1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. thegazipurnewstoday@gmail.com : the gazipur news today :
গাজীপুরে আন্তর্জাতিক নারী দিবসে র‌্যালি ও মানববন্ধন - The Gazipur News Today
১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| সন্ধ্যা ৭:৪৩|
শিরোনামঃ
নববর্ষের আনন্দবার্তা ছড়িয়ে দিলেন আলহাজ্ব মাহাবুব আলম দেশ ও আমদিয়া ইউনিয়নবাসীকে জানালেন প্রাণঢালা শুভেচ্ছা গাজীপুর ১০ হাজার ইয়াবাসহ দুই নারী মাদককারবারি গ্রেপ্তার নরসিংদীতে আবেগঘন পরিবেশে দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল নরসিংদীতে দায়িত্ব, সততা ও সাহসিকতার অনন্য দৃষ্টান্ত — “শ্রেষ্ঠ ডিএসআইও” সম্মাননায় ভূষিত এসআই মোঃ ইমাম হোসেন আসসালামু আলাইকুম, আমি কামরুল হাসান জুয়েল, দৈনিক ভোরের সময়-এর নরসিংদী জেলা প্রতিনিধি ভুয়া ফেসবুক আইডিতে অপপ্রচার: জিডি দায়ের, মিথ্যা প্রচারণার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি গাজীপুর সিটিতে মাতৃদুগ্ধ দান কেন্দ্র উদ্বোধন, উন্নত নগরী গড়তে চান দুই প্রশাসক ফেক আইডিতে অপপ্রচার: আমদিয়া ইউনিয়ন বিএনপি সভাপতির জিডি, তদন্ত শুরু ঐক্য ও পেশাদারিত্বের নতুন দিগন্তে নরসিংদী জেলা প্রেসক্লাব—গঠিত হলো নতুন কমিটি নরসিংদীর আমদিয়ায় রহস্যঘেরা মৃত্যু: নিখোঁজের পরদিন পুকুরে মিলল যুবকের লাশ

গাজীপুরে আন্তর্জাতিক নারী দিবসে র‌্যালি ও মানববন্ধন

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৮৪ Time View

গাজীপুরে আন্তর্জাতিক নারী দিবসে র‌্যালি ও মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক :
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শনিবার (৮ মার্চ) গাজীপুরে বর্ণাঢ্য র‌্যালি ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গাজীপুরের আজিমউদ্দিন কলেজ রোড এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, যুব ও তরুণ-তরুণীরা অংশগ্রহণ করেন।
কর্মসূচিতে বক্তারা বলেন, নারীর অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে সমাজের সকল স্তরের মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে অনলাইন ও অফলাইনে নারীর প্রতি সহিংসতা ও বৈষম্য প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
র‌্যালিটি আজিমউদ্দিন কলেজ রোডের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে মানববন্ধনে মিলিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা নারীর সমান অধিকার, নিরাপত্তা এবং বৈষম্যহীন সমাজ গঠনের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
উল্লেখ্য, কর্মসূচিটি ইউরোপিয়ান ইউনিয়নের অর্থ সহায়তায়, টেরে ডেস হোমসের কারিগরি সহযোগিতায় এবং আইন ও সালিশ কেন্দ্র (আসক)-এর কৌশলগত বাস্তবায়নে আয়োজন করা হয়।
আয়োজকরা জানান, নারী ও কন্যাশিশুর অধিকার সুরক্ষা, অনলাইন নিরাপত্তা এবং সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025