1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. thegazipurnewstoday@gmail.com : the gazipur news today :
গাজীপুরে রোটারি ক্লাব অব ভাওয়ালের ১৪তম অভিষেক অনুষ্ঠিত - The Gazipur News Today
২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বৃহস্পতিবার| রাত ৩:২৭|
শিরোনামঃ
প্রতিদিনের ভোগান্তি, বিকেল হলেই পাঁচদোনা মোড়ে দীর্ঘ যানজট ৫–৬ জন ট্রাফিক পুলিশ দায়িত্বে থাকার পরও যানজট নিরসন হচ্ছে না কেন? জনদুর্ভোগ লাঘবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা জাহানারা হত্যা মামলার রহস্য উদ্ঘাটন, নরসিংদীতে বিশেষ পুরস্কার পেলেন এসআই ইউসুফ ভূইয়মে ডাকাত আতঙ্ক, দুই বাড়িতে দরজা ভেঙে লুট, চেতনানাশক স্প্রে ব্যবহারের অভিযোগ, অসুস্থ কয়েকজন সাত মাসেও তদন্ত প্রতিবেদন আদালতে না পাঠানোর অভিযোগ সলিমগঞ্জ ভূমি অফিসের নায়েবের বিরুদ্ধে অর্থ লেনদেন ও পক্ষপাতিত্বের অভিযোগ কাভার্ড ভ্যানের ধাক্কায় হেলপার মৃত্যু: পিবিআইয়ের হাতে চালক গ্রেফতার বিশ্ব বসতি দিবস উপলক্ষে গাজীপুরে আলোচনা সভা গাজীপুরে মাদক মামলায় তিনজনের যাবৎজীবনসহ বিভিন্ন মেয়াদে কারাদণ্ড টঙ্গীতে ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার গাজীপুরে শিশু ও যুবদের নিরাপত্তা ও অধিকার বিষয়ে পুলিশ সুপারের সঙ্গে ওরিয়েন্টেশন সভা  পড়াশোনার পাশাপাশি পরিবেশবান্ধব প্রজন্ম গড়ার আহ্বান, আছিয়া তৈয়ব মডেল স্কুলে অভিভাবক সমাবেশ ও বৃক্ষ চারা বিতরণ

গাজীপুরে রোটারি ক্লাব অব ভাওয়ালের ১৪তম অভিষেক অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ২২৬ Time View

গাজীপুরে রোটারি ক্লাব অব ভাওয়ালের ১৪তম অভিষেক অনুষ্ঠ

গাজীপুর প্রতিনিধি
জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে রোটারি ক্লাব অব ভাওয়ালের ১৪তম অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) সকাল সাড়ে ১০টায় গাজীপুরের উলুখোলায় কালভ রিসোর্ট এন্ড কনভেনশন হলে এ অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে রোটারি ক্লাব অব ভাওয়ালের নতুন সভাপতি হিসেবে রোটারিয়ান মোহাম্মদ মনিরুজ্জামান দায়িত্ব গ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কান
রিপসা টিম বাংলাদেশের কান্ট্রি কো-অর্ডিনেটর ও পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর ইশতিয়াক এ জামান। অনুষ্ঠান পরিচালনা ও সমন্বয়ে ছিলেন রোটারি ক্লাব ভাওয়ালের পাস্ট প্রেসিডেন্ট মোহাম্মদ আলী হোসাইন।

এ সময় রোটারি ক্লাব অব ভাওয়ালের ২০২৫-২৬ রোটারি বছরের বিভিন্ন কার্যক্রমের ওপর ভিডিও প্রদর্শন এবং বিগত বছরের কার্যক্রমের স্বীকৃতি প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিদায়ী সভাপতি নতুন সভাপতির কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন। এ সময় নতুন সভাপতির কলার পরিয়ে দেওয়া এবং দায়িত্ব গ্রহণের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। পাশাপাশি নতুন পরিচালনা পর্ষদের সদস্যদের পরিচয় ও দায়িত্ব প্রদান এবং নতুন সদস্যদের রোটারি পরিবারের অন্তর্ভুক্ত করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে
ইশতিয়াক এ জামান রোটারির মানবিক ও সেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, মানবসেবা, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নে রোটারিয়ানদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে রোটারি ক্লাব অব ভাওয়ালের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ, সদস্য, আমন্ত্রিত অতিথি, বিভিন্ন ক্লাবের প্রেসিডেন্ট, পাস্ট প্রেসিডেন্ট প্রতিনিধিবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে ধন্যবাদ জ্ঞাপন, সচিবের ঘোষণা এবং সার্জেন্ট-অ্যাট-আর্মসের রিপোর্টের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। শেষে অতিথি ও অংশগ্রহণকারীদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
রোটারি ক্লাব অব ভাওয়াল দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে স্থানীয় পর্যায়ে সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ১৪তম অভিষেকের মধ্য দিয়ে ক্লাবটি নতুন নেতৃত্বে সেই কার্যক্রমকে আরও সম্প্রসারিত করার প্রত্যয় ব্যক্ত করেছে।
###

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025