1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. thegazipurnewstoday@gmail.com : the gazipur news today :
গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে ৮০ জন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ - The Gazipur News Today
৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ২:১০|
শিরোনামঃ
পুলিশের বিশেষ অভিযানে বিদেশি পিস্তল প্রাইভেটকারসহ এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়, ত্যাগের মহিমায় উদ্ভাসিত ঈদ—আমদিয়া ইউনিয়নবাসীকে আলহাজ্ব মাহাবুব আলমের হৃদয়ছোঁয়া শুভেচ্ছা। আমদিয়ায় ড. আব্দুল মঈন খানের উপস্থিতিতে হত-দরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের নগদ অর্থ বিতরণ নাগরী ইউনিয়ন বাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থী খন্দকার সুলতান আহমেদ পাইকারদী বাজারে জমে উঠেছে কোরবানির পশুর হাট। আমদিয়া ইউনিয়নে ঈদ উপলক্ষে ভিজিএফ খাদ্যসামগ্রী বিতরণ পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে আমদিয়া ইউনিয়নে ভিজিএফ খাদ্যসামগ্রী বিতরণ শুক্রবার গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে ৮০ জন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ গাজীপুরে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা সমাপ্ত, জনবান্ধব সেবায় প্রথম হলেন সদর এসিল্যান্ড শিক্ষা ও চাকুরির অমিল: হারিয়ে যাচ্ছে তরুণদের ভবিষ্যৎ : প্রফেসর ড. মোঃ আবু তালেব

গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে ৮০ জন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ৫৬ Time View

গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে ৮০ জন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ

নিজস্ব প্রতিবেদক :

নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে গাজীপুরে ৮০ জন অসচ্ছল, দরিদ্র ও দুস্থ নারীর মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করেছে জেলা পরিষদ।

গতকাল বৃহস্পতিবার সকালে গাজীপুর জেলা পরিষদের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে এই সেলাই মেশিনগুলো বিতরণ করা হয়।

গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব ড. চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়্যেদুল আলম বাবুল।

প্রধান অতিথির বক্তব্যে কাজী সাইয়্যেদুল আলম বাবুল বলেন, সমাজের পিছিয়ে পড়া নারীদের আত্মনির্ভরশীল করে তুলতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি সেলাই মেশিন শুধু একটি যন্ত্র নয়, এটি একটি পরিবারের স্বপ্ন পূরণ ও স্বাবলম্বী হওয়ার পথ তৈরি করে।তিনি আরও বলেন, বিএনপি সবসময় মানুষের কল্যাণে কাজ করেছে এবং ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে থাকবে।

অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু এমপি। তিনি বলেন, নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে পারলে সমাজ ও দেশের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। বর্তমান সময়ে কর্মসংস্থানের পাশাপাশি দক্ষতা উন্নয়নও জরুরি। এই সেলাই মেশিনগুলো অনেক নারীর জীবনে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) মো. নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠান শেষে অতিথিরা উপকারভোগী নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেন।
##
দেলোয়ার হোসেন
গাজীপুর
২১.০৫.২০২৬

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025