1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. thegazipurnewstoday@gmail.com : the gazipur news today :
আমদিয়ায় ড. আব্দুল মঈন খানের উপস্থিতিতে হত-দরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের নগদ অর্থ বিতরণ - The Gazipur News Today
১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| মঙ্গলবার| রাত ৪:৩৫|
শিরোনামঃ
শিশু-যুবদের নিরাপদ ডিজিটাল পরিবেশ নিশ্চিতে গাজীপুরে সমন্বয় সভা গাজীপুরে দ্বিখণ্ডিত নারীর লাশ : প্রেমের পরিণতিতে বিয়ে নিয়ে বিরোধ, প্রেমিকের হাতে খুন ডলি  গাজীপুরে ডিএনসি’র অভিযান: কুপিজেসিক ইনজেকশনসহ গ্রেপ্তার ৩ ডেঙ্গু ঠেকাতে গাজীপুরে ৭০০ মানুষের পরিচ্ছন্নতা অভিযান তিন মাসে আনাচে-কানাচে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কারের ঘোষণা স্থানীয় পর্যায়ে প্রধান স্টেকহোল্ডারদের সঙ্গে সমন্বয় সভা অনুষ্ঠিত গাজীপুরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে রোটারি ক্লাব অব ভাওয়ালের ১৪তম অভিষেক অনুষ্ঠিত রোটারী ক্লাব অব গাজীপুর সেন্ট্রালের নবম চার্টার্ড ডে অনুষ্ঠান সম্পন্ন গাজীপুর সিটির ইছালী–পূবাইল কলেজগেট সড়কের কাজ উদ্বোধন;লাখো মানুষের দুর্ভোগের অবসানের আশা তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী নির্যাতন বিচারের দাবিতে কালীগঞ্জে মানববন্ধন ও ধর্ষণকারীর বিচারের দাবিতে শিক্ষার্থীসহ এলাকাবাসীর বিক্ষোভ

আমদিয়ায় ড. আব্দুল মঈন খানের উপস্থিতিতে হত-দরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের নগদ অর্থ বিতরণ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ মে, ২০২৬
  • ১২৭ Time View

আমদিয়ায় ড. আব্দুল মঈন খানের উপস্থিতিতে হত-দরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের নগদ অর্থ বিতরণ

কামরুল হাসান জুয়েল
নরসিংদী জেলা প্রতিনিধি :

নরসিংদী সদর উপজেলার আমদিয়া ইউনিয়নে হত-দরিদ্র ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের নগদ অর্থ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৬ মে) সকাল ১১টায় আমদিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ মানবিক সহায়তা কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব ড. আব্দুল মঈন খান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাবা আসমা জাহান সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমদিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মেফতাহুল হাসান।

এসময় আমদিয়া ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ—আলহাজ্ব মাহাবুব আলম (সভাপতি, আমদিয়া ইউনিয়ন বিএনপি), মো: আইনুল হক মিয়া (সাধারণ সম্পাদক, আমদিয়া ইউনিয়ন বিএনপি), মো: আহসান উল্লাহ (সভাপতি, আমদিয়া ইউনিয়ন যুবদল), মো: হাসিবুর রহমান রমজান (সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, আমদিয়া ইউনিয়ন যুবদল), মো: কামাল সরকারসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে ওঠে আরও অর্থবহ ও প্রাণচঞ্চল।

এছাড়াও উপস্থিত ছিলেন আমদিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো: ইকবাল হাসান এবং অফিস সহকারী ও কম্পিউটার অপারেটর প্রশান্ত কুমার ঘোষ।

অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,

বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তি সব সময় গণতন্ত্রে বিশ্বাসী। আমরা বিশ্বাস করি, রাষ্ট্র পরিচালনার একমাত্র বৈধ ভিত্তি হচ্ছে জনগণের প্রত্যক্ষ ভোট ও আস্থা। গত ১৭ বছর কীভাবে আপনাদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বা সহায়তা বিতরণ করা হয়েছে, সে বিষয়ে আমার সুনির্দিষ্ট ধারণা নেই। তবে আমরা স্পষ্টভাবে বলতে চাই—আমাদের সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার, এবং আমরা সবসময় জনগণের ইচ্ছা ও কল্যাণকে প্রাধান্য দেই।

আমরা বিশ্বাস করি, জনগণের প্রতি দায়বদ্ধতা থেকেই সকল উন্নয়ন ও সহায়তা কার্যক্রম পরিচালিত হওয়া উচিত। কোনো রাজনৈতিক উদ্দেশ্য নয়, বরং মানবিক বিবেচনা থেকেই মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও জনগণের আস্থা ও ভালোবাসা নিয়েই আমরা একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনে কাজ করে যাবো।
জনগণই আমাদের শক্তি—এই বিশ্বাস থেকেই আমরা এগিয়ে যেতে চাই একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশের পথে।
সরকার সবসময় অসহায় ও দুস্থ মানুষের পাশে রয়েছে এবং মানবিক সহায়তার এই কার্যক্রম অব্যাহত থাকবে। পরবর্তীতে বিভিন্ন ওয়ার্ড থেকে আগত হত-দরিদ্র, বিধবা ও অসচ্ছল পরিবারের সদস্যদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়।

উপকারভোগীরা এই সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সরকারের এমন উদ্যোগকে সাধুবাদ জানান। স্থানীয়দের মতে, এ ধরনের সহায়তা কর্মসূচি দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025