1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. thegazipurnewstoday@gmail.com : the gazipur news today :
মাদকের ভয়াবহ রোধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার বিকল্প নেই - The Gazipur News Today
২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সন্ধ্যা ৭:২৬|
শিরোনামঃ
রোটারী ক্লাব অব গাজীপুর সেন্ট্রালের নবম চার্টার্ড ডে অনুষ্ঠান সম্পন্ন গাজীপুর সিটির ইছালী–পূবাইল কলেজগেট সড়কের কাজ উদ্বোধন;লাখো মানুষের দুর্ভোগের অবসানের আশা তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী নির্যাতন বিচারের দাবিতে কালীগঞ্জে মানববন্ধন ও ধর্ষণকারীর বিচারের দাবিতে শিক্ষার্থীসহ এলাকাবাসীর বিক্ষোভ গাজীপুরে রেললাইনের মাঝে গড়ে উঠা বর্জ্য অপসারণ কার্যক্রম চলমান শ্রদ্ধা, ভালোবাসা ও স্মৃতিচারণে আমদিয়াতে বেগম খোরশেদা বানুর ১৫তম মৃত্যুবার্ষিকী পালন গাজীপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়া গোল্ড কাপে ট্রাইব্রেকারে মানিকগঞ্জকে হারিয়ে চ্যাম্পিয়ন ঢাকা বিকেএসপি পূবাইল স্টেশন বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন আজ: উৎসবমুখর পরিবেশে চলছে ভোটগ্রহণ মরহুম আব্দুল মোমেন খান স্মৃতি টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, উৎসবমুখর পরিবেশ একজন মায়ের মহিমা, এক আলোর উত্তরাধিকার” — দানবীর, শিক্ষানুরাগী ও মমতাময়ী জননী বেগম খোরশেদা বানুর ১৫তম মৃত্যুবার্ষিকী শনিবার পুবাইলে ব্যবসায়ীকে কুপিয়ে আহত করে ৩০ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

মাদকের ভয়াবহ রোধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার বিকল্প নেই

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ৪৭ Time View

নিজস্ব প্রতিবেদক:
মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গাজীপুর। শুক্রবার (২৭ জুন) সকাল ১০টায় গাজীপুর জেলা প্রশাসক নাটমন্দিরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য মাদকবিরোধী র‌্যালি বের করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে সর্বস্তরের মানুষের সচেতনতা বৃদ্ধি অপরিহার্য। এ লক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকবিরোধী লিফলেট বিতরণ, ধর্মীয় প্রতিষ্ঠানে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা এবং জুমার খুতবায় মাদকের ভয়াবহ কুফল তুলে ধরতে ইমামদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

বক্তারা আরও বলেন, মাদকের অপব্যবহার রোধে প্রতিটি পরিবারের অভিভাবকদের সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। মাদকপাচার প্রতিরোধে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা প্রশাসনের ওপর নির্ভর না করে সাধারণ জনগণকেও সক্রিয়ভাবে সহযোগিতা করতে হবে। সন্তানদের মাদকের ছোবল থেকে রক্ষা করতে তাদের চলাফেরা, বন্ধুবান্ধব ও সার্বিক কর্মকা-ের ওপর অভিভাবকদের নিয়মিত নজরদারি রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা বলেন, একজন ব্যক্তি মাদকে আসক্ত হয়ে পড়লে তার মাধ্যমে বিভিন্ন ধরনের সামাজিক অপরাধ সংঘটিত হওয়ার ঝুঁকি বেড়ে যায়। চুরি, ছিনতাই, ডাকাতি, জুয়াসহ নানা অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের উল্লেখযোগ্য অংশই মাদকাসক্ত। তাই মাদকের ভয়াবহ বিস্তার রোধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার কোনো বিকল্প নেই।

গাজীপুর জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক সালমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- স্থানীয় সরকারের উপ-পরিচালক আহমেদ হোসেন ভূঁইয়া, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার এস এম শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হোসেন রেজা এবং জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাক্তার সাবরীনা মোহনা।

স্বাগত বক্তব্যে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক এমদাদুল ইসলাম মিঠুন বলেন,মাদকের ভয়াবহতা রোধে শুধু আইন প্রয়োগ নয়, সচেতনতা সৃষ্টি, পারিবারিক বন্ধন সুদৃঢ় করা এবং চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রম আরও সম্প্রসারণের বিকল্প নেই। সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত অংশগ্রহণেই একটি মাদকমুক্ত, নিরাপদ ও সুস্থ সমাজ গড়ে তোলা সম্ভব বলেও তারা মত প্রকাশ করেন।

এছাড়াও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শাহীন মাহমুদ, পরিদর্শক মুহাম্মদ মাহবুবুল আলম ভূঞাসহ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে চিত্রাঙ্কন, রচনা ও অন্যান্য প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশু-কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025