1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. thegazipurnewstoday@gmail.com : the gazipur news today :
পেশাগত দক্ষতায় অতিরিক্ত প্রধান প্রকৌশলী পদে পদোন্নতি পেলেন সুদীপ বসাক - The Gazipur News Today
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সকাল ৭:১১|
শিরোনামঃ
টিকটকের প্রলোভনে ঘরছাড়া দুই কিশোরী, গাজীপুর সদর থানার অভিযানে ৫০ পিচ ইয়াবা উদ্ধার গাজীপুর মহানগর কৃষক দলের আয়োজনে জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদৎ বার্ষিকী পালিত পুলিশের বিশেষ অভিযানে বিদেশি পিস্তল প্রাইভেটকারসহ এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়, ত্যাগের মহিমায় উদ্ভাসিত ঈদ—আমদিয়া ইউনিয়নবাসীকে আলহাজ্ব মাহাবুব আলমের হৃদয়ছোঁয়া শুভেচ্ছা। আমদিয়ায় ড. আব্দুল মঈন খানের উপস্থিতিতে হত-দরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের নগদ অর্থ বিতরণ নাগরী ইউনিয়ন বাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থী খন্দকার সুলতান আহমেদ পাইকারদী বাজারে জমে উঠেছে কোরবানির পশুর হাট। আমদিয়া ইউনিয়নে ঈদ উপলক্ষে ভিজিএফ খাদ্যসামগ্রী বিতরণ পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে আমদিয়া ইউনিয়নে ভিজিএফ খাদ্যসামগ্রী বিতরণ শুক্রবার

পেশাগত দক্ষতায় অতিরিক্ত প্রধান প্রকৌশলী পদে পদোন্নতি পেলেন সুদীপ বসাক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ২২৮ Time View

পেশাগত দক্ষতায় অতিরিক্ত প্রধান প্রকৌশলী পদে পদোন্নতি পেলেন সুদীপ বসাক

নিজস্ব প্রতিবেদক:
গাজীপুর সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুদীপ বসাক অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসেবে পদোন্নতি পেয়েছেন। তাঁর এই পদোন্নতিকে পেশাগত দক্ষতা, সততা ও দায়িত্বনিষ্ঠার স্বীকৃতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
সিটি করপোরেশন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন সুদীপ বসাক। তাঁর তত্ত্বাবধানে বেশ কয়েকটি উন্নয়নমূলক কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে, যা নগরবাসীর কাছে প্রশংসিত হয়েছে। পদোন্নতি পাওয়ার পর অনুভূতি জানাতে গিয়ে সুদীপ বসাক বলেন, কৃতজ্ঞতা সৃষ্টিকর্তার প্রতি। কৃতজ্ঞতা মাননীয় প্রধানমন্ত্রী, স্থানীয় সরকার বিভাগ, সকল শুভানুধ্যায়ী, সিনিয়র স্যার এবং মাননীয় প্রশাসক শওকত হোসেন সরকার মহোদয়ের প্রতি।
তিনি আরও বলেন, এ দায়িত্ব আমার জন্য গর্বের, একই সঙ্গে বড় চ্যালেঞ্জও। নিজের এই অর্জনে পদোন্নতির অনুভূতি ব্যক্ত করে সুদীপ বসাক আরও বলেন, এই অর্জনে সকল শুভানুধ্যায়ীদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। সবার কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করছি যেন আমার ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি। তিনি জানান, চলমান উন্নয়ন প্রকল্পগুলোর কাজ দ্রুত সম্পন্ন করা, নগর অবকাঠামোর মানোন্নয়ন এবং নাগরিক সেবার গুণগত মান বাড়াতে তিনি অগ্রাধিকার দেবেন।
প্রকাশ থাকে যে, ২০০৬ সালের ৯ জুলাই চট্টগ্রাম সিটি করপোরেশনে যান্ত্রিক শাখায় উপ-সহকারী প্রকৌশলী পদে যোগদান করেন। এরপর ২০০৯ সালের ২৬ নভেম্বর সুদীপ বসাকের চাকরি নিয়মিত করা হয়। পরবর্তীতে সততা ও কাজের কর্মদক্ষতায় ধাপে ধাপে উপ-সহকারী প্রকৌশলী পদ থেকে তত্ত্বাবধায়ক প্রকৌশলী পদে পদোন্নতি লাভ করেন। ২০০৬ থেকে ২০২২ সাল পর্যন্ত চট্টগ্রাম সিটি করপোরেশনের দীর্ঘ কর্মজীবনে সততা, দক্ষতা ও নিষ্ঠার সাথে সরকারি দায়িত্ব পালনের মাধ্যমে তিনি চাকুরি ক্ষেত্রে অনেক সুনাম অর্জন করেছেন। এরপর প্রশাসনিক প্রয়োজনে ২০২২ সালের ২৩ মার্চ গাজীপুর সিটি কর্পোরেশনের যান্ত্রিক বিভাগে তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে যোগদান করেন সুদীপ বসাক। পরবর্তী সততা ও কাজের দক্ষতায় পানি ও বিদ্যুৎ বিভাগের দায়িত পালন করেন তিনি। গাজীপুর সিটি কর্পোরেশনে প্রায় সাড়ে তিন বছরের কর্মজীবনের মধ্যে যান্ত্রিক, পানি ও বিদ্যুৎ বিভাগে যে কঠোরতা ও জবাবদিহি নিশ্চিত হয়েছে তা চিরস্মরনীয় হয়ে থাকবে।
তিনি প্রতিটি কাজ সঠিকভাবে সম্পন্ন করতে যতœবান এবং অফিসের স্বচ্ছতা বজায় রাখতে দৃঢ়প্রতিজ্ঞ।

সহকর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, সুদীপ বসাক তাঁর পেশাগত জীবনে স্বচ্ছতা বজায় রেখে কাজ করেছেন, ভবিষ্যতেও করবেন। তিনি সবসময় নীতিমালা মেনে চলেছেন এবং সহকর্মীদের আস্থার জায়গায় রয়েছেন। সুদীপ বসাক নিতান্তই দায়িত্বশীল ও একজন সৎ ব্যক্তি। তিনি সবসময় অফিস ও জনগনের স্বার্থকে অগ্রাধিকার দিয়েছেন এবং কাজের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেননি। এমন কর্মকর্তা আমাদের দপ্তরের জন্য সম্পদস্বরূপ। তার বিভাগের প্রতিটি পর্যায়ে তিনি সরকারি বিধিমালার সর্বোচ্চ প্রয়োগ নিশ্চিত করেছেন, যেখানে স্বজনপ্রীতি, নিম্নমানের কাজ কিংবা ঘুষ বাণিজ্যের কোনো সুযোগ ছিল না। তার ২০ বছরের দীর্ঘ চাকুরী জীবনে তিনি কখনো অন্যায়ের কাছে মাথা নত করেননি। এই কর্মকর্তা কর্মজীবনের প্রতিটি ক্ষেত্রে সততা ও নিষ্ঠার স্বাক্ষর রেখেছেন।
সুধীজনরা মনে করেন, এমন একজন কর্মকর্তাকে কাজের স্বীকৃতি দেওয়া উচিত, যারা সততা ও নিষ্ঠার সঙ্গে জনগনের সেবা করে যাচ্ছেন। নতুন এই দায়িত্বপ্রাপ্তির মাধ্যমে তাঁর পেশাগত জীবনের এক নতুন দিগন্ত উন্মোচিত হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025