1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. thegazipurnewstoday@gmail.com : the gazipur news today :
ডুয়েটের নতুন ভিসির যোগদান -পুলিশের সাথে শিবিরের সংঘর্ষ:আহত ১৫ - The Gazipur News Today
৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ৩:১৩|
শিরোনামঃ
পুলিশের বিশেষ অভিযানে বিদেশি পিস্তল প্রাইভেটকারসহ এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়, ত্যাগের মহিমায় উদ্ভাসিত ঈদ—আমদিয়া ইউনিয়নবাসীকে আলহাজ্ব মাহাবুব আলমের হৃদয়ছোঁয়া শুভেচ্ছা। আমদিয়ায় ড. আব্দুল মঈন খানের উপস্থিতিতে হত-দরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের নগদ অর্থ বিতরণ নাগরী ইউনিয়ন বাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থী খন্দকার সুলতান আহমেদ পাইকারদী বাজারে জমে উঠেছে কোরবানির পশুর হাট। আমদিয়া ইউনিয়নে ঈদ উপলক্ষে ভিজিএফ খাদ্যসামগ্রী বিতরণ পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে আমদিয়া ইউনিয়নে ভিজিএফ খাদ্যসামগ্রী বিতরণ শুক্রবার গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে ৮০ জন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ গাজীপুরে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা সমাপ্ত, জনবান্ধব সেবায় প্রথম হলেন সদর এসিল্যান্ড শিক্ষা ও চাকুরির অমিল: হারিয়ে যাচ্ছে তরুণদের ভবিষ্যৎ : প্রফেসর ড. মোঃ আবু তালেব

ডুয়েটের নতুন ভিসির যোগদান -পুলিশের সাথে শিবিরের সংঘর্ষ:আহত ১৫

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ৬২ Time View

স্টাফ রিপোর্টার,গাজীপুর :

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) নতুন উপাচার্য(ভিসি) অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল গতকাল রবিবার যোগদান করেছেন। এদিকে তাঁর যোগদানে শিবিরের বাঁধা প্রদানকে কেন্দ্র করে সকালে ব্যাপক সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে পুলিশ কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সাংবাদিকসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করেছে।
গতকাল রবিবার (১৭ মে) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মূলফটকের সামনে এ সংঘর্ষের সূত্রপাত হয়।

জানা গেছে, গত বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে দেশের ১২টি বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়। ওই প্রজ্ঞাপন অনুযায়ী শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালকে ডুয়েটের ভিসি হিসেবে নিয়োগ দেয়া হয়।

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আজ রবিবার সকাল ১০টার দিকে নবনিযুক্ত ভিসি অধ্যাপক ড.মোহাম্মদ ইকবাল দায়িত্ব গ্রহণের উদ্দেশ্যে ডুয়েট ক্যাম্পাসে যান। তিনি ক্যাম্পাসে পৌঁছানোর আগেই ডুয়েটের বিদায়ী ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন, অতিরিক্ত দায়িত্বে থাকা রেজিস্ট্রার আবু তৈয়ব, ডুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক খসরু মিয়া, সাধারণ সম্পাদক কাজী রফিকের উস্কানিতে ছাত্র শিবির ডুয়েট শাখার সভাপতি আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক তাসনীমের নেতৃত্বে ৩ শতাধিক নেতাকর্মী নতুন ভিসিকে অবাঞ্চিত ঘোষণা করে ‘লাল কার্ড কর্মসূচি’র ব্যানারে মূলফটকে তালা লাগিয়ে বিক্ষোভ শুরু করেন।

অপরদিকে, নতুন ভিসি ক্যাম্পাসের বাইরে একটি মাইক্রোবাসে যোগদানের জন্য অপেক্ষা করছিলেন। ভিসিকে স্বাগত জানিয়ে শিক্ষার্থীদের আরেক অংশ ছাত্রদলের ব্যানারে মূল ফটক খুলে ভেতরে প্রবেশের চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়।

এ সময় ক্যাম্পাসের ভিতরে থাকা শিবিরের নেতাকর্মী কতিপয় বহিরাগতদের সাথে নিয়ে গেটের বাইরে থাকা পুলিশ ও শিক্ষার্থীদের লক্ষ্য করে এলোপাথারি ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এতে গেটের বাইরে থাকা কয়েকজন শিক্ষার্থী এবং ঘটনাস্থলের শান্তি শৃংখলা রক্ষার দায়িত্বে থাকা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাসহ ৮ পুলিশ সদস্য আহত হয়। পরে বাইরে থাকা সাধারণ শিক্ষার্থীরাও ইটপাটকেল ছুড়ে। পরে মূল ফটকের ভিতরে গেটের সামনে শিবিরের নেতাকর্মীরা আগুন ধরিয়ে দিয়ে নতুন ভিসির যোগদানে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গেট ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টার সময় ক্যাম্পাসের ভেতর থেকে ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা বাইরে থাকা পুলিশ ও শিক্ষার্থীদের লক্ষ্য করে এলোপাথাড়ি ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। জবাবে বাইরে থাকা শিক্ষার্থীরাও পাল্টা ইটপাটকেল ছোড়ে। দফায় দফায় প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে।

গেটের ভিতর থেকে শিবিরের ছেলেদের ছোড়া ইটপাটকেলের আঘাতে গুরুতর আহত হয়েছেন, গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার তাহেরুল হক চৌহান, উর্ধ্বতন ৩ পুলিশ কর্মকর্তাসহ ৮ পুলিশ সদস্য, গাজীপুর সদর উপজেলার ইউএনও সাজ্জাত হোসেন,দৈনিক দিনকালের গাজীপুরের স্টাফ রিপোর্টার দেলোয়ার হোসেন। এছাড়াও ৫/৬ জন শিক্ষার্থী আহত হয়েছেন।

শিবিরসহ শিক্ষার্থীদের একাংশের দাবি, ডুয়েটের শিক্ষা ব্যবস্থা, শিক্ষার্থীদের বাস্তবতা এবং প্রশাসনিক চ্যালেঞ্জগুলো বুঝার জন্য বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ শিক্ষকদের মধ্য থেকে ভিসি নিয়োগ দিতে হবে।

অন্যদিকে, নতুন ভিসিকে স্বাগত জানানো শিক্ষার্থীদের দাবি, সাবেক ভিসি জয়নাল আবেদীনের বিরুদ্ধে নানা অনিয়ম ও দূর্ণীতির অভিযোগ ছিল। তার দুর্নীতি নিয়ে বহু পএিকায় নিউজ ছাপা হয়েছে। নতুন ভিসি একজন যোগ্য ও মেধাবী শিক্ষক। সাবেক ভিসি জয়নাল আবেদীন, রেজিস্ট্রার আবু তৈয়বসহ কয়েকজন শিক্ষক নেতার উস্কানিতে শিবিরের ডুয়েট শাখার নেতাকর্মীরা বহিরাগত ক্যাডার এনে এই হামলা ও বিশৃঙ্খলা সৃষ্টি করেছে।

গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, ছাত্র শিবিরের সমর্থনে শিক্ষার্থীদের একটি অংশ গেটের ভিতরে অবস্থান নিয়ে ইটপাটকেল নিক্ষেপ করেছে। এতে গেটের বাইরে থাকা পুলিশ, সাংবাদিক ও সাধারণ ছাত্রসহ ১৪/১৫ জন আহত হছে। আমরা ঘটনাস্থলে অবস্থান করছি। ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ চলছে।
এদিকে দুপুর ২টার দিকে নতুন ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের দায়িত্বভার গ্রহণ করেছেন এবং শিক্ষক ও কর্মকর্তাদের সাথে কথা বলেছেন। অফিসের কিছু কাজও করেছেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত ক্যাম্পাস এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নবাগত ভিসি ক্যাম্পাসে নিরাপদ স্থানে অবস্থান করছেন।
##
দেলোয়ার হোসেন
গাজীপুর
১৭.৫.২৬

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025