1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. thegazipurnewstoday@gmail.com : the gazipur news today :
টিকটকের প্রলোভনে ঘরছাড়া দুই কিশোরী, - The Gazipur News Today
১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| মঙ্গলবার| রাত ৪:৩২|
শিরোনামঃ
শিশু-যুবদের নিরাপদ ডিজিটাল পরিবেশ নিশ্চিতে গাজীপুরে সমন্বয় সভা গাজীপুরে দ্বিখণ্ডিত নারীর লাশ : প্রেমের পরিণতিতে বিয়ে নিয়ে বিরোধ, প্রেমিকের হাতে খুন ডলি  গাজীপুরে ডিএনসি’র অভিযান: কুপিজেসিক ইনজেকশনসহ গ্রেপ্তার ৩ ডেঙ্গু ঠেকাতে গাজীপুরে ৭০০ মানুষের পরিচ্ছন্নতা অভিযান তিন মাসে আনাচে-কানাচে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কারের ঘোষণা স্থানীয় পর্যায়ে প্রধান স্টেকহোল্ডারদের সঙ্গে সমন্বয় সভা অনুষ্ঠিত গাজীপুরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে রোটারি ক্লাব অব ভাওয়ালের ১৪তম অভিষেক অনুষ্ঠিত রোটারী ক্লাব অব গাজীপুর সেন্ট্রালের নবম চার্টার্ড ডে অনুষ্ঠান সম্পন্ন গাজীপুর সিটির ইছালী–পূবাইল কলেজগেট সড়কের কাজ উদ্বোধন;লাখো মানুষের দুর্ভোগের অবসানের আশা তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী নির্যাতন বিচারের দাবিতে কালীগঞ্জে মানববন্ধন ও ধর্ষণকারীর বিচারের দাবিতে শিক্ষার্থীসহ এলাকাবাসীর বিক্ষোভ

টিকটকের প্রলোভনে ঘরছাড়া দুই কিশোরী,

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ১৩৪ Time View

‎নিজস্ব প্রতিবেদক :

সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকের প্রলোভনে ঘর ছেড়ে নিখোঁজ হওয়া গাজীপুরের শ্রীপুর উপজেলার দুই কিশোরীকে প্রশাসনের তৎপরতায় উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার বিশেষ ব্যবস্থাপনায় তাদের নিজ নিজ অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়।

‎নিখোঁজ দুই বোন হলো শ্রীপুর উপজেলার পূর্ব নিজ মাওনা গ্রামের সোহেল রানার মেয়ে সানজিদা (১৪) ও আতিয়া (১৩)। পারিবারিক সূত্রে জানা যায়, গত শনিবার অভিমানের জেরে তারা বাড়ি থেকে বের হয়ে যায়। পরে টিকটকের মাধ্যমে পরিচিত এক ব্যক্তির প্রলোভনে তারা বাড়ি ছেড়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

‎ঘর থেকে বের হওয়ার পর পথ হারিয়ে তারা জামালপুর জেলায় পৌঁছে যায়। সেখানে অসহায় অবস্থায় তাদের দেখতে পেয়ে জাহাঙ্গীর আলম নামের এক ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন। পোস্টটি দ্রুত ছড়িয়ে পড়লে বিষয়টি জামালপুর জেলা প্রশাসনের নজরে আসে।

‎জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুফ বিষয়টি গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়ার সঙ্গে সমন্বয় করেন। পরে গাজীপুর জেলা প্রশাসনের নির্দেশনায় শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ ভূঁইয়া মাঠপর্যায়ে তদন্ত করে দুই কিশোরীর পরিচয় নিশ্চিত করেন এবং তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ স্থাপন করেন।

‎পরবর্তীতে জামালপুরের ‘অপরাজেয় বাংলাদেশ’ শেল্টার হোমে নিরাপদে থাকা দুই কিশোরীকে বিশেষ সুরক্ষায় গাজীপুরে এনে তাদের মা-বাবার কাছে হস্তান্তর করা হয়।

‎গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া বলেন, “আল্লাহর অশেষ রহমতে মেয়েদুটি নিরাপদ রয়েছে। এ ঘটনা অভিভাবকদের আরও সচেতন হওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেছে। সন্তানদের প্রতি নজরদারি ও পারিবারিক যোগাযোগ বাড়ানো জরুরি।”

‎তিনি আরও জানান, আর্থিক সংকটে থাকা পরিবারটির দুই কন্যার লেখাপড়া অব্যাহত রাখতে প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য শ্রীপুর উপজেলা প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে।

‎এদিকে ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমের নেতিবাচক প্রভাব সম্পর্কে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। সচেতন মহল বলছে, সন্তানদের অনলাইন কার্যক্রম পর্যবেক্ষণের পাশাপাশি তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা সময়ের দাবি। অন্যথায় ভার্চুয়াল জগতের নানা প্রলোভন শিশু-কিশোরদের ঝুঁকির মুখে ঠেলে দিতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025