
নিজস্ব প্রতিবেদক : মিডিয়া সেল, ঢাকা রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, বাংলাদেশ পুলিশ, ঢাকা।মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
মিডিয়া সেল, ঢাকা রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, বাংলাদেশ পুলিশ, ঢাকা।
২৩ নভেম্বর ২০২৫ খ্রিঃ আজ ২৩ নভেম্বর ২০২৫ খ্রি:, রবিবার সকাল ১০.০০ ঘটিকায় ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হলো অক্টোবর/২৫ খ্রি: মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা। সভায় সভাপতিত্ব করেন ঢাকা রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব রেজাউল করিম মল্লিক মহোদয়।
সভায় ডিআইজি মহোদয় ঢাকা রেঞ্জের আওতাধীন জেলাসমূহে অক্টোবর মাসের সংঘটিত বিভিন্ন অপরাধ পর্যালোচনা করেন এবং অপরাধ দমন ও নিয়ন্ত্রণে ইউনিট প্রধানদের আরো কার্যকর ভূমিকা পালনের নির্দেশনা প্রদান করেন। তিনি আইন-শৃঙ্খলা রক্ষায় সবাইকে পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) জনাব মোহাম্মদ আবদুল মাবুদ, অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) জনাব মোঃ মোস্তাফিজুর রহমান, কমান্ড্যান্ট (অ্যাডিশনাল ডিআইজি) জনাব রুমানা আক্তার, পিপিএম-সেবা, আরআরএফ, ঢাকা; অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস্) জনাব মোঃ সিদ্দিকুর রহমান, ঢাকা রেঞ্জ, ঢাকাসহ রেঞ্জাধীন সকল জেলার পুলিশ সুপারগণ ও অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
সভায় রেঞ্জের সার্বিক অপরাধ চিত্র উন্নয়ন, দ্রুত সেবা প্রদান, ডিজিটাল পর্যবেক্ষণ বৃদ্ধি এবং সমন্বিত অভিযানে আরও গতি আনার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা গৃহীত হয়।