1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. thegazipurnewstoday@gmail.com : the gazipur news today :
গাজীপুরে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা সমাপ্ত, জনবান্ধব সেবায় প্রথম হলেন সদর এসিল্যান্ড - The Gazipur News Today
৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ২:১০|
শিরোনামঃ
পুলিশের বিশেষ অভিযানে বিদেশি পিস্তল প্রাইভেটকারসহ এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়, ত্যাগের মহিমায় উদ্ভাসিত ঈদ—আমদিয়া ইউনিয়নবাসীকে আলহাজ্ব মাহাবুব আলমের হৃদয়ছোঁয়া শুভেচ্ছা। আমদিয়ায় ড. আব্দুল মঈন খানের উপস্থিতিতে হত-দরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের নগদ অর্থ বিতরণ নাগরী ইউনিয়ন বাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থী খন্দকার সুলতান আহমেদ পাইকারদী বাজারে জমে উঠেছে কোরবানির পশুর হাট। আমদিয়া ইউনিয়নে ঈদ উপলক্ষে ভিজিএফ খাদ্যসামগ্রী বিতরণ পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে আমদিয়া ইউনিয়নে ভিজিএফ খাদ্যসামগ্রী বিতরণ শুক্রবার গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে ৮০ জন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ গাজীপুরে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা সমাপ্ত, জনবান্ধব সেবায় প্রথম হলেন সদর এসিল্যান্ড শিক্ষা ও চাকুরির অমিল: হারিয়ে যাচ্ছে তরুণদের ভবিষ্যৎ : প্রফেসর ড. মোঃ আবু তালেব

গাজীপুরে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা সমাপ্ত, জনবান্ধব সেবায় প্রথম হলেন সদর এসিল্যান্ড

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ১১৭ Time View

গাজীপুরে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা সমাপ্ত,
জনবান্ধব সেবায় প্রথম হলেন সদর এসিল্যান্ড

নিজস্ব প্রতিবেদক:
ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে গাজীপুরে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা সফলভাবে সমাপ্ত হয়েছে। গাজীপুর জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ মেলায় সাধারণ মানুষের মাঝে ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা সহজ ও দ্রুত পৌঁছে দেওয়া হয়। “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যে আয়োজিত এ মেলায় নাগরিকদের আধুনিক ভূমিসেবা সম্পর্কে অবহিত করার লক্ষ্যে মেলায় ১০টি স্টল স্থাপন করা হয়।

বৃহস্পতিবার (২১ মে) গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের নাট মন্দিরে আয়োজিত মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: সোহেল রানা। বিশেষ অতিথি স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) আহম্মদ হোসেন ভূঁইয়া, গাজীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো. সাজ্জাদ হোসেন, গাজীপুর জেলা রেজিষ্ট্রার মো. মিজানুর রহমান, গাজীপুর সদর সহকারী কমিশনার (ভূমি) মঈন খান এলিস, টঙ্গী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মোজাহেরুল হক উপস্থিত ছিলেন।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি নুরুল করিম ভূঁইয়া বলেন, ভূমি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করছে। ভূমি সংক্রান্ত জটিলতা কমিয়ে স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করাই এ মেলার মূল উদ্দেশ্য।

মেলায় অংশগ্রহনকারী ১০টি স্টলের মধ্যে শ্রেষ্ঠ ভূমিসেবা প্রদানকারী হিসেবে প্রথম পুরুষ্কার অর্জন করেন গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মঈন খান এলিস। ভূমি রেকর্ড ও জরিপ জমির মালিকানা, রেকর্ড সংশোধন এবং খতিয়ান সংক্রান্ত সেবায় দ্বিতীয় স্থান অর্জন করেন গাজীপুর সদর উপজেলা সেটেলমেন্ট অফিস। অপরদিকে ভূমি সেবা সহায়তা তৃতীয় স্থান পেলেন টঙ্গী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মোজাহেরুল হক।

তিন দিনব্যাপী এ মেলায় নামজারি, খতিয়ান ও পর্চা সংশোধন, ভূমি উন্নয়ন কর প্রদান, ই-নামজারি আবেদন, অনলাইনে ভূমি সেবা গ্রহণের নিয়মসহ বিভিন্ন বিষয়ে সেবা ও পরামর্শ প্রদান করা হয়। এছাড়াও ভূমি সংক্রান্ত সচেতনতামূলক আলোচনা,তথ্যসেবা বুথ এবং তাৎক্ষণিক সমস্যার সমাধান কার্যক্রম পরিচালিত হয়।

মেলায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত সেবা প্রত্যাশীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অনেকেই তাৎক্ষণিক সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, এ ধরনের আয়োজন সাধারণ মানুষের ভোগান্তি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আয়োজকরা জানান, মেলায় ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা, নামজারি, খাজনা প্রদান ও ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা সম্পর্কে নাগরিকদের ধারণা দেওয়া হয়। এছাড়া ১৬১২ হেল্পলাইন, ভূমি অনলাইন পোর্টাল ও ঘরে বসে সেবা পাওয়া যায়, তা প্রদর্শন করা হয়।

সমাপনী অনুষ্ঠানে ভূমি কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন। গত ১৯ মে থেকে সারাদেশেরমত গাজীপুরেও শুরু হয় ভূমিসেবা মেলা, আর এই মেলার মাধ্যমে স্থানীয় জনগণ ভূমির বিভিন্ন সেবা গ্রহণ করে এবং জনগণের দোরগোড়ায় সহজ, স্বচ্ছ ও ডিজিটালাইজড ভূমিসেবা পৌঁছে দেওয়া ও নাগরিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ মেলার সমাপ্তি ঘটে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025