1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. thegazipurnewstoday@gmail.com : the gazipur news today :
গাজীপুরে শিশু অপহরণের চেষ্টা, এলাকাবাসীর তৎপরতায় উদ্ধার; অভিযুক্ত আটক - The Gazipur News Today
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সকাল ৭:০০|
শিরোনামঃ
টিকটকের প্রলোভনে ঘরছাড়া দুই কিশোরী, গাজীপুর সদর থানার অভিযানে ৫০ পিচ ইয়াবা উদ্ধার গাজীপুর মহানগর কৃষক দলের আয়োজনে জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদৎ বার্ষিকী পালিত পুলিশের বিশেষ অভিযানে বিদেশি পিস্তল প্রাইভেটকারসহ এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়, ত্যাগের মহিমায় উদ্ভাসিত ঈদ—আমদিয়া ইউনিয়নবাসীকে আলহাজ্ব মাহাবুব আলমের হৃদয়ছোঁয়া শুভেচ্ছা। আমদিয়ায় ড. আব্দুল মঈন খানের উপস্থিতিতে হত-দরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের নগদ অর্থ বিতরণ নাগরী ইউনিয়ন বাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থী খন্দকার সুলতান আহমেদ পাইকারদী বাজারে জমে উঠেছে কোরবানির পশুর হাট। আমদিয়া ইউনিয়নে ঈদ উপলক্ষে ভিজিএফ খাদ্যসামগ্রী বিতরণ পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে আমদিয়া ইউনিয়নে ভিজিএফ খাদ্যসামগ্রী বিতরণ শুক্রবার

গাজীপুরে শিশু অপহরণের চেষ্টা, এলাকাবাসীর তৎপরতায় উদ্ধার; অভিযুক্ত আটক

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ৭৩ Time View

গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর সদর উপজেলার জয়দেবপুর থানাধীন পশ্চিম নয়নপুর এলাকায় ৫ বছর বয়সী এক শিশুকে অপহরণের চেষ্টার ঘটনায় অভিযুক্ত এক যুবককে আটক করেছে পুলিশ।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, গত ২১ মার্চ সকাল আনুমানিক ১১টার দিকে শিশু শাদমান সাদাফ (৫) নিজ বাড়ির সামনে খেলাধুলা করছিল। এ সময় একই এলাকার বাসিন্দা নাইম হোসেন টুকু (১৮) তাকে “টিয়া পাখি দেওয়ার” প্রলোভন দেখিয়ে পাশের একটি জঙ্গলের ভেতরে নিয়ে যায়।
কিছুক্ষণ পর শিশুটিকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন এবং খোঁজাখুঁজি শুরু করেন। পরে আশপাশের অন্যান্য শিশুদের কাছ থেকে জানতে পারেন, অভিযুক্ত তাকে জঙ্গলের দিকে নিয়ে গেছে। বিষয়টি জানাজানি হলে প্রায় ৪০-৫০ জন এলাকাবাসী একত্রিত হয়ে শিশুটিকে উদ্ধারে জঙ্গলে অভিযান চালায়।
এসময় এলাকাবাসীর উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত শিশুটিকে ফেলে রেখে পালিয়ে যায়। পরে শিশুটি কান্নাকাটি অবস্থায় জঙ্গল থেকে বের হয়ে আসে।
ঘটনার পর থেকে অভিযুক্ত ও তার সহযোগীরা বিষয়টি ধামাচাপা দিতে ভুক্তভোগী পরিবারকে হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় শিশুটির বাবা আব্দুর রহিম, নাইম হোসেনসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে জয়দেবপুর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন (মামলা নম্বর: ৩১/২৬)।
শনিবার (২৬ এপ্রিল) বিকেলে নয়নপুর এলাকা থেকে পুলিশ প্রধান অভিযুক্তকে আটক করে।
এ বিষয়ে জয়দেবপুর থানার অপারেশন ইন্সপেক্টর (ভারপ্রাপ্ত ওসি) নয়ন কর জানান, “ঘটনার সঙ্গে জড়িত একজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।”
স্থানীয়রা দ্রুত সকল অভিযুক্তদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025