
নিজস্ব প্রতিবেদক :
জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে গাজীপুরে উদ্বোধন করা হয়েছে ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’।
বেলুন ও কবুতর উড়িয়ে শনিবার বিকালে গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে ওই টুর্নামেন্টের উদ্বোধন করেন
টুর্ণামেটে উপলক্ষে শহীদ বরকত স্টেডিয়ামের আশপাশের সড়ক, মোড় ও জনসমাগমস্থলে টাঙানো হয়েছে রঙ-বেরঙের ব্যানার-ফেস্টুন। স্টেডিয়ামমুখী সড়কে নির্মাণ করা হয়েছে বেশ কিছু দৃষ্টিনন্দন তোরণ।মাদককে না বলি, খেলাধুলার মাধ্যমে সুন্দর জীবন গড়ি-এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। দেশের বিভিন্ন প্রান্তের শক্তিশালী ১৬টি দলের অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্টকে ঘিরে ক্রীড়াপ্রেমীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে।
শনিবার (২০ জুন) বিকেলে গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে গাজীপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ নূরুল করিম ভূঁইয়ার সভাপতিত্বে এবং টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক হান্নান মিয়া হান্নুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি। তিনি বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং একটি সুস্থ, মাদকমুক্ত ও শৃঙ্খলাবদ্ধ সমাজ গঠনের অন্যতম কার্যকর হাতিয়ার। তরুণদের খেলাধুলার প্রতি আরও বেশি সম্পৃক্ত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার। তিনি বলেন, ক্রীড়াচর্চার প্রসার ঘটলে তরুণ সমাজ মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে থাকবে এবং একটি সুস্থ, মানবিক ও প্রগতিশীল সমাজ বিনির্মাণে ভূমিকা রাখবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার এবং গাজীপুরের পুলিশ সুপার মোঃ শরীফ উদ্দিন। তারা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে নিয়মিত ক্রীড়া আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব মোঃ আব্দুর রউফ বাবুল, বিএনপি নেতা এ কে এম মোফাজ্জল হোসেন,জননেতা এডভোকেট আব্দুস সালাম, গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এবং গাজীপুর সদর মেট্রো থানা বিএনপির সাবেক সফল সভাপতি
, অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস, আব্দুর রহিম কালা, হাসান আজমল ভূঁইয়া, ভিপি জয়নাল আবেদীন তালুকদার, হাসিবুর রহমান মুন্না, শাহাদাত হোসেন শাহীনসহ জেলা ক্রীড়া অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
উদ্বোধনী ম্যাচে দেশের ঐতিহ্যবাহী ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে দিনাজপুরের শাইখ স্পোর্টসকে ৩-০ গোলের ব্যবধানে পরাজিত করে শুভ সূচনা করে।
আয়োজকরা জানান, টুর্নামেন্টে দেশের সেরা ১৬টি দল অংশ নিচ্ছে। প্রতিযোগিতামূলক এই আয়োজনের মাধ্যমে নতুন প্রতিভাবান ফুটবলার খুঁজে বের করার পাশাপাশি গাজীপুরে ফুটবলের জনপ্রিয়তা আরও বৃদ্ধি পাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।