1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. thegazipurnewstoday@gmail.com : the gazipur news today :
গাজীপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী যোগদান - The Gazipur News Today
১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| ভোর ৫:৪২|
শিরোনামঃ
নববর্ষের আনন্দবার্তা ছড়িয়ে দিলেন আলহাজ্ব মাহাবুব আলম দেশ ও আমদিয়া ইউনিয়নবাসীকে জানালেন প্রাণঢালা শুভেচ্ছা গাজীপুর ১০ হাজার ইয়াবাসহ দুই নারী মাদককারবারি গ্রেপ্তার নরসিংদীতে আবেগঘন পরিবেশে দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল নরসিংদীতে দায়িত্ব, সততা ও সাহসিকতার অনন্য দৃষ্টান্ত — “শ্রেষ্ঠ ডিএসআইও” সম্মাননায় ভূষিত এসআই মোঃ ইমাম হোসেন আসসালামু আলাইকুম, আমি কামরুল হাসান জুয়েল, দৈনিক ভোরের সময়-এর নরসিংদী জেলা প্রতিনিধি ভুয়া ফেসবুক আইডিতে অপপ্রচার: জিডি দায়ের, মিথ্যা প্রচারণার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি গাজীপুর সিটিতে মাতৃদুগ্ধ দান কেন্দ্র উদ্বোধন, উন্নত নগরী গড়তে চান দুই প্রশাসক ফেক আইডিতে অপপ্রচার: আমদিয়া ইউনিয়ন বিএনপি সভাপতির জিডি, তদন্ত শুরু ঐক্য ও পেশাদারিত্বের নতুন দিগন্তে নরসিংদী জেলা প্রেসক্লাব—গঠিত হলো নতুন কমিটি নরসিংদীর আমদিয়ায় রহস্যঘেরা মৃত্যু: নিখোঁজের পরদিন পুকুরে মিলল যুবকের লাশ

গাজীপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী যোগদান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৫০ Time View

নিজস্ব প্রতিবেদক :

গাজীপুর জেলা পরিষদের প্রশাসক চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী প্রশাসক পদে যোগদান করেছেন। তিনি বলেন, “সকলের সহযোগিতায় গাজীপুরকে দেশের উন্নয়নের মডেল হিসেবে গড়ে তুলতে চাই।”
“বিশেষ ক্যাটাগরির জেলা হিসেবে স্থান পাওয়া গাজীপুর জেলা পরিষদের কার্যক্রম আরও গতিশীলতা আনয়নপূর্বক এর সুনাম সারাদেশে ছড়িয়ে দিতে হবে। কারণ জেলা পরিষদের মাধ্যমে জনগণের কাছে দ্রুত সেবা পৌঁছে দেওয়া সম্ভব। সরকার কর্তৃক প্রণীত আইনের যথাযথ বাস্তবায়নের মাধ্যমে জনগণের কল্যাণ নিশ্চিত করতে হবে। সকলের সহযোগিতায় গাজীপুর জেলা পরিষদকে দেশের উন্নয়নের মডেল হিসেবে গড়ে তুলতে চাই। মূলত সে লক্ষ্যেই গণপ্রজাতন্ত্রী সরকার আমাকে এ জেলার মানুষের সেবা করার দায়িত্ব প্রদান করেছে।”
অদ্য বুধবার সকালে গাজীপুর জেলা পরিষদের নবনিযুক্ত পূর্ণকালীন প্রশাসক হিসেবে চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী মতবিনিময়কালে এসব কথা বলেন। এসময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ ওয়াহিদুর রহমান উপস্থিত ছিলেন। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম নবনিযুক্ত প্রশাসক চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকীকে পরিষদের নিয়মিত কার্যক্রমে সকল ধরনের সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন।
নবাগত প্রশাসক চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান এর উন্নয়ন ভাবনা বাস্তবায়নের লক্ষ্যে গাজীপুর জেলা পরিষদকে একটি আধুনিক, উন্নত ও সেবামুখী প্রতিষ্ঠানে পরিণত করার আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, স্থানীয় সরকার বিভাগ, জেলা পরিষদ শাখার গত ৩১ মার্চ গতকাল ১ এপ্রিল ৪৬.০৪২.০৩০.০১.০০.১৪৭.১১.৯০ নম্বর প্রজ্ঞাপনের মাধ্যমে চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকীকে গাজীপুর জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হয়। অতঃপর তিনি ৩১ মার্চ পূর্বাহ্নে পূর্ণকালীন প্রশাসক হিসেবে যোগদানপত্র দাখিল করেন এবং গতকাল ০১ এপ্রিল অপরাহ্নে সর্বস্তরের নেতা কর্মী ও জনপ্রতিনিধিবৃন্দ ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দনে ভূষিত হন। জেলার মাননীয় সংসদ সদস্যগণ তাকে ফুল দিয়ে বরণপূর্বক অভিনন্দিত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025