1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. thegazipurnewstoday@gmail.com : the gazipur news today :
গাজীপুরে জেলা সড়ক নিরাপত্তা কমিটির কর্মশালা: ‘সড়ক অবরোধ নয় শর্ত মানলেই চাকরি’ - The Gazipur News Today
২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ৯:১৪|
শিরোনামঃ
রোটারী ক্লাব অব গাজীপুর সেন্ট্রালের নবম চার্টার্ড ডে অনুষ্ঠান সম্পন্ন গাজীপুর সিটির ইছালী–পূবাইল কলেজগেট সড়কের কাজ উদ্বোধন;লাখো মানুষের দুর্ভোগের অবসানের আশা তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী নির্যাতন বিচারের দাবিতে কালীগঞ্জে মানববন্ধন ও ধর্ষণকারীর বিচারের দাবিতে শিক্ষার্থীসহ এলাকাবাসীর বিক্ষোভ গাজীপুরে রেললাইনের মাঝে গড়ে উঠা বর্জ্য অপসারণ কার্যক্রম চলমান শ্রদ্ধা, ভালোবাসা ও স্মৃতিচারণে আমদিয়াতে বেগম খোরশেদা বানুর ১৫তম মৃত্যুবার্ষিকী পালন গাজীপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়া গোল্ড কাপে ট্রাইব্রেকারে মানিকগঞ্জকে হারিয়ে চ্যাম্পিয়ন ঢাকা বিকেএসপি পূবাইল স্টেশন বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন আজ: উৎসবমুখর পরিবেশে চলছে ভোটগ্রহণ মরহুম আব্দুল মোমেন খান স্মৃতি টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, উৎসবমুখর পরিবেশ একজন মায়ের মহিমা, এক আলোর উত্তরাধিকার” — দানবীর, শিক্ষানুরাগী ও মমতাময়ী জননী বেগম খোরশেদা বানুর ১৫তম মৃত্যুবার্ষিকী শনিবার পুবাইলে ব্যবসায়ীকে কুপিয়ে আহত করে ৩০ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

গাজীপুরে জেলা সড়ক নিরাপত্তা কমিটির কর্মশালা: ‘সড়ক অবরোধ নয় শর্ত মানলেই চাকরি’

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ৬৬ Time View

স্টাফ রিপোর্টার, গাজীপুর:

সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা বৃদ্ধি, আইনের যথাযথ প্রয়োগ এবং সংশ্লিষ্ট সবার সমন্বিত প্রচেষ্টা বাড়ানোর লক্ষ্যে গাজীপুরে একটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের ‘ভাওয়াল সম্মেলন কক্ষে’ জেলা সড়ক নিরাপত্তা কমিটির এই কর্মপরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও বিআরটিএ যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে।

গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) নুরুল করিম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. শরিফ উদ্দিন, মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) আশরাফুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন, গাজীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাজ্জাত হোসেন, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মতিয়ার রহমান, গাজীপুর প্রেস ক্লাবের তত্ত্বাবধায়ক মন্ডলীর সদস্য দেলোয়ার হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া বলেন, সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ও সড়কের যানজট কমাতে কঠোর পদক্ষেপ নেয়া হবে। তিনি স্পষ্ট জানিয়ে দেন, “মহাসড়ক অবরোধ করা যাবে না—এমন শর্ত মানলেই কেবল পোশাক কর্মীরা চাকরি করতে পারবেন। শিল্প কারখানার কোনো শ্রমিকের সড়ক দুর্ঘটনায় মৃত্যু হলে বা বেতন পরিশোধ না করা হলে এবং তার জেরে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করলে, সেই দায় সংশ্লিষ্ট কারখানা মালিকদেরই নিতে হবে।”

মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করার বিষয়ে তিনি আরও বলেন, মহাসড়কে কোনো বাজার বসতে দেয়া হবে না। যেখানে-সেখানে যত্রতত্র পার্কিং ও যাত্রী ওঠানামা সম্পূর্ণ বন্ধ করতে হবে। মহাসড়কের পাশে অবৈধভাবে কোনো হকার বসতে বা ফুটপাত দখল করতে দেয়া হবে না।

সভায় বক্তারা বলেন, গাজীপুর মহানগর ও জেলায় সড়ক দুর্ঘটনা এবং মৃত্যুর হার বেড়েছে, যা উদ্বেগজনক। প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। অতিরিক্ত গতি, বেপরোয়া ড্রাইভিং, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং, উল্টো পথে যান চলাচল, পথচারীদের ফুট ওভারব্রিজ ব্যবহারে অনীহা, মহাসড়কে অবৈধ অটোরিকশার অবাধ চলাচল এবং ফুটপাত দখলের কারণেই মূলত সড়ক দুর্ঘটনা বৃদ্ধি পাচ্ছে।

কর্মশালা শেষে সড়ক দুর্ঘটনায় নিহত ও গুরুতর আহত ব্যক্তিদের পরিবারের পুনর্বাসনের জন্য সরকারি অনুদান দেয়া হয়। অনুষ্ঠানে ৩৫টি চেকের মাধ্যমে ৩৫ পরিবারকে ১ কোটি ১ লাখ টাকার আর্থিক অনুদান বিতরণ করা হয়।
###
দেলোয়ার হোসেন
গাজীপুর।
২২-০৬-২০২৬

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025