1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. thegazipurnewstoday@gmail.com : the gazipur news today :
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এর কল্যাণ সভা এবং অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত। - The Gazipur News Today
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সকাল ৯:৪৬|
শিরোনামঃ
টিকটকের প্রলোভনে ঘরছাড়া দুই কিশোরী, গাজীপুর সদর থানার অভিযানে ৫০ পিচ ইয়াবা উদ্ধার গাজীপুর মহানগর কৃষক দলের আয়োজনে জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদৎ বার্ষিকী পালিত পুলিশের বিশেষ অভিযানে বিদেশি পিস্তল প্রাইভেটকারসহ এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়, ত্যাগের মহিমায় উদ্ভাসিত ঈদ—আমদিয়া ইউনিয়নবাসীকে আলহাজ্ব মাহাবুব আলমের হৃদয়ছোঁয়া শুভেচ্ছা। আমদিয়ায় ড. আব্দুল মঈন খানের উপস্থিতিতে হত-দরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের নগদ অর্থ বিতরণ নাগরী ইউনিয়ন বাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থী খন্দকার সুলতান আহমেদ পাইকারদী বাজারে জমে উঠেছে কোরবানির পশুর হাট। আমদিয়া ইউনিয়নে ঈদ উপলক্ষে ভিজিএফ খাদ্যসামগ্রী বিতরণ পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে আমদিয়া ইউনিয়নে ভিজিএফ খাদ্যসামগ্রী বিতরণ শুক্রবার

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এর কল্যাণ সভা এবং অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত।

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৫৮ Time View

 

নিজস্ব প্রতিবেদক  : অদ্য ১৬-০২-২০২৬ খ্রিঃ তারিখ রোজ সোমবার গাজীপুর মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা এবং অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকাল ১১:০০ ঘটিকায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। এ সভায় জনাব মোঃ ইসরাইল হাওলাদার পুলিশ কমিশনার মহোদয় পেশাদারিত্বে সাফল্য অর্জনকারী পুলিশ সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং সকল পদমর্যাদার পুলিশ সদস্যদের বক্তব্য শোনেন। তারা ব্যক্তিগত ও সমষ্টিগত বিভিন্ন আবেদন এবং সমস্যার কথা তুলে ধরেন। তাদের আবেদন পূরণ ও সমস্যা সমাধানের জন্য কমিশনার মহোদয় সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন। কল্যান সভায় প্রদত্ত বক্তব্যে তিনি জিএমপি তে কর্মরত পুলিশ সদস্যদের সার্বিক কল্যাণের আশ্বাস প্রদান করেন এবং ফোর্সের কল্যাণ নিশ্চিতের পাশাপাশি সেবা প্রত্যাশী জনগণকেও কাঙ্খিত সেবা প্রদানের জন্য সভায় অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান।

পরবর্তীতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের কনফারেন্স রুমে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়, উক্ত সভায় জনাব মোঃ ইসরাইল হাওলাদার, পুলিশ কমিশনার, গাজীপুর মহোদয় মহানগর এলাকায় আইন শৃঙ্খলা নিশ্চিত কল্পে সংশ্লিষ্ট সকলকে সর্বোচ্চ গুরুত্ব প্রদানের আহবান জানান। জিএমপির বিভিন্ন ইউনিটে অনুদঘাটিত মামলা সমূহ উদঘাটন পূর্বক দ্রুত নিষ্পত্তি এবং ওয়ারেন্ট তামিলে যথাযথ ব্যবস্থা গ্রহণসহ ট্রাফিক ব্যবস্থাপনা নিবিড় পর্যবেক্ষণের জন্যও দিক নির্দেশনা প্রদান করেন।

উক্ত কল্যাণ সভা এবং অপরাধ পর্যালোচনা সভায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার ( ক্রাইম এন্ড অপারেশনস) জনাব মোহাম্মদ তাহেরুল হক চৌহান, উপ-পুলিশ কমিশনারবৃন্দ সহ গাজীপুর মেট্রোপলিটন এলাকার পুলিশের বিভিন্ন ইউনিটের পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025