1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. thegazipurnewstoday@gmail.com : the gazipur news today :
গাজীপুর সিটিতে মাতৃদুগ্ধ দান কেন্দ্র উদ্বোধন, উন্নত নগরী গড়তে চান দুই প্রশাসক - The Gazipur News Today
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সকাল ৬:০৩|
শিরোনামঃ
টিকটকের প্রলোভনে ঘরছাড়া দুই কিশোরী, গাজীপুর সদর থানার অভিযানে ৫০ পিচ ইয়াবা উদ্ধার গাজীপুর মহানগর কৃষক দলের আয়োজনে জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদৎ বার্ষিকী পালিত পুলিশের বিশেষ অভিযানে বিদেশি পিস্তল প্রাইভেটকারসহ এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়, ত্যাগের মহিমায় উদ্ভাসিত ঈদ—আমদিয়া ইউনিয়নবাসীকে আলহাজ্ব মাহাবুব আলমের হৃদয়ছোঁয়া শুভেচ্ছা। আমদিয়ায় ড. আব্দুল মঈন খানের উপস্থিতিতে হত-দরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের নগদ অর্থ বিতরণ নাগরী ইউনিয়ন বাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থী খন্দকার সুলতান আহমেদ পাইকারদী বাজারে জমে উঠেছে কোরবানির পশুর হাট। আমদিয়া ইউনিয়নে ঈদ উপলক্ষে ভিজিএফ খাদ্যসামগ্রী বিতরণ পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে আমদিয়া ইউনিয়নে ভিজিএফ খাদ্যসামগ্রী বিতরণ শুক্রবার

গাজীপুর সিটিতে মাতৃদুগ্ধ দান কেন্দ্র উদ্বোধন, উন্নত নগরী গড়তে চান দুই প্রশাসক

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ৯৪ Time View

নিজস্ব প্রতিবেদক:
মা ও শিশুদের কথা বিবেচনা করে মাতৃদুগ্ধ পান কেন্দ্র উদ্বোধন করেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার। সোমবার (৬ মার্চ) দুপুরে নগর ভবনের প্রবেশমুখে নবনির্মিত মাতৃদুগ্ধ দান কেন্দ্রটি উদ্বোধন করা হয়। নগরভবনে সেবা নিতে আসা প্রসূতি মায়েদের স্বাচ্ছন্দ্যে শিশুদের দুগ্ধপান নিশ্চিত করতে তাঁর উদ্যোগেই এই কেন্দ্রটি স্থাপন করা হয়। এসময় সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল হাসান, অতিরিক্ত প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার সুদীপ বসাক, স্বাাস্থ্য কর্মকর্তা ডা. মো: রহমত উল্লাহ উপস্থিত ছিলেন। এরপর নবনিযুক্ত গাজীপুর জেলা পরিষদ প্রশাসক ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীকে ফুলেল শুভেচ্ছা জানান গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার। গাজীপুরকে একটি আধুনিক, পরিবেশবান্ধব ও দৃষ্টিনন্দন নগরী হিসেবে গড়ে তুলতে যৌথভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত দুই প্রশাসক। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় গাজীপুরকে পরিচ্ছন্ন ও মাদকমুক্ত নগর হিসেবে গড়ে তুলতে যৌথভাবে কাজ করা হচ্ছে। নগরবাসীর দুর্ভোগ লাঘবে জয়দেবপুর রেলক্রসিংয়ের উপর একটি ওভারপাস নির্মাণের বিষয়েও উভয় প্রশাসক একমত হয়েছেন। গাজীপুর সিট প্রশাসক আরো বলেন, দ্রুততম সময়ের মধ্যে গাজীপুর শহরে প্রধান সমস্যার রেল ক্রসিং যানজট নিরসনে ওভারপাস দ্রুত সময় নির্মাণ গ্রীন এবং ক্লিন সিটি শহরের বাসিন্দাদের বাসযোগ্য গ্রীন এবং ক্লিন সিটি হিসেবে উপহার দেওয়া হবে এবং নাগরিক সেবা বৃদ্ধি, দখলমুক্ত সড়ক, বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন এবং পরিবেশ সংরক্ষণে জোর করা হবে।
এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম, গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এড. আব্দুস সালাম, কাজী আজিম উদ্দিন কলেজের সাবেক ভিপি জয়নাল আবেদীন তালুকদার, গাজীপুর জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান এবং গাজীপুর মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমরান রেজা প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025