1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. thegazipurnewstoday@gmail.com : the gazipur news today :
আসন্ন ঈদুল আজহাকে ঘিরে প্রাণের উচ্ছ্বাস—নরসিংদীর পাইকারদী বাজারে বসছে ঐতিহ্যবাহী বিশাল কুরবানির পশুর হাট - The Gazipur News Today
২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ৮:২৪|
শিরোনামঃ
রোটারী ক্লাব অব গাজীপুর সেন্ট্রালের নবম চার্টার্ড ডে অনুষ্ঠান সম্পন্ন গাজীপুর সিটির ইছালী–পূবাইল কলেজগেট সড়কের কাজ উদ্বোধন;লাখো মানুষের দুর্ভোগের অবসানের আশা তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী নির্যাতন বিচারের দাবিতে কালীগঞ্জে মানববন্ধন ও ধর্ষণকারীর বিচারের দাবিতে শিক্ষার্থীসহ এলাকাবাসীর বিক্ষোভ গাজীপুরে রেললাইনের মাঝে গড়ে উঠা বর্জ্য অপসারণ কার্যক্রম চলমান শ্রদ্ধা, ভালোবাসা ও স্মৃতিচারণে আমদিয়াতে বেগম খোরশেদা বানুর ১৫তম মৃত্যুবার্ষিকী পালন গাজীপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়া গোল্ড কাপে ট্রাইব্রেকারে মানিকগঞ্জকে হারিয়ে চ্যাম্পিয়ন ঢাকা বিকেএসপি পূবাইল স্টেশন বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন আজ: উৎসবমুখর পরিবেশে চলছে ভোটগ্রহণ মরহুম আব্দুল মোমেন খান স্মৃতি টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, উৎসবমুখর পরিবেশ একজন মায়ের মহিমা, এক আলোর উত্তরাধিকার” — দানবীর, শিক্ষানুরাগী ও মমতাময়ী জননী বেগম খোরশেদা বানুর ১৫তম মৃত্যুবার্ষিকী শনিবার পুবাইলে ব্যবসায়ীকে কুপিয়ে আহত করে ৩০ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

আসন্ন ঈদুল আজহাকে ঘিরে প্রাণের উচ্ছ্বাস—নরসিংদীর পাইকারদী বাজারে বসছে ঐতিহ্যবাহী বিশাল কুরবানির পশুর হাট

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৮৫ Time View

কামরুল হাসান জুয়েল
নরসিংদী জেলা প্রতিনিধি।

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে ঘিরে দেশজুড়ে যখন উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে, ঠিক তখনই নরসিংদী সদর উপজেলার মাধবদী থানাধীন আমদিয়া ইউনিয়নের পাইকারদী বাজারে শুরু হয়েছে প্রাণের উচ্ছ্বাস। কুরবানির সেই চিরচেনা ধর্মীয় অনুভূতি ও আনন্দকে ধারণ করে এখানে আবারও বসতে যাচ্ছে ঐতিহ্যবাহী বিশাল কুরবানির গরু ও ছাগলের হাট। আগামী ২৩ তারিখ (শনিবার) ও ২৬ তারিখ (মঙ্গলবার) এই হাট অনুষ্ঠিত হবে।
গ্রামীণ বাংলার প্রাণস্পন্দন যেন নতুন করে জেগে উঠবে এই হাটকে কেন্দ্র করে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে খামারিরা নিয়ে আসবেন যত্নে লালন-পালন করা সুস্থ-সবল গরু ও ছাগল। হাটজুড়ে ভেসে বেড়াবে গরুর ডাক, দরদাম আর মানুষের আনন্দঘন কোলাহল—যা ঈদের আগমনী বার্তাকে আরও প্রাণবন্ত করে তুলবে।
আয়োজকরা জানিয়েছেন, ক্রেতা ও বিক্রেতাদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। নিরাপদ, পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখার পাশাপাশি বিশ্বস্ত লেনদেনের নিশ্চয়তা ও সুস্থ পশুর প্রাপ্যতা নিশ্চিত করতে থাকবে কঠোর নজরদারি।
স্থানীয়দের মতে, “পাইকান্দী বাজারের এই হাট শুধু একটি বাজার নয়, এটি আমাদের ঐতিহ্য, সংস্কৃতি এবং ঈদের আনন্দের এক অনন্য মিলনমেলা।” প্রতিবছরের মতো এবারও আশপাশের বিভিন্ন এলাকা থেকে হাজারো মানুষের পদচারণায় মুখরিত হবে এই হাট প্রাঙ্গণ।
হাট কর্তৃপক্ষ সকলকে আন্তরিক আমন্ত্রণ জানিয়েছেন এই প্রাণের মেলায় অংশ নেওয়ার জন্য। কুরবানির মহান শিক্ষা ও ঈদের আনন্দ ভাগাভাগি করতে নরসিংদীর পাইকারদী বাজার আবারও প্রস্তুত—একটি স্মরণীয় ও উৎসবমুখর আয়োজন নিয়ে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025