1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. thegazipurnewstoday@gmail.com : the gazipur news today :
স্থানীয় পর্যায়ে প্রধান স্টেকহোল্ডারদের সঙ্গে সমন্বয় সভা অনুষ্ঠিত - The Gazipur News Today
১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শনিবার| রাত ১১:০০|
শিরোনামঃ
ডেঙ্গু ঠেকাতে গাজীপুরে ৭০০ মানুষের পরিচ্ছন্নতা অভিযান তিন মাসে আনাচে-কানাচে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কারের ঘোষণা স্থানীয় পর্যায়ে প্রধান স্টেকহোল্ডারদের সঙ্গে সমন্বয় সভা অনুষ্ঠিত গাজীপুরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে রোটারি ক্লাব অব ভাওয়ালের ১৪তম অভিষেক অনুষ্ঠিত রোটারী ক্লাব অব গাজীপুর সেন্ট্রালের নবম চার্টার্ড ডে অনুষ্ঠান সম্পন্ন গাজীপুর সিটির ইছালী–পূবাইল কলেজগেট সড়কের কাজ উদ্বোধন;লাখো মানুষের দুর্ভোগের অবসানের আশা তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী নির্যাতন বিচারের দাবিতে কালীগঞ্জে মানববন্ধন ও ধর্ষণকারীর বিচারের দাবিতে শিক্ষার্থীসহ এলাকাবাসীর বিক্ষোভ গাজীপুরে রেললাইনের মাঝে গড়ে উঠা বর্জ্য অপসারণ কার্যক্রম চলমান শ্রদ্ধা, ভালোবাসা ও স্মৃতিচারণে আমদিয়াতে বেগম খোরশেদা বানুর ১৫তম মৃত্যুবার্ষিকী পালন গাজীপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়া গোল্ড কাপে ট্রাইব্রেকারে মানিকগঞ্জকে হারিয়ে চ্যাম্পিয়ন ঢাকা বিকেএসপি

স্থানীয় পর্যায়ে প্রধান স্টেকহোল্ডারদের সঙ্গে সমন্বয় সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৩ Time View

 

নিজেস্ব প্রতিবেদক :
গাজীপুরে শিশু ও যুবদের অনলাইন ও অফলাইন যৌন হয়রানি ও শোষণ থেকে সুরক্ষা এবং ডিজিটাল মাধ্যমে নিরাপদে মতপ্রকাশের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে স্থানীয় পর্যায়ের প্রধান স্টেকহোল্ডারদের সঙ্গে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ২০২৬) গাজীপুর প্রেস ক্লাবে আইন ও সালিশ কেন্দ্র (আসক) আয়োজনে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভাটি ‘স্পিক আপ! এম্পাওয়ারিং সিএসওস টু প্রোটেক্ট চিলড্রেন অ্যান্ড ইয়ুথ ফ্রিডম অব এক্সপ্রেশন বাই ক্যাপিটালাইজিং অন অপারচুনিটিস অ্যান্ড অ্যাড্রেসিং দ্য চ্যালেঞ্জ অব দ্য ডিজিটাল স্পেস ইন বাংলাদেশ’ প্রকল্পের আওতায় আয়োজন করা হয়। প্রকল্পটিতে ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহায়তা এবং টেরে দেস হোমস নেদারল্যান্ডসের কারিগরি সহযোগিতা রয়েছে।

সভায় গাজীপুর মেট্রোপলিটন সদর থানার নারী ও শিশু ডেস্কের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেল (ওসিসি)-এর প্রোগ্রাম অফিসার নূরতাজ বেগম, সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক এ.টি.এম. তৌহিদুজ্জামান এবং জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক শিরীন আক্তারসহ সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, স্থানীয় সিএসও, যুব ও শিশু প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় শিশু ও যুবদের সুরক্ষা, অনলাইন যৌন হয়রানি ও শোষণ প্রতিরোধ, ডিজিটাল প্ল্যাটফর্মে নিরাপদ ও দায়িত্বশীল মতপ্রকাশ, নির্যাতনের শিকার শিশু ও নারীদের প্রয়োজনীয় সেবা নিশ্চিতকরণ এবং সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সমন্বয় ও রেফারেল ব্যবস্থা নিয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, শিশু ও যুবদের অনলাইন এবং অফলাইন ঝুঁকি মোকাবিলায় শুধু একটি প্রতিষ্ঠানের উদ্যোগ যথেষ্ট নয়। এ ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সমাজসেবা, মহিলা বিষয়ক অধিদপ্তর, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, স্থানীয় সিএসও এবং যুব ও শিশুদের সমন্বিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে নির্যাতন বা হয়রানির শিকার ব্যক্তিদের দ্রুত প্রয়োজনীয় আইনি, মানসিক ও সামাজিক সহায়তার আওতায় আনার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় স্থানীয় পর্যায়ে বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় জোরদার, সেবাদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে কার্যকর রেফারেল ও লিংকেজ তৈরি এবং শিশু ও যুবদের নিরাপদ ডিজিটাল পরিবেশ নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ গ্রহণের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

আয়োজকরা জানান, এ ধরনের সমন্বয় সভার মাধ্যমে স্থানীয় পর্যায়ের সেবাদানকারী প্রতিষ্ঠান ও অংশীজনদের মধ্যে কার্যকর যোগাযোগ বৃদ্ধি পাবে এবং শিশু ও যুবদের অধিকার, নিরাপত্তা ও ডিজিটাল মাধ্যমে নিরাপদ মতপ্রকাশ নিশ্চিত করার ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025