1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. thegazipurnewstoday@gmail.com : the gazipur news today :
অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে গভীর শ্রদ্ধা জানালেন আলহাজ্ব মাহাবুব আলম। - The Gazipur News Today
৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| ভোর ৫:২৭|
শিরোনামঃ
রোটারী ক্লাব অব গাজীপুর সেন্ট্রালের নবম চার্টার্ড ডে অনুষ্ঠান সম্পন্ন গাজীপুর সিটির ইছালী–পূবাইল কলেজগেট সড়কের কাজ উদ্বোধন;লাখো মানুষের দুর্ভোগের অবসানের আশা তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী নির্যাতন বিচারের দাবিতে কালীগঞ্জে মানববন্ধন ও ধর্ষণকারীর বিচারের দাবিতে শিক্ষার্থীসহ এলাকাবাসীর বিক্ষোভ গাজীপুরে রেললাইনের মাঝে গড়ে উঠা বর্জ্য অপসারণ কার্যক্রম চলমান শ্রদ্ধা, ভালোবাসা ও স্মৃতিচারণে আমদিয়াতে বেগম খোরশেদা বানুর ১৫তম মৃত্যুবার্ষিকী পালন গাজীপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়া গোল্ড কাপে ট্রাইব্রেকারে মানিকগঞ্জকে হারিয়ে চ্যাম্পিয়ন ঢাকা বিকেএসপি পূবাইল স্টেশন বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন আজ: উৎসবমুখর পরিবেশে চলছে ভোটগ্রহণ মরহুম আব্দুল মোমেন খান স্মৃতি টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, উৎসবমুখর পরিবেশ একজন মায়ের মহিমা, এক আলোর উত্তরাধিকার” — দানবীর, শিক্ষানুরাগী ও মমতাময়ী জননী বেগম খোরশেদা বানুর ১৫তম মৃত্যুবার্ষিকী শনিবার পুবাইলে ব্যবসায়ীকে কুপিয়ে আহত করে ৩০ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে গভীর শ্রদ্ধা জানালেন আলহাজ্ব মাহাবুব আলম।

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৭৯ Time View

 

নরসিংদী প্রতিনিধি:
রক্তে লেখা ইতিহাসের গৌরবময় দিন মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও অশেষ ভালোবাসা প্রকাশ করেছেন আমদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মাহাবুব আলম।

একুশের প্রথম প্রহরে দেওয়া এক আবেগঘন বাণীতে তিনি বলেন, ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ছিল কেবল একটি তারিখ নয়—এটি ছিল আত্মত্যাগের অগ্নিপর্ব, এটি ছিল মায়ের ভাষার জন্য সন্তানের জীবন বিসর্জনের এক অবিনাশী অধ্যায়। সালাম, বরকত, রফিক, জব্বারসহ নাম না জানা অসংখ্য শহীদের রক্তে রাঙানো সেই পথ ধরেই আজ আমরা গর্বভরে উচ্চারণ করি—আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।

তিনি বলেন, “যেসব শহীদের আত্মত্যাগের বিনিময়ে বাংলা আমার মুখের ভাষা হয়েছে, তাদের সকলের প্রতি জানাই গভীর শ্রদ্ধাঞ্জলি। অমর একুশে আমাদের আত্মপরিচয়ের আলো, আমাদের অস্তিত্বের স্পন্দন, আমাদের চেতনার দীপ্ত শিখা।”
মাহাবুব আলম আরও বলেন, একুশ মানে মাথা নত না করা; একুশ মানে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ; একুশ মানে আত্মমর্যাদার প্রশ্নে আপসহীন অবস্থান। ভাষা আন্দোলনের সেই চেতনা আজও আমাদের শিখিয়ে দেয়—ন্যায় ও সত্যের পথে দৃঢ় থাকতে।

তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, আসুন অমর একুশের চেতনাকে বুকে ধারণ করে আমরা একটি মানবিক, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার শপথ নিই। ভাষা শহীদদের আত্মত্যাগ যেন শুধু স্মরণেই সীমাবদ্ধ না থাকে, বরং আমাদের কর্ম, চিন্তা ও আদর্শে প্রতিফলিত হয়।

পরিশেষে তিনি ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনা করেন এবং মহান একুশের রক্তঋণ শোধে ন্যায়, সত্য ও মানুষের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025