1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. thegazipurnewstoday@gmail.com : the gazipur news today :
পাইকারদী বাজারে জমে উঠেছে কোরবানির পশুর হাট। - The Gazipur News Today
১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| মঙ্গলবার| সকাল ৮:৩৭|
শিরোনামঃ
শিশু-যুবদের নিরাপদ ডিজিটাল পরিবেশ নিশ্চিতে গাজীপুরে সমন্বয় সভা গাজীপুরে দ্বিখণ্ডিত নারীর লাশ : প্রেমের পরিণতিতে বিয়ে নিয়ে বিরোধ, প্রেমিকের হাতে খুন ডলি  গাজীপুরে ডিএনসি’র অভিযান: কুপিজেসিক ইনজেকশনসহ গ্রেপ্তার ৩ ডেঙ্গু ঠেকাতে গাজীপুরে ৭০০ মানুষের পরিচ্ছন্নতা অভিযান তিন মাসে আনাচে-কানাচে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কারের ঘোষণা স্থানীয় পর্যায়ে প্রধান স্টেকহোল্ডারদের সঙ্গে সমন্বয় সভা অনুষ্ঠিত গাজীপুরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে রোটারি ক্লাব অব ভাওয়ালের ১৪তম অভিষেক অনুষ্ঠিত রোটারী ক্লাব অব গাজীপুর সেন্ট্রালের নবম চার্টার্ড ডে অনুষ্ঠান সম্পন্ন গাজীপুর সিটির ইছালী–পূবাইল কলেজগেট সড়কের কাজ উদ্বোধন;লাখো মানুষের দুর্ভোগের অবসানের আশা তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী নির্যাতন বিচারের দাবিতে কালীগঞ্জে মানববন্ধন ও ধর্ষণকারীর বিচারের দাবিতে শিক্ষার্থীসহ এলাকাবাসীর বিক্ষোভ

পাইকারদী বাজারে জমে উঠেছে কোরবানির পশুর হাট।

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ১১৭ Time View

পাইকারদী বাজারে জমে উঠেছে কোরবানির পশুর হাট।

কামরুল হাসান জুয়েল
নরসিংদী জেলা প্রতিনিধি:

পবিত্র ঈদুল আজহা সামনে রেখে নরসিংদীর পাইকারদী বাজারে জমে উঠেছে গরু-ছাগলের হাট। দেশের বিভিন্ন এলাকা থেকে আসা পশুতে মুখর হয়ে উঠেছে পুরো হাট প্রাঙ্গণ। ক্রেতা-বিক্রেতার সরব উপস্থিতিতে প্রতিদিনই বাড়ছে বেচাকেনার পরিমাণ, আর তাতে প্রাণ ফিরে পেয়েছে স্থানীয় অর্থনীতি।

হাটের ইজারাদার হিসেবে দায়িত্ব পালন করছেন মো: আহসান উল্লাহ, সভাপতি আমদিয়া ইউনিয়ন যুবদল। তার সার্বিক তত্ত্বাবধানে হাটে শৃঙ্খলা বজায় রাখা, নিরাপত্তা নিশ্চিত করা এবং ক্রেতা-বিক্রেতাদের সুবিধার্থে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

হাট কমিটির সভাপতি আলহাজ্ব মাহাবুব আলম, সভাপতি আমদিয়া ইউনিয়ন বিএনপি, জানান—
“পাইকারদী বাজারের এই হাট আমাদের এলাকার একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্র। আমরা চেষ্টা করছি হাটকে সম্পূর্ণ সুশৃঙ্খল, নিরাপদ ও জনবান্ধব রাখতে। কোনো ধরনের হয়রানি বা অতিরিক্ত খাজনা যেন না হয়, সে বিষয়ে আমরা কঠোর নজরদারি রাখছি। পাশাপাশি ক্রেতারা যেন স্বাচ্ছন্দ্যে পশু কিনতে পারেন এবং বিক্রেতারা তাদের পশুর ন্যায্য মূল্য পান—সেটিই আমাদের মূল লক্ষ্য। আশা করছি, এই হাট থেকে সবাই উপকৃত হবেন এবং ঈদের আনন্দ আরও বৃদ্ধি পাবে।”

হাটের সার্বিক কার্যক্রম সঞ্চালনায় রয়েছেন মো: বশির আহম্মেদ। তার দক্ষ পরিচালনায় হাটের কার্যক্রম সুষ্ঠুভাবে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

হাটে আসা ক্রেতারা জানান, এ বছর গরু ও ছাগলের সরবরাহ ভালো থাকায় দামের মধ্যেও কিছুটা স্থিতিশীলতা লক্ষ্য করা যাচ্ছে। অন্যদিকে বিক্রেতারা আশাবাদী, ঈদের আগ মুহূর্তে বিক্রি আরও বাড়বে এবং তারা কাঙ্ক্ষিত লাভ পাবেন।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও হাটের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় নজরদারি জোরদার করা হয়েছে। সব মিলিয়ে পাইকারদী বাজারের এই পশুর হাট ঈদকে সামনে রেখে ক্রেতা-বিক্রেতাদের মিলনমেলায় পরিণত হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025