1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. thegazipurnewstoday@gmail.com : the gazipur news today :
গাজীপুরে আদালতের আদেশ অমান্য করে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ - The Gazipur News Today
৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ২:১১|
শিরোনামঃ
পুলিশের বিশেষ অভিযানে বিদেশি পিস্তল প্রাইভেটকারসহ এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়, ত্যাগের মহিমায় উদ্ভাসিত ঈদ—আমদিয়া ইউনিয়নবাসীকে আলহাজ্ব মাহাবুব আলমের হৃদয়ছোঁয়া শুভেচ্ছা। আমদিয়ায় ড. আব্দুল মঈন খানের উপস্থিতিতে হত-দরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের নগদ অর্থ বিতরণ নাগরী ইউনিয়ন বাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থী খন্দকার সুলতান আহমেদ পাইকারদী বাজারে জমে উঠেছে কোরবানির পশুর হাট। আমদিয়া ইউনিয়নে ঈদ উপলক্ষে ভিজিএফ খাদ্যসামগ্রী বিতরণ পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে আমদিয়া ইউনিয়নে ভিজিএফ খাদ্যসামগ্রী বিতরণ শুক্রবার গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে ৮০ জন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ গাজীপুরে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা সমাপ্ত, জনবান্ধব সেবায় প্রথম হলেন সদর এসিল্যান্ড শিক্ষা ও চাকুরির অমিল: হারিয়ে যাচ্ছে তরুণদের ভবিষ্যৎ : প্রফেসর ড. মোঃ আবু তালেব

গাজীপুরে আদালতের আদেশ অমান্য করে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ মে, ২০২৬
  • ৮৫ Time View

স্টাফ রিপোর্টার, গাজীপুর:

গাজীপুর মহানগরীর গাছা থানাধীন চান্দরা মৌজায় আদালতের স্থিতাবস্থা ও আইনি নির্দেশনা অমান্য করে এক নারীর জমি দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার বিকেলে গাজীপুর প্রেসক্লাবে উপস্থিত হয়ে ভুক্তভোগী কোহিনূর আক্তার (৪৫) সাংবাদিকদের কাছে এই অভিযোগ করেন। এ সময় তাঁর পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

ভুক্তভোগী ও মামলার সূত্রে জানা যায়, চান্দরা মৌজায় ১২ শতাংশ জমি ক্রয় করে নামজারি (মিউটেশন) সম্পন্ন করে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছিলেন কোহিনূর আক্তার ও তাঁর আত্মীয়রা। অভিযোগ উঠেছে, সম্প্রতি স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তির আশ্রয়ে আতাউর রহমান আতা নামে এক ব্যক্তি ও তার সহযোগীরা ওই নারীর কাছে ৩০ লক্ষ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করায় অভিযুক্তরা জাল-জালিয়াতির আশ্রয় নিয়ে জমি দখলের চেষ্টা চালায়। একপর্যায়ে তারা সীমানা প্রাচীর ভেঙে ফেলে এবং বাগানের গাছ কেটে ফেলে।

এই ঘটনায় ভুক্তভোগী নারী গত ২১ ডিসেম্বর গাছা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং- ১১৯১) করেন। পরবর্তীতে প্রতিকার চেয়ে গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা (নং- ১২১৮/২০২৫) দায়ের করেন। আদালত অভিযোগটি আমলে নিয়ে সহকারী কমিশনার (ভূমি), টঙ্গীকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন এবং গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ওই জমিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার নির্দেশনা প্রদান করেন।

কোহিনূর আক্তারের অভিযোগ, মামলা বিচারাধীন থাকা অবস্থায় এবং আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও গত শনিবার রাতের আঁধারে বিবাদীরা ওই জমিতে সাইনবোর্ড টানানোর চেষ্টা করে। এছাড়া মামলা করায় ক্ষুব্ধ হয়ে অভিযুক্তরা তাঁকে প্রাণনাশের হুমকি দিচ্ছে বলেও তিনি জানান।

বর্তমানে নিরাপত্তার অভাব বোধ করায় ভুক্তভোগী নারী পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বরাবর একটি লিখিত আবেদন করেছেন।

গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানিয়েছেন, আবেদনটি বর্তমানে তদন্তাধীন রয়েছে এবং আদালতের নির্দেশনা অনুযায়ী শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ কাজ করছে।
##
দেলোয়ার হোসেন
গাজীপুর
০৪.০৫.২৬

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025