1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. thegazipurnewstoday@gmail.com : the gazipur news today :
পপি’র রেইজ প্রকল্পের মাস্টার ক্রাফটসপার্সনদের ওরিয়েন্টেশন শুরু - The Gazipur News Today
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সকাল ১১:৪৩|
শিরোনামঃ
টিকটকের প্রলোভনে ঘরছাড়া দুই কিশোরী, গাজীপুর সদর থানার অভিযানে ৫০ পিচ ইয়াবা উদ্ধার গাজীপুর মহানগর কৃষক দলের আয়োজনে জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদৎ বার্ষিকী পালিত পুলিশের বিশেষ অভিযানে বিদেশি পিস্তল প্রাইভেটকারসহ এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়, ত্যাগের মহিমায় উদ্ভাসিত ঈদ—আমদিয়া ইউনিয়নবাসীকে আলহাজ্ব মাহাবুব আলমের হৃদয়ছোঁয়া শুভেচ্ছা। আমদিয়ায় ড. আব্দুল মঈন খানের উপস্থিতিতে হত-দরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের নগদ অর্থ বিতরণ নাগরী ইউনিয়ন বাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থী খন্দকার সুলতান আহমেদ পাইকারদী বাজারে জমে উঠেছে কোরবানির পশুর হাট। আমদিয়া ইউনিয়নে ঈদ উপলক্ষে ভিজিএফ খাদ্যসামগ্রী বিতরণ পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে আমদিয়া ইউনিয়নে ভিজিএফ খাদ্যসামগ্রী বিতরণ শুক্রবার

পপি’র রেইজ প্রকল্পের মাস্টার ক্রাফটসপার্সনদের ওরিয়েন্টেশন শুরু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬
  • ২০৭ Time View

 

নিজস্ব প্রতিবেদক : পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় পপি কর্তৃক বাস্তবায়িত Recovery and Advancement of Informal Sector Employment (RAISE) প্রকল্পের আওতায় অর্থনৈতিক অন্তর্ভুক্তি কর্মসূচির একটি গুরুত্বপূর্ণ সাব-কম্পোনেন্ট হলো শিক্ষানবিশি কার্যক্রম। এ কার্যক্রমের মাধ্যমে দক্ষ ও অভিজ্ঞ কারিগর (মাস্টার ক্রাফটসপার্সন)-এর তত্ত্বাবধানে গুরু-শিষ্য পদ্ধতিতে নিম্ন আয়ের পরিবারভুক্ত তরুণদের ৬ মাসব্যাপী হাতে-কলমে কারিগরি প্রশিক্ষণ প্রদান করা হয়।
এরই ধারাবাহিকতায় প্রকল্পের মাস্টার ক্রাফটসপার্সনদের জন্য ২ দিনব্যাপী (২০–২১ জানুয়ারি ২০২৬) ওরিয়েন্টেশন প্রশিক্ষণ পপি গাজীপুর রিজিওনাল অফিসে শুরু হয়েছে।
আজ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন সংস্থার মাইক্রোফাইনান্স প্রোগ্রামের সহকারী পরিচালক জনাব মোঃ নাসিম হাসান। এ সময় সহায়ক হিসেবে উপস্থিত ছিলেন পপি রেইজ প্রকল্পের সমন্বয়কারী মোঃ আসাদুজ্জামান জসিমী এবং অফিসার (এলএসইডি) মোঃ আবু তারেক।
ওরিয়েন্টেশন কর্মসূচিতে মোট ২০ জন মাস্টার ক্রাফটসপার্সন স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা প্রকল্পের লক্ষ্য, কার্যক্রম বাস্তবায়ন কৌশল এবং শিক্ষানবিশি কার্যক্রমের গুণগত মান নিশ্চিতকরণ সম্পর্কে দিকনির্দেশনা লাভ করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025