
নিজস্ব প্রতিবেদক :
আজ ২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে গাজীপুর মহানগরের বিআইডিসি এলাকার ২৪ নং ওয়ার্ডে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জাতীয়বাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম গাজীপুর মহানগরের উদ্যোগে এক নির্বাচনী প্রচারণা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান সমন্বয়কারী শামীম সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুমায়ুন সরকার, সিনিয়র ভাইস চেয়ারম্যান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোঃ রফিজউদ্দিন চেয়ারম্যান এবং সাবেক সাধারণ সম্পাদক গাজীপুর পৌর যুবদল। গাজীপুর নির্বাচন কমিটির চেয়ারম্যান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শওকত আলি, ভাইস চেয়ারম্যান।
আলোচনা সভায় বক্তারা গাজীপুর-২ সংসদীয় আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী এম. মঞ্জরুল করিম রনির পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার কোনো বিকল্প নেই।
সভা শেষে নেতাকর্মীরা আগামী নির্বাচনে এম. মঞ্জরুল করিম রনিকে বিজয়ী করতে সর্বস্তরের জনগণের প্রতি ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।
বাংলাদেশ জাতীয়বাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম
গাজীপুর মহানগর