1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. thegazipurnewstoday@gmail.com : the gazipur news today :
গাজীপুরে যাত্রীবাহী বাসে অভিযান: জুতার মাধ্যমে ইয়াবা পরিবহনের দায়ে দুই নারী গ্রেপ্তার - The Gazipur News Today
১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| মঙ্গলবার| সকাল ১১:০২|
শিরোনামঃ
শিশু-যুবদের নিরাপদ ডিজিটাল পরিবেশ নিশ্চিতে গাজীপুরে সমন্বয় সভা গাজীপুরে দ্বিখণ্ডিত নারীর লাশ : প্রেমের পরিণতিতে বিয়ে নিয়ে বিরোধ, প্রেমিকের হাতে খুন ডলি  গাজীপুরে ডিএনসি’র অভিযান: কুপিজেসিক ইনজেকশনসহ গ্রেপ্তার ৩ ডেঙ্গু ঠেকাতে গাজীপুরে ৭০০ মানুষের পরিচ্ছন্নতা অভিযান তিন মাসে আনাচে-কানাচে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কারের ঘোষণা স্থানীয় পর্যায়ে প্রধান স্টেকহোল্ডারদের সঙ্গে সমন্বয় সভা অনুষ্ঠিত গাজীপুরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে রোটারি ক্লাব অব ভাওয়ালের ১৪তম অভিষেক অনুষ্ঠিত রোটারী ক্লাব অব গাজীপুর সেন্ট্রালের নবম চার্টার্ড ডে অনুষ্ঠান সম্পন্ন গাজীপুর সিটির ইছালী–পূবাইল কলেজগেট সড়কের কাজ উদ্বোধন;লাখো মানুষের দুর্ভোগের অবসানের আশা তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী নির্যাতন বিচারের দাবিতে কালীগঞ্জে মানববন্ধন ও ধর্ষণকারীর বিচারের দাবিতে শিক্ষার্থীসহ এলাকাবাসীর বিক্ষোভ

গাজীপুরে যাত্রীবাহী বাসে অভিযান: জুতার মাধ্যমে ইয়াবা পরিবহনের দায়ে দুই নারী গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৪৩৪ Time View

গাজীপুর প্রতিনিধি :
গাজীপুরের কালীগঞ্জে বিশেষ অভিযানে জুতার ভেতরে কৌশলে লুকানো ২ হাজার ৪০০ পিস ইয়াবাসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয়।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে টংগী-ঘোড়াশাল সড়কের শিমুলিয়া এলাকায় যাত্রীবাহী একটি বাসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার করুয়াতলী এলাকার বাসিন্দা মোসা. সুবর্ণা আক্তার (৩৫) ও মিনারা বেগম (৪৫)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গাজীপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. এমদাদুল ইসলাম মিঠুনের তত্ত্বাবধানে এবং সহকারী পরিচালক শাহীন মাহমুদের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাদের তল্লাশি করা হয়। এ সময় দুজনের পরিহিত জুতার ভেতরে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ১ হাজার ২০০ পিস করে মোট ২ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
উপপরিচালক মো. এমদাদুল ইসলাম মিঠুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে মাদক পাচারের একটি কৌশলী পদ্ধতি উদ্ঘাটিত হয়েছে। গ্রেপ্তারকৃতরা আন্তঃজেলা মাদক পাচার চক্রের সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মাহবুব হোসেন বাদী হয়ে কালীগঞ্জ থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেছেন। আটক দুই নারীকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025