1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. thegazipurnewstoday@gmail.com : the gazipur news today :
গাজীপুরে অবৈধভাবে মাটি উত্তোলন,ছয় জনকে কারাদন্ড, ড্রামট্রাক জব্দ - The Gazipur News Today
১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| রাত ৯:৩৫|
শিরোনামঃ
নববর্ষের আনন্দবার্তা ছড়িয়ে দিলেন আলহাজ্ব মাহাবুব আলম দেশ ও আমদিয়া ইউনিয়নবাসীকে জানালেন প্রাণঢালা শুভেচ্ছা গাজীপুর ১০ হাজার ইয়াবাসহ দুই নারী মাদককারবারি গ্রেপ্তার নরসিংদীতে আবেগঘন পরিবেশে দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল নরসিংদীতে দায়িত্ব, সততা ও সাহসিকতার অনন্য দৃষ্টান্ত — “শ্রেষ্ঠ ডিএসআইও” সম্মাননায় ভূষিত এসআই মোঃ ইমাম হোসেন আসসালামু আলাইকুম, আমি কামরুল হাসান জুয়েল, দৈনিক ভোরের সময়-এর নরসিংদী জেলা প্রতিনিধি ভুয়া ফেসবুক আইডিতে অপপ্রচার: জিডি দায়ের, মিথ্যা প্রচারণার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি গাজীপুর সিটিতে মাতৃদুগ্ধ দান কেন্দ্র উদ্বোধন, উন্নত নগরী গড়তে চান দুই প্রশাসক ফেক আইডিতে অপপ্রচার: আমদিয়া ইউনিয়ন বিএনপি সভাপতির জিডি, তদন্ত শুরু ঐক্য ও পেশাদারিত্বের নতুন দিগন্তে নরসিংদী জেলা প্রেসক্লাব—গঠিত হলো নতুন কমিটি নরসিংদীর আমদিয়ায় রহস্যঘেরা মৃত্যু: নিখোঁজের পরদিন পুকুরে মিলল যুবকের লাশ

গাজীপুরে অবৈধভাবে মাটি উত্তোলন,ছয় জনকে কারাদন্ড, ড্রামট্রাক জব্দ

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৮৮ Time View

 

নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরে অবৈধভাবে মাটি কাটা ও পরিবহনের অভিযোগে ছয়জনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে অবৈধ মাটি পরিবহনে ব্যবহৃত একটি ড্রামট্রাক জব্দ করা হয়েছে। দন্ডপ্রাপ্তরা হলেন-নেত্রকোনা বিকুনিয়া পূর্বধলা এলাকার আবুল কাশেমের ছেলে আনোয়ার, গাজীপুর সদর উপজেলার পিরুজালি এলাকার আজহারুলের ছেলে অনিক, একই এলাকার আছানের ছেলে তারেক, গাজীপুর জেলার কালিয়াকৈর ঠাকুরপাড়া এলাকার আলাল উদ্দিনের ছেলে জামাল, পলাশতলী এলাকার আনিস উদ্দিনের ছেলে এমদাদুল হক ও পিরুজালি এলাকার মোঃ আলীর ছেলে রিয়াজ।
গাজীপুর সদর উপজেলার কারখানা বাজার এলাকার কাউলতিয়া ও পিরুজালী এলাকায় টানা তিন রাত ধরে জেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান চলে। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন খান এলিস।
বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ লঙ্ঘনের দায়ে ওই ছয়জনকে আটকের পর ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের এই দন্ড দেওয়া হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, অবৈধভাবে মাটি কাটা পরিবেশের জন্য মারাত্মক হুমকি। এতে কৃষিজমি ও অবকাঠামোর ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে। এ ধরনের কর্মকাণ্ড বন্ধে নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।
আদালত পরিচালনায় বেঞ্চ সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন মো. বদরুজ্জামান ইমন। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও সহযোগিতা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025