1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. thegazipurnewstoday@gmail.com : the gazipur news today :
এইচএসসি পরীক্ষা ঘিরে নরসিংদীতে কঠোর নিরাপত্তা: কেন্দ্র এলাকায় ১৪৪ ধারা জারি - The Gazipur News Today
১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| সোমবার| রাত ২:১৩|
শিরোনামঃ
ডেঙ্গু ঠেকাতে গাজীপুরে ৭০০ মানুষের পরিচ্ছন্নতা অভিযান তিন মাসে আনাচে-কানাচে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কারের ঘোষণা স্থানীয় পর্যায়ে প্রধান স্টেকহোল্ডারদের সঙ্গে সমন্বয় সভা অনুষ্ঠিত গাজীপুরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে রোটারি ক্লাব অব ভাওয়ালের ১৪তম অভিষেক অনুষ্ঠিত রোটারী ক্লাব অব গাজীপুর সেন্ট্রালের নবম চার্টার্ড ডে অনুষ্ঠান সম্পন্ন গাজীপুর সিটির ইছালী–পূবাইল কলেজগেট সড়কের কাজ উদ্বোধন;লাখো মানুষের দুর্ভোগের অবসানের আশা তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী নির্যাতন বিচারের দাবিতে কালীগঞ্জে মানববন্ধন ও ধর্ষণকারীর বিচারের দাবিতে শিক্ষার্থীসহ এলাকাবাসীর বিক্ষোভ গাজীপুরে রেললাইনের মাঝে গড়ে উঠা বর্জ্য অপসারণ কার্যক্রম চলমান শ্রদ্ধা, ভালোবাসা ও স্মৃতিচারণে আমদিয়াতে বেগম খোরশেদা বানুর ১৫তম মৃত্যুবার্ষিকী পালন গাজীপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়া গোল্ড কাপে ট্রাইব্রেকারে মানিকগঞ্জকে হারিয়ে চ্যাম্পিয়ন ঢাকা বিকেএসপি

এইচএসসি পরীক্ষা ঘিরে নরসিংদীতে কঠোর নিরাপত্তা: কেন্দ্র এলাকায় ১৪৪ ধারা জারি

Reporter Name
  • Update Time : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ১১৭ Time View

কামরুল হাসান জুয়েল
নরসিংদী:

সারা দেশের মতো নরসিংদীতেও শুরু হতে যাচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষা। এ পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে জেলা প্রশাসন। এরই অংশ হিসেবে জেলার সকল পরীক্ষাকেন্দ্র এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২ জুলাই থেকে পরীক্ষা চলাকালীন প্রতিদিন সকাল ৯টা থেকে পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।

জারিকৃত আদেশ অনুযায়ী, পরীক্ষাকেন্দ্রের ২০০ মিটারের মধ্যে অননুমোদিত ব্যক্তির প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে। একইসঙ্গে কেন্দ্রের ১ কিলোমিটার এলাকাজুড়ে মাইক, লাউডস্পিকার বা যেকোনো ধরনের শব্দবর্ধক যন্ত্র ব্যবহার বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া ফটোকপি মেশিন পরিচালনা এবং কেন্দ্রসংলগ্ন এলাকায় পাঁচ বা ততোধিক ব্যক্তির যেকোনো ধরনের জমায়েতও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখা, প্রশ্নফাঁস ও নকল প্রতিরোধ এবং পরীক্ষার্থীদের জন্য নিরাপদ ও নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিত করতেই এই কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে সকল অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় জনগণকে এ নির্দেশনা মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে, যাতে করে দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি স্বচ্ছ ও সুষ্ঠু পরীক্ষার পরিবেশ নিশ্চিত করা সম্ভব হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025