1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. thegazipurnewstoday@gmail.com : the gazipur news today :
আগামীর বাংলাদেশ নির্ধারিত হবে গণভোটে: জিসিসি প্রশাসক - The Gazipur News Today
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সকাল ৯:৩৯|
শিরোনামঃ
টিকটকের প্রলোভনে ঘরছাড়া দুই কিশোরী, গাজীপুর সদর থানার অভিযানে ৫০ পিচ ইয়াবা উদ্ধার গাজীপুর মহানগর কৃষক দলের আয়োজনে জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদৎ বার্ষিকী পালিত পুলিশের বিশেষ অভিযানে বিদেশি পিস্তল প্রাইভেটকারসহ এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়, ত্যাগের মহিমায় উদ্ভাসিত ঈদ—আমদিয়া ইউনিয়নবাসীকে আলহাজ্ব মাহাবুব আলমের হৃদয়ছোঁয়া শুভেচ্ছা। আমদিয়ায় ড. আব্দুল মঈন খানের উপস্থিতিতে হত-দরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের নগদ অর্থ বিতরণ নাগরী ইউনিয়ন বাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থী খন্দকার সুলতান আহমেদ পাইকারদী বাজারে জমে উঠেছে কোরবানির পশুর হাট। আমদিয়া ইউনিয়নে ঈদ উপলক্ষে ভিজিএফ খাদ্যসামগ্রী বিতরণ পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে আমদিয়া ইউনিয়নে ভিজিএফ খাদ্যসামগ্রী বিতরণ শুক্রবার

আগামীর বাংলাদেশ নির্ধারিত হবে গণভোটে: জিসিসি প্রশাসক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬
  • ২০৫ Time View

 

নিজস্ব প্রতিবেদক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ কে সামনে রেখে ভোটাধিকার নিশ্চিত করা, গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা এবং জনসচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমের গঠনমূলক ভূমিকার ওপর গুরুত্বারোপ করেছেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী। তিনি বলেছেন, গণভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আগামী দিনের বাংলাদেশ আমরা কেমন দেখতে চাই-তার একটি স্পষ্ট দিকনির্দেশনা নির্ধারিত হবে এই গণভোটের মাধ্যমেই।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বেলা ১২টায় গাজীপুর শহরের বঙ্গতাজ অডিটোরিয়ামে গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে আয়োজিত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, ‘নির্বাচন ও গণভোটে অধিক সংখ্যক মানুষের অংশগ্রহণ এবং সচেতনভাবে সঠিক সিদ্ধান্ত গ্রহণ অত্যন্ত জরুরি। এ লক্ষ্যেই গাজীপুর সিটি কর্পোরেশন মাসব্যাপী ব্যাপক জনসচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করেছে। লিফলেট বিতরণ, ব্যানার ও বিলবোর্ড স্থাপন, মাইকিং ও ভ্রাম্যমাণ গাড়িতে ভিডিওচিত্র প্রদর্শনের মাধ্যমে ভোটারদের কাছে গণভোটের গুরুত্ব তুলে ধরা হচ্ছে। এই কার্যক্রম সফল করতে সকল সাংবাদিকের আন্তরিক সহযোগিতা একান্ত প্রয়োজন।

তিনি আরও বলেন, মানুষের ভোট দেওয়ার অধিকার রক্ষা এবং একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে প্রশাসন সর্বোচ্চ সতর্কতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করছে। বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারে কান না দিয়ে সবাইকে সত্য ও ন্যায়ের পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। প্রশাসন, নির্বাচন সংশ্লিষ্ট সংস্থা ও গণমাধ্যম একসঙ্গে দায়িত্বশীল ভূমিকা পালন করলে নির্বাচন ঘিরে কোনো অস্থিরতা তৈরি হবে না, মানুষকে আর ন্যায্য অধিকারের দাবিতে রাস্তায় নামতে হবে না বলেও মন্তব্য করেন তিনি।

গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল হাসানের সভাপতিত্বে ও সচিব আমিন আল পারভেজের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গাজীপুর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেন।
তিনি বলেন, নির্বাচন ও গণভোটে প্রশাসন সম্পূর্ণ নিরপেক্ষ অবস্থানে থেকে দায়িত্ব পালন করবে। ভোটারদের নিরাপত্তা, ভোটকেন্দ্রের শৃঙ্খলা এবং ভোটগ্রহণ প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। যেকোনো অভিযোগ দ্রুত যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি আশ্বস্ত করেন।

সভাপতির বক্তব্যে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) মুহাম্মদ সোহেল হাসান বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে গাজীপুর সিটি কর্পোরেশন বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। তিনি বলেন, গণতন্ত্র ২০২৬-এর প্রচারণার অংশ হিসেবে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে ভোটাধিকার ও সাংবিধানিক অধিকার সম্পর্কে সচেতনতা পৌঁছে দেওয়াই এই কার্যক্রমের মূল লক্ষ্য। এ লক্ষ্যে নগরীর জনবহুল এলাকায় ভ্রাম্যমাণ অডিও-ভিজ্যুয়াল প্রচারণা, ডিজিটাল ও ইলেকট্রনিক ব্যানারের মাধ্যমে ৫৭টি ওয়ার্ডে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

মুহাম্মদ সোহেল হাসান আরও জানান, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী নির্বাচন কেন্দ্রগুলোতে যাতায়াতের রাস্তা দ্রুত সংস্কারের কাজ চলমান রয়েছে। পাশাপাশি ঝুঁকিপূর্ণ ও গুরুত্বপূর্ণ নির্বাচন কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে, যার বাস্তবায়ন প্রক্রিয়া বর্তমানে চলমান। তিনি এই সকল কার্যক্রম সঠিকভাবে জনগণের মাঝে তুলে ধরতে গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানের সীমাবদ্ধতার দায় সিটি কর্পোরেশনের হলেও আয়োজনের সাফল্যের কৃতিত্ব উপস্থিত সকলের বলে উল্লেখ করেন তিনি। বক্তব্যের শেষে তিনি আগামী দিনে নির্বাচনকে সুষ্ঠু, সুন্দর ও জবাবদিহিমূলক করতে সকলের সম্মিলিত সহযোগিতার আহ্বান জানান।

মতবিনিময় সভায় জাতীয় নির্বাচন ও গণভোট নিয়ে উপস্থিত সাংবাদিকরা তাদের মতামত ও প্রশ্ন তুলে ধরেন। প্রধান অতিথি ও জেলা রিটার্নিং কর্মকর্তা সেসব প্রশ্নের উত্তর দিয়ে নির্বাচনকালীন প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা সম্পর্কে স্পষ্ট ধারণা দেন। সভায় গাজীপুর জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন। অংশগ্রহণকারীরা মনে করেন, এই মতবিনিময় সভা নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা আরও জোরদার করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025