
লেখক :আবুল বাসার
নিউ ইর্য়ক, ইউ এস এ।
আমাদের গাজীপুর
গাজীপুরের চারদিকে সবুজ লতাপাতা সারি সারি বৃক্ষেঘেরা গ্রামের পর গ্রাম।
সবকিছুই আছে এখানে সবার জন্যে,গাজীপুর বাংলাদেশের হৃদপিন্ডের সমান।
সবুজ ধানের ঘ্রাণে দিগন্তে সবাই কে টানে, ফসলের
মাঠ কাঁঠাল বাগান ফুল ফল আনে।
ধান উৎপাদনে ধানগবেষণার কথা সবাই জানে, উন্নত মানের বীজ পাবে ওখানে।
টাকার প্রয়োজনে টাকশাল কে না জানে, আছে দাঁড়িয়ে দেওয়াল ঘেরা দালানে।
ভাওয়াল উদ্যান গাজীপুরের আরেক সম্মান, শালবনে শীতে পাতা ঝড়ে।
কৃষকদের উন্নয়নে গাজীপুরের কৃষিগবেষণা দিনরাত পরিশ্রম করে।
গাজীপুরের কাশিমপুর কারাগার, দুস্কৃতিকারী কে সোজা করার হাতিয়ার।
সমরাস্ত্রের কারখানা,মেসিনটুলস,স্যাটেলাইট,
সাফারি,হাইটেক রাজবাড়ী কতো বাগান বাড়ী।
তুরাগ, চিলাই, পারলি, শীতলক্ষ্যা আছে কতো নদ নদী।
ফুলে ফলে ফসলে ভরপুর গাজীপুরের গ্রাম, বেলাই বিলের মাছের কত সুনাম।
গার্মেন্টস, শত শত ফ্যাকটরিতে ঘাম ঝড়ে লক্ষ লক্ষ শ্রমিকের।
কৃষি বিশ্ববিদ্যালয়,ডুয়েট,উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী গাজীপুর কে আলোকিত করে।
জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুরে দৃশ্যমান, চৌরাস্তার মোড়ে স্বাধীনতার স্মৃতিস্তম্ভে করি সম্মান।
এস্তেমা, মসজিদ, মাদ্রাসা, মন্দির গির্জায় গাজীপুরের
সম্মান নিয়ে গেছে মহাকাশে।
এটাই তো আমাদের গাজীপুর বাংলাদেশের বুকের ভিতরে।
আবুল বাসার
নিউ ইর্য়ক, ইউ এস এ।