1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. thegazipurnewstoday@gmail.com : the gazipur news today :
নাগরী ইউনিয়ন বাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থী খন্দকার সুলতান আহমেদ - The Gazipur News Today
১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| মঙ্গলবার| রাত ৪:৩৩|
শিরোনামঃ
শিশু-যুবদের নিরাপদ ডিজিটাল পরিবেশ নিশ্চিতে গাজীপুরে সমন্বয় সভা গাজীপুরে দ্বিখণ্ডিত নারীর লাশ : প্রেমের পরিণতিতে বিয়ে নিয়ে বিরোধ, প্রেমিকের হাতে খুন ডলি  গাজীপুরে ডিএনসি’র অভিযান: কুপিজেসিক ইনজেকশনসহ গ্রেপ্তার ৩ ডেঙ্গু ঠেকাতে গাজীপুরে ৭০০ মানুষের পরিচ্ছন্নতা অভিযান তিন মাসে আনাচে-কানাচে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কারের ঘোষণা স্থানীয় পর্যায়ে প্রধান স্টেকহোল্ডারদের সঙ্গে সমন্বয় সভা অনুষ্ঠিত গাজীপুরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে রোটারি ক্লাব অব ভাওয়ালের ১৪তম অভিষেক অনুষ্ঠিত রোটারী ক্লাব অব গাজীপুর সেন্ট্রালের নবম চার্টার্ড ডে অনুষ্ঠান সম্পন্ন গাজীপুর সিটির ইছালী–পূবাইল কলেজগেট সড়কের কাজ উদ্বোধন;লাখো মানুষের দুর্ভোগের অবসানের আশা তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী নির্যাতন বিচারের দাবিতে কালীগঞ্জে মানববন্ধন ও ধর্ষণকারীর বিচারের দাবিতে শিক্ষার্থীসহ এলাকাবাসীর বিক্ষোভ

নাগরী ইউনিয়ন বাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থী খন্দকার সুলতান আহমেদ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৩৩৬ Time View

নাগরী ইউনিয়ন বাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থী খন্দকার সুলতান আহমেদ

নিজস্ব প্রতিনিধি:
গাজীপুর জেলার কালিগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব খন্দকার সুলতান আহমেদ এলাকাবাসীর ঈদ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

নাগরী ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের পাড়ায় মহল্লায় ইতিমধ্যে শুভেচ্ছা পোস্টার লাগিয়েছেন।

“সবার আগে বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে এলাকার সার্বিক উন্নয়ন, চাঁদাবাজ ও মাদকমুক্ত সমাজ গঠন, নিরাপত্তা নিশ্চিতকরণ, আধুনিক ও উন্নত রাস্তা নির্মাণ এবং হিন্দু-মুসলিম সম্প্রীতির বন্ধনে শান্তিপূর্ণ সহাবস্থান প্রতিষ্ঠার আহ্বান জানান,শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র রাজনীতিতে আসা প্রবীণ এই রাজনীতিবিদ ও বিশিষ্ট সমাজসেবক।

নাগরী ইউনিয়নের বিভিন্ন শ্রেণী পেশা ও ধর্মালম্বীদের মধ্যে অত্যন্ত পরিচিত মুখ খন্দকার সুলতানা আহমেদ।তিনি তার সুদীর্ঘ রাজনীতির জীবনে জেল জুলুম সহ্য করে বিএনপির একনিষ্ঠ কর্মী হিসেবে কাজ করে যাচ্ছেন। শুধু বিএনপি নয় বিরোধী রাজনৈতিক মতাদর্শের লোকদের সাথে রয়েছে তার নিবিড় সম্পর্ক। যা আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ভোটারদের ধারণা।

তিনি নাগরী ইউনিয়নের সর্বস্তরের জনগণের কাছে দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেছেন। স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে তিনি সামাজিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকায় সাধারণ মানুষের মধ্যেও তাকে নিয়ে ইতিবাচক আলোচনা রয়েছে।
এদিকে নির্বাচনকে সামনে রেখে তার সমর্থক ও শুভানুধ্যায়ীরা বিভিন্ন এলাকায় গণসংযোগ ও প্রচারণা চালাচ্ছেন। তারা আশা প্রকাশ করেন, উন্নয়ন ও জনসেবার ধারাবাহিকতা বজায় রাখতে এলাকাবাসী সুলতান আহমেদের পাশে থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025