1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. thegazipurnewstoday@gmail.com : the gazipur news today :
নরসিংদীতে আবেগঘন পরিবেশে দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল - The Gazipur News Today
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সকাল ৬:১৫|
শিরোনামঃ
টিকটকের প্রলোভনে ঘরছাড়া দুই কিশোরী, গাজীপুর সদর থানার অভিযানে ৫০ পিচ ইয়াবা উদ্ধার গাজীপুর মহানগর কৃষক দলের আয়োজনে জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদৎ বার্ষিকী পালিত পুলিশের বিশেষ অভিযানে বিদেশি পিস্তল প্রাইভেটকারসহ এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়, ত্যাগের মহিমায় উদ্ভাসিত ঈদ—আমদিয়া ইউনিয়নবাসীকে আলহাজ্ব মাহাবুব আলমের হৃদয়ছোঁয়া শুভেচ্ছা। আমদিয়ায় ড. আব্দুল মঈন খানের উপস্থিতিতে হত-দরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের নগদ অর্থ বিতরণ নাগরী ইউনিয়ন বাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থী খন্দকার সুলতান আহমেদ পাইকারদী বাজারে জমে উঠেছে কোরবানির পশুর হাট। আমদিয়া ইউনিয়নে ঈদ উপলক্ষে ভিজিএফ খাদ্যসামগ্রী বিতরণ পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে আমদিয়া ইউনিয়নে ভিজিএফ খাদ্যসামগ্রী বিতরণ শুক্রবার

নরসিংদীতে আবেগঘন পরিবেশে দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ২৬২ Time View

কামরুল হাসান জুয়েল
নরসিংদী জেলা প্রতিনিধি।

নরসিংদী সদর উপজেলার মাধবদী থানাধীন আমদিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ভূইয়ম ইসলামিয়া দাখিল মাদ্রাসায় ২০২৬ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে এক আবেগঘন বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ধর্মীয় ভাবগাম্ভীর্য, ভালোবাসা আর স্মৃতিময় মুহূর্তে ভরপুর এই আয়োজন যেন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের হৃদয়ে এক অনন্য অনুভূতির জন্ম দেয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার সুপার ও সম্পাদক মো: হেলাল উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও আছিয়া তৈয়ব মডেল স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মাহাবুব আলম।

মাহফিলের উদ্যোক্তা হিসেবে দায়িত্ব পালন করেন মাদ্রাসার এডহক কমিটির সদস্য কামরুল হাসান জুয়েল।

উপস্থিত ছিলেন ভূইয়ম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন সুলতানা, আছিয়া তৈয়ব মডেল স্কুলের প্রধান শিক্ষক হাসিবুর রহমান রমজান, আমদিয়া ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মো: মোবারক হোসেন, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মো: রফিকুল ইসলাম, ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আ: কাদির মিয়া ও সাধারণ সম্পাদক মো: ইব্রাহিম মিয়া, যুবদল নেতা মো: শফিকুল ইসলাম ও মো: আতাবউদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির আবেগঘন বক্তব্যে আলহাজ্ব মাহাবুব আলম বলেন,
“আজকের এই বিদায় কোনো বিচ্ছেদ নয়, এটি একটি নতুন পথচলার সূচনা। তোমরা যারা এই মাদ্রাসার স্নেহছায়া ছেড়ে জীবনের বৃহত্তর অঙ্গনে পা রাখছো, তারা যেন সততা, আদর্শ ও দ্বীনের আলোকে নিজেদের গড়ে তোলো। মনে রেখো, শিক্ষা শুধু সার্টিফিকেট নয়—এটি মানুষ হওয়ার শক্তি। তোমাদের সফলতাই হবে এই মাদ্রাসার গর্ব, আমাদের সবার গর্ব। আমি সবসময় এই প্রতিষ্ঠানের পাশে ছিলাম, আছি এবং থাকবো ইনশাআল্লাহ।”

অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষকবৃন্দ ও অতিথিরা দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। অনেক শিক্ষার্থীই আবেগাপ্লুত হয়ে পড়ে, কেউ কেউ স্মৃতিচারণ করে কেঁদে ফেলেন। বিদায়ের এই ক্ষণ যেন আনন্দ ও বেদনার এক মিশ্র অনুভূতি হয়ে ওঠে সবার মাঝে।

শেষে দেশ, জাতি ও বিদায়ী পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
পুরো অনুষ্ঠানটি ছিল একদিকে যেমন বিদায়ের বেদনায় ভারাক্রান্ত, তেমনি অন্যদিকে আশার আলোয় উজ্জ্বল—যা বিদায়ী শিক্ষার্থীদের নতুন স্বপ্ন ও আত্মবিশ্বাসে উজ্জীবিত করে তোলে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025