1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. thegazipurnewstoday@gmail.com : the gazipur news today :
গাজীপুরে প্রবীণ সাংবাদিক নজরুল ইসলাম বাদামির প্রথম মৃত্যুবার্ষিকী পালিত - The Gazipur News Today
১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| রাত ১:১৭|
শিরোনামঃ
রোটারী ক্লাব অব গাজীপুর সেন্ট্রালের নবম চার্টার্ড ডে অনুষ্ঠান সম্পন্ন গাজীপুর সিটির ইছালী–পূবাইল কলেজগেট সড়কের কাজ উদ্বোধন;লাখো মানুষের দুর্ভোগের অবসানের আশা তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী নির্যাতন বিচারের দাবিতে কালীগঞ্জে মানববন্ধন ও ধর্ষণকারীর বিচারের দাবিতে শিক্ষার্থীসহ এলাকাবাসীর বিক্ষোভ গাজীপুরে রেললাইনের মাঝে গড়ে উঠা বর্জ্য অপসারণ কার্যক্রম চলমান শ্রদ্ধা, ভালোবাসা ও স্মৃতিচারণে আমদিয়াতে বেগম খোরশেদা বানুর ১৫তম মৃত্যুবার্ষিকী পালন গাজীপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়া গোল্ড কাপে ট্রাইব্রেকারে মানিকগঞ্জকে হারিয়ে চ্যাম্পিয়ন ঢাকা বিকেএসপি পূবাইল স্টেশন বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন আজ: উৎসবমুখর পরিবেশে চলছে ভোটগ্রহণ মরহুম আব্দুল মোমেন খান স্মৃতি টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, উৎসবমুখর পরিবেশ একজন মায়ের মহিমা, এক আলোর উত্তরাধিকার” — দানবীর, শিক্ষানুরাগী ও মমতাময়ী জননী বেগম খোরশেদা বানুর ১৫তম মৃত্যুবার্ষিকী শনিবার পুবাইলে ব্যবসায়ীকে কুপিয়ে আহত করে ৩০ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

গাজীপুরে প্রবীণ সাংবাদিক নজরুল ইসলাম বাদামির প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ৫৩২ Time View

নিজস্ব প্রতিবেদক :
গাজীপুর প্রেসক্লাবের প্রবীণ সদস্য, নিউ নেশন পত্রিকার সাংবাদিক নজরুল ইসলাম বাদামির প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। শনিবার দুপুরে গাজীপুর প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বিদ্রোহী কবি স্মৃতি সংসদ আয়োজিত অনুষ্ঠানে মরহুমের জীবন ও কর্ম নিয়ে স্মৃতিচারণমূলক আলোচনায় অংশ নেন গাজীপুর প্রেসক্লাবের তত্ত্বাবধায়ক মন্ডলী সিনিয়র সদস্য মোঃ দেলোয়ার হোসেন সদস্য এটিএন নিউজ ও এটিএন বাংলা’র স্টাফ রিপোর্টার প্রেসক্লাবের তত্ত্বাবধায়ক মন্ডলী সদস্য মাজহারুল ইসলাম মাসুম, সাবেক সভাপতি অধ্যাপক মুকুল কুমার মল্লিক, সাবেক সভাপতি মো: খায়রুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মো: মনিরুজ্জামান, সাংবাদিক বায়েজীদ হোসেন, গীতিকার মোশাররফ হোসেন কায়েস, মাসুদ রানা বক্তব্য রাখবেন। এ সময় অন্যের মধ্যে প্রেসক্লাবের তত্ত্বাবধায়ক মন্ডলী সদস্য সাংবাদিক ফারদিন ফেরদৌস, সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমিন সজীব, বাংলা ভূমি সম্পাদক নজরুল ইসলাম আজহার, প্রথম আলো গাজীপুর প্রতিনিধি মাসুদ রানা, বাংলাদেশের খবরের গাজীপুর প্রতিনিধি আব্দুল মালেক, সাপ্তাহিক পিলসুজ সম্পাদক মোহাম্মদ আবু হানিফা, কন্ঠবাণী সম্পাদক জানে এ আলম, সাংবাদিক সাব্বির আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। প্রকাশ, সাংবাদিক নজরুল ইসলাম বাদামী ২০২৪ সালের ৪ ডিসেম্বর বার্ধক্যজনিত রোগে ইন্তেকাল করেন। তিনি গাজীপুর প্রেসক্লাব, বিদ্রোহী কবি স্মৃতি সংসদ, গাজীপুর সাংবাদিক ইউনিয়ন, গাজীপুর পরিবেশ সাংবাদিক ফোরাম, রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন সহ অসংখ্য সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। সাংবাদিক নজরুল ইসলাম বাদামির পুত্র বর্তমানে ডেইলি নিউ নেশন পত্রিকার গাজীপুর প্রতিনিধি সাংবাদিক মেহেদী হাসান বিপ্লব পিতার জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025