1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. thegazipurnewstoday@gmail.com : the gazipur news today :
সড়কের শৃঙ্খলা ফেরাতে চালু হবে ২ চাকার যানবাহনের পৃথক লেন, দখলমুক্ত হবে ফুটপাত - The Gazipur News Today
১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| রাত ৯:২০|
শিরোনামঃ
নববর্ষের আনন্দবার্তা ছড়িয়ে দিলেন আলহাজ্ব মাহাবুব আলম দেশ ও আমদিয়া ইউনিয়নবাসীকে জানালেন প্রাণঢালা শুভেচ্ছা গাজীপুর ১০ হাজার ইয়াবাসহ দুই নারী মাদককারবারি গ্রেপ্তার নরসিংদীতে আবেগঘন পরিবেশে দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল নরসিংদীতে দায়িত্ব, সততা ও সাহসিকতার অনন্য দৃষ্টান্ত — “শ্রেষ্ঠ ডিএসআইও” সম্মাননায় ভূষিত এসআই মোঃ ইমাম হোসেন আসসালামু আলাইকুম, আমি কামরুল হাসান জুয়েল, দৈনিক ভোরের সময়-এর নরসিংদী জেলা প্রতিনিধি ভুয়া ফেসবুক আইডিতে অপপ্রচার: জিডি দায়ের, মিথ্যা প্রচারণার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি গাজীপুর সিটিতে মাতৃদুগ্ধ দান কেন্দ্র উদ্বোধন, উন্নত নগরী গড়তে চান দুই প্রশাসক ফেক আইডিতে অপপ্রচার: আমদিয়া ইউনিয়ন বিএনপি সভাপতির জিডি, তদন্ত শুরু ঐক্য ও পেশাদারিত্বের নতুন দিগন্তে নরসিংদী জেলা প্রেসক্লাব—গঠিত হলো নতুন কমিটি নরসিংদীর আমদিয়ায় রহস্যঘেরা মৃত্যু: নিখোঁজের পরদিন পুকুরে মিলল যুবকের লাশ

সড়কের শৃঙ্খলা ফেরাতে চালু হবে ২ চাকার যানবাহনের পৃথক লেন, দখলমুক্ত হবে ফুটপাত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৪৩ Time View

সড়কের শৃঙ্খলা ফেরাতে চালু হবে ২ চাকার যানবাহনের পৃথক লেন, দখলমুক্ত হবে ফুটপাত

নিজস্ব প্রতিবেদক:
গাজীপুর সিটি কর্পোরেশনের আগামী ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে মহানগর এলাকায় ২ চাকার যানবাহনের জন্য পৃথক লেন চালু এবং রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ মার্চ) দুপুরে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার। সভায় নগরীর যানজট নিরসন, সড়ক শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করার বিষয় গুলোকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়।
এসময় গাজীপুর সিটি কর্পোরেশনের সচিব মোঃ আমিন আল পারভেজ, গাজীপুর মেট্রোপলিটন ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার এস এম আশরাফুল আলম, সিটির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ সোহেল রানা, অঞ্চল-৪ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ইলশায় রিছিল, অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ফিরোজ আল মামুন, অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুদীপ বসাক, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) মোঃ ইব্রাহিম খলিল, নির্বাহী প্রকৌশলী মোঃ লেহাজ উদ্দিন, নির্বাহী প্রকৌশলী আশরাফ হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, গাজীপুর মহানগরের প্রধান সড়কগুলোতে মোটরসাইকেলসহ অন্যান্য দুই চাকার যানবাহনের জন্য আলাদা লেন তৈরি করা হবে। এতে একদিকে যেমন যানবাহনের গতি স্বাভাবিক থাকবে, অন্যদিকে দুর্ঘটনার ঝুঁকিও কমবে। বিশেষ করে ব্যস্ত সড়কগুলোতে এই উদ্যোগ বাস্তবায়ন করা হলে সাধারণ যাত্রী ও পথচারীদের ভোগান্তি অনেকাংশে হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে।
এছাড়া দীর্ঘদিন ধরে রাস্তা ও ফুটপাত দখল করে থাকা অবৈধ দোকানপাট, হকার এবং অন্যান্য স্থাপনা উচ্ছেদের মাধ্যমে জনসাধারণের জন্য চলাচলের পথ উন্মুক্ত করার পরিকল্পনাও নেওয়া হয়েছে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট বিভাগগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়। সভায় বক্তারা বলেন, নগরীর সৌন্দর্য বৃদ্ধি এবং একটি আধুনিক, বাসযোগ্য শহর গড়ে তুলতে এসব কার্যক্রম অত্যন্ত জরুরি। তারা আরও বলেন, নাগরিকদের সহযোগিতা ছাড়া এই পরিকল্পনা সফলভাবে বাস্তবায়ন সম্ভব নয়। প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার বলেন, গাজীপুরকে একটি সুশৃঙ্খল ও আধুনিক নগরীতে রূপান্তর করতে আমরা বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণ করেছি। দ্রুত সময়ের মধ্যেই দৃশ্যমান পরিবর্তন আনতে কাজ শুরু করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025