1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. thegazipurnewstoday@gmail.com : the gazipur news today :
ভুয়া ফেসবুক আইডিতে অপপ্রচার: জিডি দায়ের, মিথ্যা প্রচারণার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি - The Gazipur News Today
১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| সোমবার| ভোর ৫:৫৭|
শিরোনামঃ
ডেঙ্গু ঠেকাতে গাজীপুরে ৭০০ মানুষের পরিচ্ছন্নতা অভিযান তিন মাসে আনাচে-কানাচে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কারের ঘোষণা স্থানীয় পর্যায়ে প্রধান স্টেকহোল্ডারদের সঙ্গে সমন্বয় সভা অনুষ্ঠিত গাজীপুরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে রোটারি ক্লাব অব ভাওয়ালের ১৪তম অভিষেক অনুষ্ঠিত রোটারী ক্লাব অব গাজীপুর সেন্ট্রালের নবম চার্টার্ড ডে অনুষ্ঠান সম্পন্ন গাজীপুর সিটির ইছালী–পূবাইল কলেজগেট সড়কের কাজ উদ্বোধন;লাখো মানুষের দুর্ভোগের অবসানের আশা তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী নির্যাতন বিচারের দাবিতে কালীগঞ্জে মানববন্ধন ও ধর্ষণকারীর বিচারের দাবিতে শিক্ষার্থীসহ এলাকাবাসীর বিক্ষোভ গাজীপুরে রেললাইনের মাঝে গড়ে উঠা বর্জ্য অপসারণ কার্যক্রম চলমান শ্রদ্ধা, ভালোবাসা ও স্মৃতিচারণে আমদিয়াতে বেগম খোরশেদা বানুর ১৫তম মৃত্যুবার্ষিকী পালন গাজীপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়া গোল্ড কাপে ট্রাইব্রেকারে মানিকগঞ্জকে হারিয়ে চ্যাম্পিয়ন ঢাকা বিকেএসপি

ভুয়া ফেসবুক আইডিতে অপপ্রচার: জিডি দায়ের, মিথ্যা প্রচারণার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ১২৯ Time View

কামরুল হাসান জুয়েল
নরসিংদী।

নরসিংদীর মাধবদীতে ভুয়া ফেসবুক আইডি খুলে কুরুচিপূর্ণ অপপ্রচার চালানোর ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন আমদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো: মাহাবুব আলম। তিনি মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, নরসিংদী সদর উপজেলার আমদিয়া ইউনিয়নের পাকুরিয়া গ্রামের বাসিন্দা মো: মাহাবুব আলম (পিতা: হাজী মো: তৈয়ব আলী, মাতা: মোসা: আছিয়া খাতুন) গত ৫ এপ্রিল ২০২৬ ইং তারিখ রাত আনুমানিক ১০টার দিকে নিজ বাড়িতে অবস্থানকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহার করার সময় দেখতে পান, “সত্যের বার্তা” নামক একটি ভুয়া আইডি থেকে তার নাম ও ছবি ব্যবহার করে অশ্লীল ভাষায় বিভিন্ন পোস্ট ও কুরুচিপূর্ণ মন্তব্য প্রচার করা হচ্ছে।

তিনি অভিযোগ করেন, একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে তাকে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা চালাচ্ছে। দীর্ঘদিনের সুনাম ক্ষুণ্ন করতেই এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে বলে তিনি দাবি করেন।

ভুক্তভোগী বলেন, “মিথ্যা, বানোয়াট ও কুরুচিপূর্ণ অপপ্রচার চালিয়ে কেউ পার পাবে না। যারা এই ন্যাক্কারজনক কাজের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রয়োজন হলে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।”

উক্ত ভুয়া আইডির লিংকও তিনি প্রকাশ করেছেন—
https://www.facebook.com/share/19ihPW75i1/⁠�

এ ঘটনায় ৬ এপ্রিল ২০২৬ তারিখে মাধবদী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-২৫৭) দায়ের করা হয়েছে।
এদিকে, স্থানীয় সচেতন মহল এ ধরনের জঘন্য অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত তদন্তের মাধ্যমে দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। একই সঙ্গে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার বন্ধে প্রশাসনের কঠোর ভূমিকা কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025