1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. thegazipurnewstoday@gmail.com : the gazipur news today :
আমদিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান যুবদল নেতা ই এম মেহেদী হাসান - The Gazipur News Today
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সকাল ৭:১১|
শিরোনামঃ
টিকটকের প্রলোভনে ঘরছাড়া দুই কিশোরী, গাজীপুর সদর থানার অভিযানে ৫০ পিচ ইয়াবা উদ্ধার গাজীপুর মহানগর কৃষক দলের আয়োজনে জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদৎ বার্ষিকী পালিত পুলিশের বিশেষ অভিযানে বিদেশি পিস্তল প্রাইভেটকারসহ এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়, ত্যাগের মহিমায় উদ্ভাসিত ঈদ—আমদিয়া ইউনিয়নবাসীকে আলহাজ্ব মাহাবুব আলমের হৃদয়ছোঁয়া শুভেচ্ছা। আমদিয়ায় ড. আব্দুল মঈন খানের উপস্থিতিতে হত-দরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের নগদ অর্থ বিতরণ নাগরী ইউনিয়ন বাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থী খন্দকার সুলতান আহমেদ পাইকারদী বাজারে জমে উঠেছে কোরবানির পশুর হাট। আমদিয়া ইউনিয়নে ঈদ উপলক্ষে ভিজিএফ খাদ্যসামগ্রী বিতরণ পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে আমদিয়া ইউনিয়নে ভিজিএফ খাদ্যসামগ্রী বিতরণ শুক্রবার

আমদিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান যুবদল নেতা ই এম মেহেদী হাসান

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ২৩১ Time View

কামরুল হাসান জুয়েল
নরসিংদী জেলা প্রতিনিধি।

নরসিংদী সদর উপজেলার আমদিয়া ইউনিয়নের পরিচিত মুখ ও রাজপথের লড়াকু সৈনিক, আমদিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ই এম মেহেদী হাসান আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। তিনি এলাকার মানুষের দোয়া ও সমর্থন কামনা করেছেন।

ই এম মেহেদী হাসান দীর্ঘদিন ধরে ছাত্র রাজনীতি ও সাংগঠনিক কর্মকাণ্ডের মাধ্যমে রাজনৈতিক অঙ্গনে সক্রিয়। ছাত্র রাজনীতির পদাঙ্ক অনুসরণ করে রাজপথের আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণের মাধ্যমে তিনি নিজেকে একজন ত্যাগী ও সংগ্রামী কর্মী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। বর্তমানে তিনি আমদিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

তিনি আমদিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আখালিয়া গ্রামের সন্তান। তার পারিবারিক ঐতিহ্যও দীর্ঘদিন ধরে রাজনীতি ও জনসেবার সাথে জড়িত। তার পিতা হাজী আব্দুস সাত্তার মিয়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া গ্রাম সরকার ও আমদিয়া ইউনিয়ন কৃষক দলের প্রতিষ্ঠাকালীন সফল সভাপতি ছিলেন।

তার চাচা হাজী এ কে এম আনোয়ার হোসেন আমদিয়া ইউনিয়নের জনগণের ভোটে নির্বাচিত দুইবারের সফল সাবেক চেয়ারম্যান এবং একজন বীর মুক্তিযোদ্ধা। এছাড়াও তার দাদা ও পরদাদা হাজী মাঈন উদ্দিন ও হাজী ফরজ আলী বাংলাদেশ জুট মিলের সফল ব্যবসায়ী ও সমাজসেবক হিসেবে এলাকায় সুপরিচিত ছিলেন। পারিবারিকভাবে আরও রয়েছে জনসেবার ঐতিহ্য—তার চাচা এম এ আবুল হাসেম জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ই এম মেহেদী হাসান বলেন, “আমি আমদিয়া ইউনিয়নের একজন সন্তান। আমার পূর্বপুরুষরা সবসময় মানুষের সেবা করে গেছেন। সেই ধারাবাহিকতায় আমিও মানুষের পাশে থাকতে চাই। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে আমি আমদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হতে চাই। আমি চেয়ারম্যান হতে চাই না, আমি আপনাদের একজন সেবক হতে চাই।”

তিনি আরও বলেন, এলাকার উন্নয়ন, সুশাসন এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করার প্রত্যয় নিয়েই তিনি নির্বাচনে অংশ নিতে চান। এজন্য তিনি আমদিয়া ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া ও সমর্থন কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025