1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. thegazipurnewstoday@gmail.com : the gazipur news today :
- The Gazipur News Today
২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ৯:১২|
শিরোনামঃ
রোটারী ক্লাব অব গাজীপুর সেন্ট্রালের নবম চার্টার্ড ডে অনুষ্ঠান সম্পন্ন গাজীপুর সিটির ইছালী–পূবাইল কলেজগেট সড়কের কাজ উদ্বোধন;লাখো মানুষের দুর্ভোগের অবসানের আশা তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী নির্যাতন বিচারের দাবিতে কালীগঞ্জে মানববন্ধন ও ধর্ষণকারীর বিচারের দাবিতে শিক্ষার্থীসহ এলাকাবাসীর বিক্ষোভ গাজীপুরে রেললাইনের মাঝে গড়ে উঠা বর্জ্য অপসারণ কার্যক্রম চলমান শ্রদ্ধা, ভালোবাসা ও স্মৃতিচারণে আমদিয়াতে বেগম খোরশেদা বানুর ১৫তম মৃত্যুবার্ষিকী পালন গাজীপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়া গোল্ড কাপে ট্রাইব্রেকারে মানিকগঞ্জকে হারিয়ে চ্যাম্পিয়ন ঢাকা বিকেএসপি পূবাইল স্টেশন বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন আজ: উৎসবমুখর পরিবেশে চলছে ভোটগ্রহণ মরহুম আব্দুল মোমেন খান স্মৃতি টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, উৎসবমুখর পরিবেশ একজন মায়ের মহিমা, এক আলোর উত্তরাধিকার” — দানবীর, শিক্ষানুরাগী ও মমতাময়ী জননী বেগম খোরশেদা বানুর ১৫তম মৃত্যুবার্ষিকী শনিবার পুবাইলে ব্যবসায়ীকে কুপিয়ে আহত করে ৩০ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

Reporter Name
  • Update Time : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ১১২ Time View

গাজীপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে চৌধুরী ইকবাল আহমেদ সিদ্দিকীর যোগদান
নিউজ:
গাজীপুর জেলা পরিষদের প্রশাসক পদে চৌধুরী ইকবাল আহমেদ সিদ্দিকী যোগদান করেছেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, “সকলের সহযোগিতায় গাজীপুরকে দেশের উন্নয়নের মডেল হিসেবে গড়ে তুলতে চাই।”
তিনি বলেন, বিশেষ ক্যাটাগরির জেলা হিসেবে স্থান পাওয়া গাজীপুর জেলা পরিষদের কার্যক্রমকে আরও গতিশীল ও অনুকরণীয়ভাবে পরিচালনা করতে হবে এবং এর সুনাম সারাদেশে ছড়িয়ে দিতে হবে। জেলা পরিষদের মাধ্যমে জনগণের নিকট সেবা দ্রুত পৌঁছে দিতে হবে এবং সরকার কর্তৃক প্রণীত আইনের যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। সকলের আন্তরিক সহযোগিতায় গাজীপুর জেলা পরিষদকে দেশের উন্নয়নের মডেল হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এ সময় গাজীপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ ওয়াহিদুর রহমান উপস্থিত ছিলেন। এছাড়াও জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত থেকে নবনিযুক্ত প্রশাসককে স্বাগত জানান এবং তার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
নবনিযুক্ত প্রশাসক চৌধুরী ইকবাল আহমেদ সিদ্দিকী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ভাবনা বাস্তবায়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ধারণ করে এবং গণতন্ত্রের মাতা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে গাজীপুর জেলা পরিষদকে একটি আধুনিক, উন্নত ও সেবামুখী প্রতিষ্ঠানে রূপান্তরের আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, স্থানীয় সরকার বিভাগ, জেলা পরিষদ শাখার ৩১ মার্চ ২০২৬ তারিখের প্রজ্ঞাপনের মাধ্যমে চৌধুরী ইকবাল আহমেদ সিদ্দিকীকে গাজীপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হয়। তিনি ৩১ মার্চ দায়িত্বভার গ্রহণ করেন এবং ০১ এপ্রিল অপরাহ্নে সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় জেলা পরিষদের মাননীয় সদস্যবৃন্দ তাকে ফুল দিয়ে বরণ করে নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025