1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. thegazipurnewstoday@gmail.com : the gazipur news today :
কোনাবাড়ীতে বিপুল পরিমাণ মাদকসহ দুই কারবারি গ্রেপ্তার - The Gazipur News Today
১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| সোমবার| রাত ১:৪৪|
শিরোনামঃ
ডেঙ্গু ঠেকাতে গাজীপুরে ৭০০ মানুষের পরিচ্ছন্নতা অভিযান তিন মাসে আনাচে-কানাচে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কারের ঘোষণা স্থানীয় পর্যায়ে প্রধান স্টেকহোল্ডারদের সঙ্গে সমন্বয় সভা অনুষ্ঠিত গাজীপুরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে রোটারি ক্লাব অব ভাওয়ালের ১৪তম অভিষেক অনুষ্ঠিত রোটারী ক্লাব অব গাজীপুর সেন্ট্রালের নবম চার্টার্ড ডে অনুষ্ঠান সম্পন্ন গাজীপুর সিটির ইছালী–পূবাইল কলেজগেট সড়কের কাজ উদ্বোধন;লাখো মানুষের দুর্ভোগের অবসানের আশা তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী নির্যাতন বিচারের দাবিতে কালীগঞ্জে মানববন্ধন ও ধর্ষণকারীর বিচারের দাবিতে শিক্ষার্থীসহ এলাকাবাসীর বিক্ষোভ গাজীপুরে রেললাইনের মাঝে গড়ে উঠা বর্জ্য অপসারণ কার্যক্রম চলমান শ্রদ্ধা, ভালোবাসা ও স্মৃতিচারণে আমদিয়াতে বেগম খোরশেদা বানুর ১৫তম মৃত্যুবার্ষিকী পালন গাজীপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়া গোল্ড কাপে ট্রাইব্রেকারে মানিকগঞ্জকে হারিয়ে চ্যাম্পিয়ন ঢাকা বিকেএসপি

কোনাবাড়ীতে বিপুল পরিমাণ মাদকসহ দুই কারবারি গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ১৬২ Time View

নিজস্ব প্রতিবেদক :

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানাধীন কুদ্দুসনগরের কাঠালবাগান এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা ও বিদেশি মদসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে এই সফল অভিযানটি পরিচালিত হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—রাসেদুল ইসলাম (৩৫) ও উজ্জ্বল মিয়া (৩৫)। অভিযানের সময় তাদের হেফাজত থেকে ৬৪ কেজি ৪০০ গ্রাম গাঁজা এবং ১২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ লাখ টাকা।

মঙ্গলবার সন্ধ্যায় কোনাবাড়ী থানার ওসির কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (অপরাধ-উত্তর) এস এম শফিকুল ইসলাম অভিযানের বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে কাঠালবাগান এলাকার চিহ্নিত মাদক কারবারি রাসেদের বাড়িতে হানা দেয় পুলিশ। এ সময় সুকৌশলে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ দুইজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

উপকমিশনার আরও জানান, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় সিন্ডিকেটের মাধ্যমে মাদক কেনাবেচা করে আসছিল। এই চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত করতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025