1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. thegazipurnewstoday@gmail.com : the gazipur news today :
গাজীপুরে জিয়াউর রহমান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ১৮ জুন - The Gazipur News Today
১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| সোমবার| রাত ৩:১২|
শিরোনামঃ
ডেঙ্গু ঠেকাতে গাজীপুরে ৭০০ মানুষের পরিচ্ছন্নতা অভিযান তিন মাসে আনাচে-কানাচে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কারের ঘোষণা স্থানীয় পর্যায়ে প্রধান স্টেকহোল্ডারদের সঙ্গে সমন্বয় সভা অনুষ্ঠিত গাজীপুরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে রোটারি ক্লাব অব ভাওয়ালের ১৪তম অভিষেক অনুষ্ঠিত রোটারী ক্লাব অব গাজীপুর সেন্ট্রালের নবম চার্টার্ড ডে অনুষ্ঠান সম্পন্ন গাজীপুর সিটির ইছালী–পূবাইল কলেজগেট সড়কের কাজ উদ্বোধন;লাখো মানুষের দুর্ভোগের অবসানের আশা তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী নির্যাতন বিচারের দাবিতে কালীগঞ্জে মানববন্ধন ও ধর্ষণকারীর বিচারের দাবিতে শিক্ষার্থীসহ এলাকাবাসীর বিক্ষোভ গাজীপুরে রেললাইনের মাঝে গড়ে উঠা বর্জ্য অপসারণ কার্যক্রম চলমান শ্রদ্ধা, ভালোবাসা ও স্মৃতিচারণে আমদিয়াতে বেগম খোরশেদা বানুর ১৫তম মৃত্যুবার্ষিকী পালন গাজীপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়া গোল্ড কাপে ট্রাইব্রেকারে মানিকগঞ্জকে হারিয়ে চ্যাম্পিয়ন ঢাকা বিকেএসপি

গাজীপুরে জিয়াউর রহমান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ১৮ জুন

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ১৮০ Time View

নিজস্ব প্রতিবেদক :

যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলার মাধ্যমে সুস্থ, সচেতন ও মানবিক সমাজ গঠনের প্রত্যয়ে গাজীপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। আগামী ১৮ জুন গাজীপুরের ঐতিহ্যবাহী শহীদ বরকত স্টেডিয়ামে এ টুর্নামেন্টের উদ্বোধন হবে।

মাদক নয়, খেলাধুলা হোক তরুণ প্রজন্মের অঙ্গীকার’ এই স্লোগানকে সামনে রেখে টুর্নামেন্ট থেকে বিশেষ বার্তা দেয়া হয়।

সোমবার (৮ জুন) বিকালে টুর্নামেন্ট উপলক্ষে আয়োজিত শহীদ বরকত স্টেডিয়াম সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং তরুণদের শারীরিক ও মানসিক বিকাশ, নেতৃত্বের গুণাবলি এবং সামাজিক মূল্যবোধ তৈরির অন্যতম শক্তিশালী হাতিয়ার। বর্তমান সময়ে যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই।

সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের সার্বিক প্রস্তুতি, অংশগ্রহণকারী দলসমূহের নিবন্ধন কার্যক্রম, আয়োজনের লক্ষ্য ও উদ্দেশ্য এবং ক্রীড়াঙ্গনের উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা তুলে ধরা হয়।

আয়োজকরা বলেন, এ টুর্নামেন্টের মাধ্যমে তরুণদের মধ্যে ক্রীড়াচর্চার আগ্রহ বৃদ্ধি পাবে ও সুস্থ বিনোদনের পরিবেশ সৃষ্টি হবে।

টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক মো. হান্নান মিয়া হান্নু সাংবাদিকদের উদ্দেশে বলেন, “টুর্নামেন্টের সফল আয়োজন এবং ব্যাপক প্রচার-প্রসারে গণমাধ্যমের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের মাধ্যমে খেলাধুলার ইতিবাচক বার্তা সমাজের সর্বস্তরে পৌঁছে যাবে।” অংশ নেয়া দলের প্রতিটি খেলায় দুটি দললে ৫০ হাজার টাকার প্রাইজ মানি ঘোষণা করেন তিনি।

তিনি আরও বলেন, “মাদক নয়, খেলাধুলা হোক তরুণ প্রজন্মের অঙ্গীকার”— এই স্লোগানকে সামনে রেখেই এবারের আয়োজন করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে টুর্নামেন্ট পরিচালনা কমিটির বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে প্রাক্তন ফুটবলার আবদুর রউফ বাবুল, অ্যাডভোকেট আব্দুস সালাম,বিএনপি নেতা মোফাজ্জল হোসেন প্রমূখ।

আয়োজকরা স্থানীয় ও জাতীয় পর্যায়ের গণমাধ্যমকর্মীদের আন্তরিক সহযোগিতা কামনা করেন এবং টুর্নামেন্টকে সফল করতে সকলের অংশগ্রহণের আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025