1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. thegazipurnewstoday@gmail.com : the gazipur news today :
সরকারি বাউন্ডারী ভাঙলো দোকান মালিক, অনৈতিক সুবিধা নিলেন দুর্নীতিবাজ জোবায়ের - The Gazipur News Today
২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| বিকাল ৩:৩৬|
শিরোনামঃ
রোটারী ক্লাব অব গাজীপুর সেন্ট্রালের নবম চার্টার্ড ডে অনুষ্ঠান সম্পন্ন গাজীপুর সিটির ইছালী–পূবাইল কলেজগেট সড়কের কাজ উদ্বোধন;লাখো মানুষের দুর্ভোগের অবসানের আশা তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী নির্যাতন বিচারের দাবিতে কালীগঞ্জে মানববন্ধন ও ধর্ষণকারীর বিচারের দাবিতে শিক্ষার্থীসহ এলাকাবাসীর বিক্ষোভ গাজীপুরে রেললাইনের মাঝে গড়ে উঠা বর্জ্য অপসারণ কার্যক্রম চলমান শ্রদ্ধা, ভালোবাসা ও স্মৃতিচারণে আমদিয়াতে বেগম খোরশেদা বানুর ১৫তম মৃত্যুবার্ষিকী পালন গাজীপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়া গোল্ড কাপে ট্রাইব্রেকারে মানিকগঞ্জকে হারিয়ে চ্যাম্পিয়ন ঢাকা বিকেএসপি পূবাইল স্টেশন বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন আজ: উৎসবমুখর পরিবেশে চলছে ভোটগ্রহণ মরহুম আব্দুল মোমেন খান স্মৃতি টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, উৎসবমুখর পরিবেশ একজন মায়ের মহিমা, এক আলোর উত্তরাধিকার” — দানবীর, শিক্ষানুরাগী ও মমতাময়ী জননী বেগম খোরশেদা বানুর ১৫তম মৃত্যুবার্ষিকী শনিবার পুবাইলে ব্যবসায়ীকে কুপিয়ে আহত করে ৩০ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

সরকারি বাউন্ডারী ভাঙলো দোকান মালিক, অনৈতিক সুবিধা নিলেন দুর্নীতিবাজ জোবায়ের

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ৬২ Time View

নিজস্ব প্রতিবেদক :
গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ ও হাসপাতাল সংলগ্ন বৃহত্তর ময়মনসিংহ সমিতি সুপার মার্কেটের সামনে রাতের আঁধারে সরকারি বাউন্ডারী ওয়াল ভেঙ্গে ফেলার অভিযোগ উঠেছে নাহার ফার্মেসীর মালিক মিন্টু মিয়ার বিরুদ্ধে।
এ ঘটনায় বছর পেরিয়ে গেলেও কার্যকর কোন ব্যবস্থা নেয়নি গাজীপুর গণপূর্ত বিভাগ। এ বিষয়ে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. হেজবুল কবির, উপ সহকারী প্রকৌশলী জোবায়েরকে বার বার বলা সত্ত্বেও বিষয়টি তারা আমলেই নেননি। চাউর উঠেছে রাতের আঁধারে সরকারি বাউন্ডারী ওয়াল ভেঙ্গে ফেলার পেছনে উপ সহকারী প্রকৌশলী জোবায়ের নাহার ফার্মেসীর মালিক মিন্টু মিয়ার কাছ থেকে অনৈতিক ভাবে সুবিধা গ্রহন করেছেন। যার ফলশ্রুতিতে তিনিও তালবাহানা করছেন।
দোকান মালিকদের পক্ষে লিখিত অভিযোগকারী জানান, নাহার ফার্মেসীর মালিক মিন্টু মিয়ার অবৈধ কর্মকান্ডের কারণে সরকারি সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অন্যান্য দোকান মালিকসহ সাধারণ মানুষদের নিরাপত্তা হুমকির সম্মুখীন হচ্ছে।
অভিযোগ অনুসারে, হাসপাতালের জরুরি বিভাগের পূর্ব পাশে নির্মিত দোকানঘর সংলগ্ন বাউন্ডারী ওয়ালে প্রতিটি মার্কেটের জন্য একটি করে গেইট রাখার অনুমতি দেওয়া হয়েছিল। ওই গেইট দিয়ে সাধারণ মানুষ সহজেই দোকানগুলোতে যাতায়াত করতো।
অভিযোগ অনুযায়ী, গত ২০২৪ সালের ৫ আগস্টের দিকে নাহার ফার্মেসীর মালিক মিন্টু মিয়া উপ সহকারী প্রকৌশলী জোবায়েরের যোগসাজসে প্রভাব খাটিয়ে তার দোকানের সামনের অবৈধভাবে রাতের আধারে সরকারি বাউন্ডারি ভেঙ্গে ফেলেছে। পাশ্ববর্তী দোকান মালিকরা বাধা দিলেও তিনি তা অমান্য করেছেন মিন্টু মিয়া। এতে সরকারি বাউন্ডারী ওয়াল ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি, অন্যান্য দোকান মালিকগণও তাদের সুবিধাদার্থে দোকানের সামনের বাউন্ডারিগুলো ভাঙতে চাইছে।
নিশরাত ফার্মেসীর মালিক আব্দুল হাই জানান, সরকারি সম্পত্তি রক্ষার পাশাপাশি আমাদের নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। অবৈধভাবে গেইট খোলা ও ওয়াল ভাঙচুরের ঘটনায় আমরা উদ্বিগ্ন।
বিষয়টি বার বার কর্তৃপক্ষকে জানানো হলেও তারা কোন পদক্ষেপ নেয়নি। দোকান মালিকগণ আশা প্রকাশ, নির্বাহী প্রকৌশলী সরেজমিনে এসে সরকারি সম্পত্তি রক্ষা ও অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেবেন। কিন্তু কোন সাড়া মেলেনি। সরকারি বাউন্ডারি ওয়াল ভাঙার বিষয়ে জানতে চাইলে নাহার ফার্মেসির মালিক মিন্টু মিয়া বলেন, ওয়াল ভাঙার বিষয়ে আমি কিছু জানিনা। কে বা কাহারা ভেঙ্গেছে তাও আমার জানা নেই।
এ বিষয়ে এক বছর আগে জানতে চাইলে গাজীপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী হেজবুল কবির বলেন, বাউন্ডারি ওয়াল ভাঙ্গার বিষয়ে একটি অভিযোগ জমা পড়েছে। বিষয়টি আমরা হাসপাতাল কর্তৃপক্ষকে জানিয়েছি এবং ওয়াল পুননির্মাণ করার জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে। কিন্তু গত ১বছর পেরিয়ে গেলেও কোন ব্যবস্থা নেননি নির্বাহী প্রকৌশলী হেজবুল কবির। তিনি হাসপাতাল পরিচালকের দোহাই দিয়ে ধরাছোয়ার বাইরে থেকে যাচ্ছেন। গত কয়েকদিন আগেও কয়েকজন গণমাধ্যম কর্মীরা নির্বাহী প্রকৌশলী হেজবুল কবিরকে বিষয়টি নিয়ে ফের অবগত করলে তিনি আজ নয় কাল, কাল নয় পরশু এভাবেই দিনের পর দিন তালবাহানাসহ শুরু করেছেন জজ মিয়া নাটক।
অভিযোগ উঠেছে, গাজীপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী হেজবুল কবির যোগদানের পর থেকেই নানা অনিয়ম ও স্বেচ্ছাচারিতায় জড়িয়ে পড়েন। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের কোন নজরদারি না থাকায় তিনি আরও বেপরোয়া হয়ে উঠেছেন। নিয়মের বালাই না থাকায় নানা দুর্দশায় পরিণত হয়েছে গাজীপুর গণপূর্ত বিভাগ। তলানিতে ঠেকেছে সেবার মান।
যেখানে প্রধানমন্ত্রী সরকারি অফিসের প্রতিটি স্তরে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এবং দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে প্রতিরোধমূলক ও দমনমূলক ব্যবস্থা গ্রহণে মাঠ প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে সেখানে গাজীপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী হেজবুল কবির ও উপ সহকারী প্রকৌশলী জোবায়েরের মত এই -কর্মকর্তা-কর্মচারি প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসরন করছেন না।
গাজীপুর গণপূর্ত অধিদপ্তর এখন দুর্নীতির স্বর্গরাজ্য: অনিয়ম ও দুর্নীতি, সরকারি অর্থ লুটপাট স্বেচ্ছাচারিতা, স্বজনপ্রীতি নতুন কিছু নয়। তবে দুর্নীতির শীর্ষে থাকা বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন উপ সহকারী প্রকৌশলী জোবায়ের। এর আগেও এক কাজের বিল দু’বার দেয়ার অভিযোগও রয়েছে কর্মকর্তাদের বিরুদ্ধে। এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বরাবরে অভিযোগও দাখিল করা হয়েছিল। আদালতেও অনিয়মের অভিযোগ তুলে একটি মামলা দায়ের করা হয়েছে। পরস্পর জোগসাজশ ও দুর্নীতি করে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন এ নিয়ে তদন্ত করছে।
সেই অভিযোগ সূত্রে জানা গেছে, গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে দ্বিতীয় পর্যায়ের ভূমি উন্নয়ন কাজে দুর্নীতি করে সাড়ে ৬ কোটি সরকারি টাকা লুটপাট ও তছরুপ করা হয়েছে। এই দুর্নীতির মূলহোতা ছিলেন গাজীপুর গণপূর্ত বিভাগের সাবেক নির্বাহী প্রকৌশলী স্বপন চাকমা। এর সঙ্গে জড়িত রয়েছেন উপ-সহকারী প্রকৌশলী মো. জোবায়েরসহ আরো কয়েকজন। পাঠক গাজীপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী হেজবুল কবির ও উপ সহকারী প্রকৌশলী জোবায়েরের বিস্তারিত ফিরিস্তি নিয়ে আসছি..

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025