1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. thegazipurnewstoday@gmail.com : the gazipur news today :
পুলিশ কমিশনার মহোদয়ের সাথে বাংলাদেশ জামায়াত ইসলামী,গাজীপুর মহানগর ও গাজীপুর জেলা এর নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। - The Gazipur News Today
৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| সকাল ৭:৩০|
শিরোনামঃ
রোটারী ক্লাব অব গাজীপুর সেন্ট্রালের নবম চার্টার্ড ডে অনুষ্ঠান সম্পন্ন গাজীপুর সিটির ইছালী–পূবাইল কলেজগেট সড়কের কাজ উদ্বোধন;লাখো মানুষের দুর্ভোগের অবসানের আশা তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী নির্যাতন বিচারের দাবিতে কালীগঞ্জে মানববন্ধন ও ধর্ষণকারীর বিচারের দাবিতে শিক্ষার্থীসহ এলাকাবাসীর বিক্ষোভ গাজীপুরে রেললাইনের মাঝে গড়ে উঠা বর্জ্য অপসারণ কার্যক্রম চলমান শ্রদ্ধা, ভালোবাসা ও স্মৃতিচারণে আমদিয়াতে বেগম খোরশেদা বানুর ১৫তম মৃত্যুবার্ষিকী পালন গাজীপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়া গোল্ড কাপে ট্রাইব্রেকারে মানিকগঞ্জকে হারিয়ে চ্যাম্পিয়ন ঢাকা বিকেএসপি পূবাইল স্টেশন বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন আজ: উৎসবমুখর পরিবেশে চলছে ভোটগ্রহণ মরহুম আব্দুল মোমেন খান স্মৃতি টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, উৎসবমুখর পরিবেশ একজন মায়ের মহিমা, এক আলোর উত্তরাধিকার” — দানবীর, শিক্ষানুরাগী ও মমতাময়ী জননী বেগম খোরশেদা বানুর ১৫তম মৃত্যুবার্ষিকী শনিবার পুবাইলে ব্যবসায়ীকে কুপিয়ে আহত করে ৩০ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

পুলিশ কমিশনার মহোদয়ের সাথে বাংলাদেশ জামায়াত ইসলামী,গাজীপুর মহানগর ও গাজীপুর জেলা এর নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ৬৮৮ Time View

নিজস্ব প্রতিবেদক : পুলিশ কমিশনার মহোদয়ের সাথে বাংলাদেশ জামায়াত ইসলামী,গাজীপুর মহানগর ও গাজীপুর জেলা এর নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। অদ্য ২৫/১১/২০২৫ খ্রিঃ জিএমপি হেডকোয়ার্টার্স কনফারেন্স রুমে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নবাগত পুলিশ কমিশনার জনাব মোঃ ইসরাইল হাওলাদার মহোদয়ের সাথে বাংলাদেশ জামায়াত ইসলামী,গাজীপুর মহানগর ও গাজীপুর জেলা এর নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

নেতৃবৃন্দ সভায় মাদক নিয়ন্ত্রণ, জুট ব্যবসার সিন্ডিকেট দমন, মহাসড়কে অটোরিকশা নিয়ন্ত্রণ ও ট্রাফিক ব্যবস্থা উন্নয়ন, ছিনতাই–ডাকাতি প্রতিরোধ, নাগরিক নিরাপত্তা বৃদ্ধি এবং প্রান্তিক জনগোষ্ঠীর সুরক্ষা–সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব ও মতামত উপস্থাপন করেন। গাজীপুর মহানগর এর শান্তি ও নিরাপত্তা নিশ্চিত কল্পে পুলিশকে সর্বাত্মক সহযোগিতা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

পুলিশ কমিশনার মহোদয় তার বক্তব্যে বলেন, গাজীপুরে মাদক নিয়ন্ত্রণ , আইন শৃঙ্খলার উন্নয়ন, ট্রাফিক নিয়ন্ত্রণ , জুট সিন্ডিকেট সহ চুরি- ছিনতাই প্রতিরোধে জিএমপি সর্বোচ্চ কঠোরতা ও পেশাদারিত্বের সাথে কাজ করবে। শহরকে নিরাপদ ও বাসযোগ্য করতে পুলিশ আন্তরিকভাবে কাজ করছে। তিনি সকলকে পুলিশের কাজে সহযোগিতার আহ্বান জানান।

উক্ত সভায় জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস), উপ-পুলিশ কমিশনারবৃন্দ এবং অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025