1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. thegazipurnewstoday@gmail.com : the gazipur news today :
গাজীপুর মহানগর কৃষক দলের আয়োজনে জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদৎ বার্ষিকী পালিত - The Gazipur News Today
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ২:১৯|
শিরোনামঃ
টিকটকের প্রলোভনে ঘরছাড়া দুই কিশোরী, গাজীপুর সদর থানার অভিযানে ৫০ পিচ ইয়াবা উদ্ধার গাজীপুর মহানগর কৃষক দলের আয়োজনে জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদৎ বার্ষিকী পালিত পুলিশের বিশেষ অভিযানে বিদেশি পিস্তল প্রাইভেটকারসহ এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়, ত্যাগের মহিমায় উদ্ভাসিত ঈদ—আমদিয়া ইউনিয়নবাসীকে আলহাজ্ব মাহাবুব আলমের হৃদয়ছোঁয়া শুভেচ্ছা। আমদিয়ায় ড. আব্দুল মঈন খানের উপস্থিতিতে হত-দরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের নগদ অর্থ বিতরণ নাগরী ইউনিয়ন বাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থী খন্দকার সুলতান আহমেদ পাইকারদী বাজারে জমে উঠেছে কোরবানির পশুর হাট। আমদিয়া ইউনিয়নে ঈদ উপলক্ষে ভিজিএফ খাদ্যসামগ্রী বিতরণ পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে আমদিয়া ইউনিয়নে ভিজিএফ খাদ্যসামগ্রী বিতরণ শুক্রবার

গাজীপুর মহানগর কৃষক দলের আয়োজনে জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদৎ বার্ষিকী পালিত

Reporter Name
  • Update Time : রবিবার, ৩১ মে, ২০২৬
  • ৩১ Time View

নিজস্ব প্রতিবেদক :

গাজীপুর মহানগর কৃষক দলের আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । শনিবার বিকেলে নগরের রাজবাড়ী রোডস্থ গাজীপুর মহানগর ও জেলা বিএনপির কার্যালয়ের মহানগর দলের সভাপতি রহমানের সভাপতিত্বে ও সচিব জাহিদুল ইসলামের সঞ্চালনায় উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি আহমদ আলী রুশদি, সদর মেট্রো থানা বিএনটির সভাপতি এডভোকেট মেহেদী হাসান এলিস, মহানগর বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক আব্দুস সালাম, আলহাজ্ব হান্নান মিয়া হান্নুসহ গাজীপুর মহানগর দলের বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে রাষ্ট্রপতি জিয়াউর রহমান রুহের মাগফেরাত কামনা করায় মোনাজাত করা হয়েছে। আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও সার্বভৌমত্ব রক্ষায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে লালন করে একটি সুন্দর গণতান্ত্রিক ও আধুনিক দেশ গঠন করতে আমাদের সকলকে এগিয়ে যেতে হবে।
বক্তারা আরো বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বীর উত্তম-এর রেখে যাওয়া আদর্শকে ধারণ করে তাঁর জ্যেষ্ঠপুত্র, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ে আমরা এগিয়ে চলেছি।
আসুন, আজকের এই দিনে আমরা অঙ্গীকার করি— জাতীয়তাবাদের আদর্শকে সমুন্নত রেখে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি সমৃদ্ধ, উন্নত, মানবিক ও গণতান্ত্রিক নতুন বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করবো। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025