1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. thegazipurnewstoday@gmail.com : the gazipur news today :
নরসিংদীর আমদিয়ায় রহস্যঘেরা মৃত্যু: নিখোঁজের পরদিন পুকুরে মিলল যুবকের লাশ - The Gazipur News Today
২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ১০:৫৮|
শিরোনামঃ
রোটারী ক্লাব অব গাজীপুর সেন্ট্রালের নবম চার্টার্ড ডে অনুষ্ঠান সম্পন্ন গাজীপুর সিটির ইছালী–পূবাইল কলেজগেট সড়কের কাজ উদ্বোধন;লাখো মানুষের দুর্ভোগের অবসানের আশা তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী নির্যাতন বিচারের দাবিতে কালীগঞ্জে মানববন্ধন ও ধর্ষণকারীর বিচারের দাবিতে শিক্ষার্থীসহ এলাকাবাসীর বিক্ষোভ গাজীপুরে রেললাইনের মাঝে গড়ে উঠা বর্জ্য অপসারণ কার্যক্রম চলমান শ্রদ্ধা, ভালোবাসা ও স্মৃতিচারণে আমদিয়াতে বেগম খোরশেদা বানুর ১৫তম মৃত্যুবার্ষিকী পালন গাজীপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়া গোল্ড কাপে ট্রাইব্রেকারে মানিকগঞ্জকে হারিয়ে চ্যাম্পিয়ন ঢাকা বিকেএসপি পূবাইল স্টেশন বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন আজ: উৎসবমুখর পরিবেশে চলছে ভোটগ্রহণ মরহুম আব্দুল মোমেন খান স্মৃতি টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, উৎসবমুখর পরিবেশ একজন মায়ের মহিমা, এক আলোর উত্তরাধিকার” — দানবীর, শিক্ষানুরাগী ও মমতাময়ী জননী বেগম খোরশেদা বানুর ১৫তম মৃত্যুবার্ষিকী শনিবার পুবাইলে ব্যবসায়ীকে কুপিয়ে আহত করে ৩০ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

নরসিংদীর আমদিয়ায় রহস্যঘেরা মৃত্যু: নিখোঁজের পরদিন পুকুরে মিলল যুবকের লাশ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ৩২৫ Time View

কামরুল হাসান জুয়েল
নরসিংদী জেলা প্রতিনিধি।

নরসিংদী সদর উপজেলার মাধবদী থানার আমদিয়া ইউনিয়নের চানগাঁও গ্রামে এক রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে নেমে এসেছে শোক ও আতঙ্কের ছায়া। পুকুর থেকে উদ্ধার করা হয়েছে মো. মুনসুর আলী (৩৫) নামে এক যুবকের লাশ।
নিহত মুনসুর আলী মূলত আড়াইহাজার উপজেলার বান্টি এলাকার বাসিন্দা। তার শ্বশুরবাড়ি মাধবদী থানার আমদিয়া ইউনিয়নের পাইকারদী গ্রামে। প্রায় ১৫ বছর ধরে তিনি শ্বশুরবাড়ির এলাকায় বসবাস করছিলেন। পরবর্তীতে তিনি আমদিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চানগাঁওয়ের মধ্য্যারটেক এলাকায় একখণ্ড জমি কিনে সেখানে নিজ বাড়ি নির্মাণ করে পরিবার নিয়ে বসবাস শুরু করেন। তার সংসারে রয়েছে ১৪ বছর বয়সী এক ছেলে সন্তান।
নিহতের স্ত্রী জানান, গতকাল রাত আনুমানিক ১১টার পর থেকে মুনসুর আলীকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। সারা রাত পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। এমনকি সকালে আত্মীয়স্বজনদের কাছেও যোগাযোগ করা হয়, কিন্তু কোথাও তার সন্ধান মেলেনি।
পরবর্তীতে স্থানীয় শফিক মিয়ার পুকুরে তার লাশ ভেসে থাকতে দেখে এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে দেখা যায়, ভিকটিমের বাড়ির সামনে থেকে পুকুরপাড় পর্যন্ত একটি টেনে নেওয়ার স্পষ্ট চিহ্ন রয়েছে, যা পাটক্ষেত পেরিয়ে সরাসরি পুকুর পর্যন্ত পৌঁছেছে। এ দৃশ্য স্থানীয়দের মধ্যে হত্যার সন্দেহ আরও জোরালো করেছে।
এলাকাবাসীর ধারণা, মুনসুর আলীকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ গুমের উদ্দেশ্যে পুকুরে ফেলে দেওয়া হয়েছে। ঘটনাস্থলের আলামতও সেই সন্দেহকে আরও উসকে দিচ্ছে।
এ ঘটনায় নিহতের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য মাধবদী থানায় নিয়ে গেছে পুলিশ। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এ বিষয়ে এখনো প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এদিকে, আকস্মিক এই মৃত্যুতে স্তব্ধ হয়ে পড়েছে পুরো চানগাঁও এলাকা। স্বজনদের আহাজারি, একমাত্র সন্তানের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা এবং রহস্যে ঘেরা এই মৃত্যু—সব মিলিয়ে ভারী হয়ে উঠেছে গ্রামের পরিবেশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025