1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. thegazipurnewstoday@gmail.com : the gazipur news today :
গাজীপুরে জমকালো আয়োজনে সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী ও বনভোজন অনুষ্ঠিত। - The Gazipur News Today
৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| রাত ১:২৫|
শিরোনামঃ
রোটারী ক্লাব অব গাজীপুর সেন্ট্রালের নবম চার্টার্ড ডে অনুষ্ঠান সম্পন্ন গাজীপুর সিটির ইছালী–পূবাইল কলেজগেট সড়কের কাজ উদ্বোধন;লাখো মানুষের দুর্ভোগের অবসানের আশা তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী নির্যাতন বিচারের দাবিতে কালীগঞ্জে মানববন্ধন ও ধর্ষণকারীর বিচারের দাবিতে শিক্ষার্থীসহ এলাকাবাসীর বিক্ষোভ গাজীপুরে রেললাইনের মাঝে গড়ে উঠা বর্জ্য অপসারণ কার্যক্রম চলমান শ্রদ্ধা, ভালোবাসা ও স্মৃতিচারণে আমদিয়াতে বেগম খোরশেদা বানুর ১৫তম মৃত্যুবার্ষিকী পালন গাজীপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়া গোল্ড কাপে ট্রাইব্রেকারে মানিকগঞ্জকে হারিয়ে চ্যাম্পিয়ন ঢাকা বিকেএসপি পূবাইল স্টেশন বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন আজ: উৎসবমুখর পরিবেশে চলছে ভোটগ্রহণ মরহুম আব্দুল মোমেন খান স্মৃতি টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, উৎসবমুখর পরিবেশ একজন মায়ের মহিমা, এক আলোর উত্তরাধিকার” — দানবীর, শিক্ষানুরাগী ও মমতাময়ী জননী বেগম খোরশেদা বানুর ১৫তম মৃত্যুবার্ষিকী শনিবার পুবাইলে ব্যবসায়ীকে কুপিয়ে আহত করে ৩০ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

গাজীপুরে জমকালো আয়োজনে সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী ও বনভোজন অনুষ্ঠিত।

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ১৭১ Time View

গাজীপুরে জমকালো আয়োজনে সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী ও বনভোজন অনুষ্ঠিত।

গাজীপুর প্রতিনিধি:
জাতীয় সাংবাদিক সংগঠন “সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি” কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাবার্ষিকী ও বনভোজন উৎসব গাজীপুরের শালনার নামির গ্রীন রিসোর্ট, মৈশানবাড়িতে শুক্রবার এক বর্ণাঢ্য ও আনন্দঘন পরিবেশে দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে।

প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ সুমন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে সংগঠনের নেতৃবৃন্দ, সদস্য ও তাদের পরিবারের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি সাংবাদিক সমাজের এক মিলনমেলায় পরিণত হয়। সারাদিনব্যাপী এই বর্ণিল আয়োজনে ছিল ভুরিভোজ, প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা, কুইজ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক পর্বসহ নানা বিনোদনমূলক আয়োজন।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন এম. মঞ্জুরুল করিম রনি, যিনি বর্তমানে দলীয় কাজে দেশের বাইরে অবস্থান করছেন। তার অনুপস্থিতিতে তার প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন গাজীপুর সিটি কর্পোরেশনের ২০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ রাসেল রানা।

ভার্চুয়াল বার্তায় প্রধান অতিথি এম. মঞ্জুরুল করিম রনি বলেন—
“সাংবাদিকরা জাতির বিবেক। সত্য, ন্যায় ও স্বাধীনতার পক্ষে কলম চালিয়ে তারা সমাজকে আলোকিত করেন। সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি পেশাদার সাংবাদিকদের ঐক্যের প্রতীক হিসেবে কাজ করছে, যা গণমাধ্যমের মান ও মর্যাদা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমি দেশ থেকে দূরে থাকলেও হৃদয় দিয়ে এই পরিবারের সঙ্গে আছি। সকল সদস্য, অতিথি ও সাংবাদিক সহযোদ্ধাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।”

তারপর উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন মোঃ রাসেল রানা, যিনি অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করার সার্বিক দায়িত্ব পালন করেন। তিনি বলেন—

“আমি প্রধান অতিথির অনুপস্থিতিতে দায়িত্ব পালন করতে পেরে সম্মানিত বোধ করছি। সাংবাদিক সমাজ সব সময় দেশের অগ্রগতি, ন্যায়বিচার ও গণতন্ত্রের পক্ষে কাজ করে যাচ্ছে। সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি যে পেশাদারিত্ব ও ঐক্যের দৃষ্টান্ত স্থাপন করছে, তা প্রশংসার দাবিদার। আমি এই সংগঠনের ধারাবাহিক সাফল্য কামনা করছি এবং আশা করছি, আগামী দিনে সাংবাদিকরা আরও দৃঢ়ভাবে সত্য ও নির্ভীকতার পথে এগিয়ে যাবে।”

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন —
গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাসুম রানা,
গাজীপুর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির,
গাজীপুর সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি রিংকু,
এছাড়াও উপদেষ্টা মণ্ডলীর সদস্য আলাউদ্দিন, এবং দেশের বিভিন্ন জেলা থেকে আগত সাংবাদিক সহযোদ্ধা ও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ববর্গ।

সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন —
মীর মোঃ আব্দুল হালিম, মানিক হোসেন বিজয়, মোঃ ফয়েজুর রহমান, আশরাফুল ইসলাম সুজন, আতিকুল ইসলাম স্বাধীন, মোঃ আরিফ রাব্বানী, মোঃ হাবিবুর রহমান, রাজু আহমেদ তাইজুল, জাকারিয়া সিকদার, ওয়াসিম রেজা, ইসমাইল হোসেন রানা, আব্দুর রব শেখ বাবু, হারিছুর রহমান শিপলু, জাহাঙ্গীর আলম, মোঃ আব্দুর কবির, মোঃ কোরবান আলী, সজীব সরকার এবং আহাদ ইসলাম পলক।

বিশেষভাবে উল্লেখযোগ্য, অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা ও সফল আয়োজনের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির কেন্দ্রীয় কমিটির সদস্য সজীব সরকার।
তিনি বলেন—

“এই প্রতিষ্ঠাবার্ষিকী শুধু একটি উদযাপন নয়, এটি সাংবাদিক সমাজের ঐক্য, পেশাগত সম্মান ও পারস্পরিক সম্প্রীতির প্রতীক। গাজীপুরের ২০ নং ওয়ার্ডে এই আয়োজন সফল হয়েছে সকলের নিবেদন ও একত্রীক প্রচেষ্টায়। সাংবাদিকরা একসঙ্গে থাকলে দেশ ও সমাজ আরও এগিয়ে যাবে—এই বিশ্বাস থেকেই আমরা কাজ করে যাচ্ছি।”

অনুষ্ঠানের অন্যতম আয়োজক কমিটির সদস্য সুজন আহম্মেদ ডেঙ্গু পজিটিভ হওয়ায় উপস্থিত থাকতে পারেননি। সংগঠনের পক্ষ থেকে তার অনুপস্থিতিতে দুঃখ প্রকাশ করা হয় এবং তার দ্রুত আরোগ্য কামনা করা হয়।

সবশেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটার মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে এই সফল ও স্মরণীয় অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025