1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. thegazipurnewstoday@gmail.com : the gazipur news today :
রোটারী ক্লাব গাজীপুর সেন্ট্রালের প্রেসিডেন্ট হলেন সাংবাদিক আমিনুল ইসলাম - The Gazipur News Today
৩০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শুক্রবার| সকাল ৮:১৭|
শিরোনামঃ
প্রতিদিনের ভোগান্তি, বিকেল হলেই পাঁচদোনা মোড়ে দীর্ঘ যানজট ৫–৬ জন ট্রাফিক পুলিশ দায়িত্বে থাকার পরও যানজট নিরসন হচ্ছে না কেন? জনদুর্ভোগ লাঘবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা জাহানারা হত্যা মামলার রহস্য উদ্ঘাটন, নরসিংদীতে বিশেষ পুরস্কার পেলেন এসআই ইউসুফ ভূইয়মে ডাকাত আতঙ্ক, দুই বাড়িতে দরজা ভেঙে লুট, চেতনানাশক স্প্রে ব্যবহারের অভিযোগ, অসুস্থ কয়েকজন সাত মাসেও তদন্ত প্রতিবেদন আদালতে না পাঠানোর অভিযোগ সলিমগঞ্জ ভূমি অফিসের নায়েবের বিরুদ্ধে অর্থ লেনদেন ও পক্ষপাতিত্বের অভিযোগ কাভার্ড ভ্যানের ধাক্কায় হেলপার মৃত্যু: পিবিআইয়ের হাতে চালক গ্রেফতার বিশ্ব বসতি দিবস উপলক্ষে গাজীপুরে আলোচনা সভা গাজীপুরে মাদক মামলায় তিনজনের যাবৎজীবনসহ বিভিন্ন মেয়াদে কারাদণ্ড টঙ্গীতে ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার গাজীপুরে শিশু ও যুবদের নিরাপত্তা ও অধিকার বিষয়ে পুলিশ সুপারের সঙ্গে ওরিয়েন্টেশন সভা  পড়াশোনার পাশাপাশি পরিবেশবান্ধব প্রজন্ম গড়ার আহ্বান, আছিয়া তৈয়ব মডেল স্কুলে অভিভাবক সমাবেশ ও বৃক্ষ চারা বিতরণ

রোটারী ক্লাব গাজীপুর সেন্ট্রালের প্রেসিডেন্ট হলেন সাংবাদিক আমিনুল ইসলাম

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ১৫৮ Time View

নিজস্ব প্রতিবেদক :
সামাজিক সেবামূলক আন্তর্জাতিক সংগঠন রোটারী ক্লাব অব গাজীপুর সেন্ট্রাল-এর ২০২৬-২০২৭ রোটারি বর্ষের জন্য নতুন পরিচালনা পর্ষদ গঠিত হয়েছে। এতে বিশিষ্ট সাংবাদিক মোঃ আমিনুল ইসলাম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।

শনিবার গাজীপুর ক্লাব লিমিটেড মিলনায়তনে ক্লাবের প্রথম সভায় তিনি বিদায়ী প্রেসিডেন্ট জাহাঙ্গীর কবীরের কাছ থেকে প্রেসিডেন্টের দায়িত্বভার গ্রহণ করেন। এসময় ক্লাবের চার্টার প্রেসিডেন্ট মজিবুর রহমান কাজলসহ বিভিন্ন ক্লাবের সাবেক প্রেসিডেন্ট, ক্লাবের সদস্য এবং রোটারেক্টগণ উপস্থিত ছিলেন।নবগঠিত পরিচালনা পর্ষদে এইচএম শওকম ওসমান সরকার সাধারণ সম্পাদক এবং মোঃ মাজহারুল কবির কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন। নবনির্বাচিত বোর্ড আগামী এক বছর ক্লাবের কার্যক্রম পরিচালনা করবে।

মোঃ আমিনুল ইসলাম গাজীপুরের একজন সিনিয়র সাংবাদিক তিনি গাজীপুর প্রেসক্লাবের একাধিকবার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বর্তমানে বিভিন্ন সামাজিক, পেশাজীবী ও ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন। তিনি জাতীয় দৈনিক আগামীর সময়ের নিজস্ব প্রতিবেদক হিসেবে গাজীপুরে দায়িত্ব পালন করছেন।প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় তিনি ক্লাবের সকল সদস্যের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, রোটারির মূলমন্ত্র ধারণ করে মানবসেবা, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ সংরক্ষণ এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে ক্লাবকে আরও গতিশীল ও কার্যকর করার জন্য তিনি সকল সদস্যের সহযোগিতা নিয়ে কাজ করবেন।

নবনির্বাচিত পরিচালনা পর্ষদের সদস্যরা ক্লাবের ঐতিহ্য অক্ষুন্ন রেখে জনকল্যাণমূলক কার্যক্রমকে আরও সম্প্রসারণ এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025