাচে-কানাচে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কারের ঘোষণা স্থানীয় পর্যায়ে প্রধান স্টেকহোল্ডারদের সঙ্গে সমন্বয় সভা অনুষ্ঠিত গাজীপুরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে রোটারি ক্লাব অব ভাওয়ালের ১৪তম অভিষেক অনুষ্ঠিত রোটারী ক্লাব অব গাজীপুর সেন্ট্রালের নবম চার্টার্ড ডে অনুষ্ঠান সম্পন্ন গাজীপুর সিটির ইছালী–পূবাইল কলেজগেট সড়কের কাজ উদ্বোধন;লাখো মানুষের দুর্ভোগের অবসানের আশা তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী নির্যাতন বিচারের দাবিতে কালীগঞ্জে মানববন্ধন ও ধর্ষণকারীর বিচারের দাবিতে শিক্ষার্থীসহ এলাকাবাসীর বিক্ষোভ গাজীপুরে রেললাইনের মাঝে গড়ে উঠা বর্জ্য অপসারণ কার্যক্রম চলমান শ্রদ্ধা, ভালোবাসা ও স্মৃতিচারণে আমদিয়াতে বেগম খোরশেদা বানুর ১৫তম মৃত্যুবার্ষিকী পালন গাজীপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়া গোল্ড কাপে ট্রাইব্রেকারে মানিকগঞ্জকে হারিয়ে চ্যাম্পিয়ন ঢাকা বিকেএসপি

কালীগঞ্জে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ প্রতিবেশী চাচাতো ভাই কনট্রাক্টর হানিফার বিরুদ্ধে

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ১৯৭ Time View

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালীগঞ্জে তৃতীয় শ্রেণীর কোমলমতি শিশু শিক্ষার্থীকে ভয় দেখিয়ে পাশবিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে উপজেলার জাঙ্গালীয়া মধ্যপাড়া হানিফ দেওয়ানের বাড়িতে।
বিষয়টি এলাকায় জানাজানি হওয়ার পর থেকে অভিযুক্ত হানিফা পলাতক রয়েছে বলে জানা গেছে।
নির্যাতিত শিশু শিক্ষার্থী অটো চাল আসাব উদ্দিন দেওয়ানের মেয়ে। সে স্থানীয় একটি কিন্ডারগার্ডেন স্কুলের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী।
এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন বলেন-অভিযোগ পেয়েছি,
তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে বুধবার সকালে কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
ভিকটিবের মা জানান -আমি সেলাই (দর্জি) কাজ করি। হানিফ কন্টাক্টরের স্ত্রীর সেলাই করা জামা কাপড় দিয়ে মেয়েকে তার বাড়িতে পাঠাই।
অভিযুক্ত হানিফের বাড়িতে কেউ না থাকায় কৌশল সে আমার মেয়েকে ঘরের ভিতরে
নিয়ে আটকে রাখে। পরে মেরে ফেলার ভয় ও জিম্মি করে জোরপূর্বক ভাবে পাশবিক নির্যাতন চালায় সে।
বিষয়টি কাউকে না বলার জন্য বিভিন্ন হুমকি দেয় বলেও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
এদিকে ব্যথার যন্ত্রণায় কোমলমতি শিশু শিক্ষার্থী কান্নাকাটি করলে তার হাতে কিছু টাকা দিয়ে দোকান থেকে কিছু কিনে খেতে বলে।
সম্প্রতি ৩দিন আগে বোতল দিয়ে
দুধ আনার জন্য মেয়েকে হানিফার বাড়িতে পাঠালে। সে ঠিক আগের কৌশলেই শিশু শিক্ষার্থীকে ঘরের ভেতরে আটকে রেখে পুনরায় অমানবিক নির্যাতন চালায়।
এদিকে দিন দিন মেয়ের শারীরিক অবস্থার অবনতি হয়। পরে মেয়েকে কি হয়েছে বললে চিৎকার করে বলে মা তাদের (হানিফার) বাড়িতে
যাইবা না, তারা খারাপ মানুষ। এ বলে সে চিৎকার করে বলে হানিফ ভাইয়া আমাকে এরকম করেছে। পরে ভিকটিমের পরিবারের লোকজন আহত শিশুকে মঙ্গলবার সকালে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ভর্তি করেন।
স্থানীয়রা জানান,অভিযুক্ত কন্টাক্টর হানিফ দেওয়ান এলাকায় একের পর এক অপকর্ম করে যাচ্ছে। তার বিভিন্ন অপকর্মের দায়ে এলাকায়
একাধিকবার বিচার হলেও কোন তোয়াক্কা করছে না সে। জনগণের প্রশ্ন কন্টাক্টর হানিফার
খুটির জোর কোথায়? কার ছত্রছায়া সে এ অপকর্ম করছে। উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট এর দৃষ্টান্তমুলক শাস্তির দাবিও জানান এলাকার সাধারণ মানুষ।
######
কালীগঞ্জ, গাজীপুর

০৮/০৭/২৬

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025